Chandipur High School

Chandipur High School "শিক্ষায় আমাদের লক্ষ্য"

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে মানসম্মত ছাত্রছাত্রী তৈরী করে আসছে এখানকার স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাগণ। দেশবিদেশের অনেক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এই স্কুলের ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে। আগামীতে আরো ভাল ভাল ছাত্রছাত্রী তৈরী হবে বলে বিদ্যালয় কতৃপক্ষ আশাবাদী। :)

অদ্য,  ১৪/০৪/২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়,  ডাকঃ চন্ডিপুর, উপজেলাঃ মনিরামপুর, জেলাঃ যশোর- কর্তৃ...
14/04/2026

অদ্য, ১৪/০৪/২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার
চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঃ চন্ডিপুর, উপজেলাঃ মনিরামপুর, জেলাঃ যশোর- কর্তৃক যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপনের খন্ডচিত্র।

-Rayhan

25/03/2026
মহাকাল–মহাকাব্যের এক আপোষহীন সংগ্রামী জীবনের সমাপ্তি।
30/12/2025

মহাকাল–মহাকাব্যের এক আপোষহীন সংগ্রামী জীবনের সমাপ্তি।

30/12/2025

এতদ্বারা চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাক: চন্ডিপুর, উপজেলা :মনিরামপুর, জেলা: যশোর- এর সকল শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অন্তর্বর্তী সরকার কর্তৃক আগামী ৩১/১২ /২০২৫ তারিখ রোজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ০১/০১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবারে ৩১/১২/২০২৫ ইং তারিখের অসমাপ্ত কার্যক্রম সহ বই বিতরণ করা হবে।

প্রধান শিক্ষক,
চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়,
মনিরামপুর, যশোর।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণছাত্র-শিক্ষকের সম্পর্ক ছিল এক সময় আত্মার বন্ধনে গাঁথা—ছিলো পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যা...
12/11/2025

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

ছাত্র-শিক্ষকের সম্পর্ক ছিল এক সময় আত্মার বন্ধনে গাঁথা—
ছিলো পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যায়নের অমলিন বন্ধন।
কিন্তু দুঃখের বিষয়, আজ সেই সম্পর্কের গভীরতা আর তেমন দেখা যায় না।

এমনটাই জানালেন ঐতিহ্যবাহী চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের
অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি এই বিদ্যালয়েরই সাবেক ছাত্র।
বিজ্ঞান বিভাগে পড়ালেখা শেষে
১৯৮৪ সালের ১লা ডিসেম্বর শিক্ষক হিসেবে যোগদান করেন একই প্রতিষ্ঠানে।
সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে
৩৮ বছর ৭ মাস শিক্ষকতা জীবনের আলোকময় অধ্যায় সম্পন্ন করে
৩০ জুন ২০২৩ তারিখে অবসর গ্রহণ করেন।

তাঁর সহধর্মিণী বর্তমানে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই সন্তানই বর্তমানে মেডিকেল শিক্ষার্থী —
এ এক শিক্ষাবান ও আদর্শ পরিবারের উজ্জ্বল উদাহরণ।

অবসর জীবনে স্যার এখন যুক্ত আছেন কৃষি ও সামাজিক কর্মকাণ্ডে,
চলছেন শান্ত, নিরলস ও গর্বিত জীবনের পথে।

আমরা সকলেই এই মহান শিক্ষকের জন্য দোয়া করি—
আল্লাহ যেন তাঁকে নেক হায়াত, সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।

লেখা: তানভীর আহমেদ

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় চন্ডিপুর,  মনিরামপুর,  যশোর।
26/10/2025

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়
চন্ডিপুর, মনিরামপুর, যশোর।

এসএসসি ব্যাচ ২০১৬ ছবিঃ  Khan
21/08/2025

এসএসসি ব্যাচ ২০১৬

ছবিঃ Khan

আমরা সকলেই তাঁকে “হুজুর স্যার” নামে চিনতাম। খুব কম শিক্ষার্থীই তাঁর প্রকৃত নাম জানত।ঐতিহ্যবাহী চন্ডিপুর মাধ্যমিক বিদ্যাল...
13/08/2025

আমরা সকলেই তাঁকে “হুজুর স্যার” নামে চিনতাম।
খুব কম শিক্ষার্থীই তাঁর প্রকৃত নাম জানত।

ঐতিহ্যবাহী চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা-কালীন শিক্ষক, ইসলাম শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত ও প্রয়াত মাওলানা আবু বক্কর সিদ্দীক ছিলেন আমাদের প্রিয় শিক্ষক।

গোপালপুর মাদ্রাসা থেকে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। ১৯৬৬ সালে তিনি নিজ হাতে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সরাসরি ভূমিকা রাখেন এবং সেই বছর থেকেই পাঠদান শুরু করেন। ইসলাম শিক্ষার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ শেখাতে ছিলেন অগ্রগামী।

দীর্ঘ ৪০ বছরের নিরলস সেবার পর ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।
২০১০ সালের ২ জুন,
কাশিপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন।

উনার মৃত্যুর পর সম্পর্কে উনি এখন আমার দাদা শ্বশুর।

আমরা সকলেই এই মহান শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন। আমিন।

- Tanvir Ahmed Tan

22/07/2025

এতদ্বারা চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঃ চন্ডিপুর, উপজেলাঃ মনিরামপুর, জেলাঃ যশোর-এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৭/২০২৫ ইং, রোজ বুধবার থেকে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রশংসাপত্র বিতরণ করা হবে।

বিঃ দ্রঃ প্রশংসাপত্র গ্রহণের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের এস.এস.সি প্রবেশপত্র এবং নিবন্ধন কার্ড সাথে আনতে হবে।

©️Rayhan

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটি ঘোষণা:আগামী ছয় মাসের জন্য চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে, মনিরামপুর উপজেলা বিএনপ...
18/03/2025

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটি ঘোষণা:
আগামী ছয় মাসের জন্য চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে, মনিরামপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর আলম টগর -কে সভাপতি পদ ঘোষণার মাধ্যমে চার সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন দিলো সরকার।

Address

Manirampur
Jessore
7440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801407614383

Alerts

Be the first to know and let us send you an email when Chandipur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category