26/03/2025
স্বাধীনতার ৫৩ বছর পর, স্বাধীনতা আজও পরাধীন! আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। শুধু অর্থনৈতিকভাবে না অর্থনীতির সাথে সাথে সমান তালে নীতি-নৈতিকতা ও সততার চরম শিখরে পৌঁছে গেছে। এমন দেশ অনেক আছে। শুধু আমরা নেই, আমরা পারেনি। কেন পারেনি? কারণ, আমরা সাধারণ জনগণ, আমাদের দায় আছে, আমরা হুজকে মাতাল হয়, উজনে দেয় দৌড়, সুজনে থাকি কয়জন? সবচেয়ে বড় দায় আমরা অধিকাংশ দল কানা ভালো-মন্দ সব বুঝি তবুও কোন এক অসৎ উদ্দেশ্যে দল কানা হয়ে উঠি। আর এই দল কানাদের ব্যবহার করেন তথাকথিত রাজনৈতিক দলগুলো, তারা শুধু দলের আদর্শের কথা বলে যা সব সময় কেতাবে থাকে কাজে থাকে না। সমৃদ্ধির প্রচেষ্টায় আমরা সাধারণ মানুষ মূল্যবোধ জাগ্রত করি। তাহলে শাসকগোষ্ঠী স্বাভাবিকভাবে ন্যায় পরায়ন হয়ে উঠতে বাধ্য হবে অথবা সময়ের সাথে সাথে হারিয়ে যাবে। আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।