29/05/2021
বর্তমান জন্ম নিবন্ধন সার্ভার www.bdris.gov.bd মোতাবেক জন নিবন্ধন সনদ করতে অথবা সংশোধন করতে কেন এত সময় লাগে ?
জন্ম নিবন্ধন সার্ভার www.bdris.gov.bd এমনিতেই যে কোন ত্রুটির কারনে ধীরগতি এবং মাঝে মাঝে ডাউন থাকে, মাঝে মাঝে লগ আউট করে দেওয়া ইত্যাদি জটিলতার কারনে জন্ম নিবন্ধন সেবা প্রদানে বিলম্ব হচ্ছে।
যাদের হাতের লেখা জন্ম সনদ নাই এবং সার্ভারেরও তাকে খুজে পাওয়া না গেলে জাতীয় পরিচয় মোতাবেক জন্ম সনদ করার জন্য আবেদন করলে একই নামে বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিয়নের একই পিতার মাতার নাম ও ঠিকানাসহ সার্ভার বলছে
" এই অ্যাপ্লিকেশনটির জন্য নিম্নলিখিত সম্ভাব্য নকল খুঁজে পাওয়া গেছে। আবেদনটি নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট ইউএনও-র সাথে যোগাযোগ করুন।
সম্ভাব্য ডুপ্লিকেটসমূহ " কিন্তু আবেদনকৃত ব্যক্তির নাম নাই । ইহা একটি বড় সমস্যা হিসাবে দেখা যাচ্ছে ।
#তথ্য সংশোধন ও ইংরেজী করণ প্রক্রিয়াঃ
প্রথমত পুরাতন জন্ম নিবন্ধন কার্ড টি হাতের লেখা থাকলে অনলাইন থেকে ডিজিট বের করে ১৭ ডিজিট না থাকলে ১৭ ডিজিট করতে হয়।
তারপর ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয়।
প্রযোজনীয় সকল ফাইল স্ক্যান করে সার্ভারে আপলোড করতে হয়।
তথ্য সংশোধনের আবেদন করার পর তাহা চলে যায় উপজেলা নির্বাহী অফিসার/ডিডিএলজি স্যারের আই ডি তে অনুমোদনের জন্য।
উপজেলা নির্বাহী অফিসার/ডিডিএলজি স্যারের অনুমোদন হলে চেয়ারম্যান মহোদয়ের আইডি থেকে আবার অনুমোদন দিতে হয়।
পুনরায় সচিব সাহেবের আই ডি তে আসতে হয় এবং ফি প্রদান করতে হয় অনলাইনে।
তারপর একটি জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত হয়।
#নতুন ডিজিটাল জন্ম নিবন্ধন প্রিন্ট হয়।
নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে পিতা মাতা জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, বয়স প্রমানে সার্টিফিকেট বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে প্রথমে সচিব সাহেবের আই ডি থেকে আবেদন গ্রহন এবং ফি প্রদান তারপর চেয়ারম্যান মহোদয়ের আই ডি থেকে অনুমোদন এবং রেজিষ্ট্রার করণ তারপর আবার সচিব সাহেবের আই ডি থেকে প্রিন্ট করে একটি পূর্নাঙ্গ জন্ম নিবন্ধন সনদ প্রস্তত হয়।