31/01/2026
আহারে শৈশব! কোথায় হারিয়ে গেলে! কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিন গুলো। তোমার কথা কেনো বারবার মনে পড়ে! কেনো ফিরে পেতে চায় সেই শৈশবের দিন গুলো। খুব ইচ্ছা করে ক্লাস শেষ হওয়ার ঘন্টার শব্দ শুনতে। টিফিন শুরু এবং শেষ হওয়ার ঘন্টার শব্দ শুনতে। আর লাস্ট ক্লাসটা কাটতো অনেক উৎকন্ঠা, এই বুজি ঘন্টার শব্দ কানে এলো বলে! কেনো হারিয়ে গেলো এই দিন গুলো? সময় কেনো এতো নিষ্ঠুর?