AuRi's Note

AuRi's Note Only Describe the PastSelf with Others Feelings�

08/01/2026
05/01/2026

মানুষের বিয়ে করা উচিত এবং ডিপলি পার্টনারের প্রেমে পড়া উচিত।

এবং এই প্রেম এত বেশি গভীর হওয়া উচিত যে জগতের কোন দুঃখ কষ্টই এই প্রেমের চাইতে বড় হবে না।

তখন সবচে কঠিনতম সময়েও মনে হবে, আমার পাশে আমার পার্টনার আছে, তার সাপোর্ট আছে।
So, I don't care about anything else.❤️

29/12/2025

প্রিয় মানুষ দুই প্রকার হয়।
এক প্রকার হইলো- তোমারে পেলে ঠিকাসে, না পাইলেও সমস্যা নাই।
আরেক প্রকার হইলো- তোমারেই আমার লাগবে; তোমারে ছাড়া হবে নাহ।।।।

27/12/2025

Mahrooobaaaaa❤️‍🩹........

25/12/2025

That's Why!!!🤍🥂

24/12/2025

আমরা সবাই জীবিত মানুষ।।।

゚viralシviralシfypシ゚viralシalシ

05/06/2025

আজকে আরাফার দিন।
যারা আমাকে প্রচন্ড ভাবে কাঁদিয়েছে, ধো'কা দিয়েছে, অ'পমান করেছে, মিথ্যা অপ'বাদ দিয়েছে, যাদের দেওয়া আঘাতে ভাতের থালায় পর্যন্ত কেঁদেছি,
তাদেরকে আমি মাফ করে দিলাম।।

17/02/2025

মানুষ মূলত আমাদের গুছিয়ে দেবার কথা বলে জীবনে আসে, অতঃপর আরোও অগোছালো করে দিয়ে মাঝ পথে ছেড়ে চলে যায়।

মানুষের মৃত্যুর কোনো বয়স নেই।মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার। তোমার বুকে মাথা রাখা দরকার। আমার একটু শান্তির...
03/02/2025

মানুষের মৃত্যুর কোনো বয়স নেই।
মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার।
তোমার বুকে মাথা রাখা দরকার।
আমার একটু শান্তির দরকার।
আমি জানি আমার এসব চাওয়া পাওয়া অপূর্ণতার খাতায় জমা থাকে। তবুও; মনে হয় তোমাকে বলা দরকার।
জড়িয়ে ধরে কান্না করা দরকার।

27/01/2025

আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি ব্যবহার যদি ভালো না হয়- আপনি যতই বড় কিছুই হোন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি!

04/01/2025

প্রথমবার হেরে যাওয়ার পর ভেবেছিলাম মানুষটাই বোধহয় ভুল মানুষ ছিলো। দ্বিতীয়বার হেরে গিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম, বোধহয় ভুল সময়ে আমাদের দেখা হয়েছিলো। তৃতীয়বার হেরে যাওয়ার পর সমস্ত দোষ দিয়ে দিলাম ভাগ্যকে।

বারবার ধাক্কা খেয়েও ফিরে আসতাম বোধহয় আরেকবার হেরে যাওয়ার জন্যই। বারবার শীতল হয়ে যাওয়ার পরেও আবার ফিরতাম, রূপকথার মতো জীবন বদলে যাওয়ার আশায়!

মানুষ মাত্রই বেহায়া। প্রতিবার পাথর হয়ে যাওয়ার পণ করে সে সামান্য মায়ার কাছে আত্মসমর্পণ করে ফেলে শতবার, সহস্রবার।

25/12/2024

এভাবে থেকে থেকে, অল্প অল্প করে, থেমে থেমে ভালোবাসা হয় না। ভালোবাসতে হয় স্রোতের বেগে, পাগলের মতো। নিঃশ্বাস যেমন নেয়, তেমন।

এভাবে ধরেও যেন না ধরা, ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয়। হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয়!

এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না। ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয়। বুকের আষ্টেপৃষ্টে, হৃদপিণ্ডে, মস্তিষ্কে এবং মনে। যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন পাহাড় করে দেয়, সেই ভালোবাসা মানুষকে সুখী করে না!

এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশ কোটি বিমর্ষ দিন-রাত শেষে “ ভালোবাসি ” বলে কী লাভ? যে ভালোবাসায় অস্তিত্বের জানান নেই, যে ভালোবাসায় বোঝার উপায় নেই, আদৌ কেউ আছে ভালোবাসার, সেই ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে না।

এভাবে থেকে থেকে, কয়েকশ কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে, কেউ হুট করে দু'একটা দিনের জন্য ভালোবাসা চায় না। ভালোবাসতে হয় পাগলের মতো, যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয়, নিয়ম করেই কাছে আসতে হয়, কথা বলতে হয়। অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয়। ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবেই স্বীকৃত থাকে, ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ ভালো থাকে।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when AuRi's Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AuRi's Note:

Shortcuts

Share

Category