Human Resource Management Club - Bangladesh

Human Resource Management Club - Bangladesh

Share

A platform to learn and grow in HR, leadership & career development. Learn. Reflect. Transform.

Not just for HRs—anyone can join to explore workplace skills, people management & personal growth.

Photos from Human Resource Management Club - Bangladesh's post 16/11/2025

Govt Leave in 2026

26/08/2025

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গ্র্যাচুইটি (Gratuity) হিসাব

👉কে কে গ্র্যাচুইটি পাবেন?

স্থায়ী শ্রমিক যদি—
- অবসর (Retirement) নেন
- অপসারণ (Retrenchment) হন
- Termination (Misconduct ছাড়া) হয়
- কমপক্ষে ৫ বছর চাকরি শেষে নিজে ইস্তফা দেন
- মৃত্যু বা স্থায়ী অক্ষমতা ঘটে

🛑 কিন্তু যদি কর্মী নিজে ৩ বছর চাকরির পর ইস্তফা দেন, তাহলে কোনো গ্র্যাচুইটি মিলবে না।

👉গ্র্যাচুইটির হার

গ্র্যাচুইটি সবসময় শেষ বেতনের Basic অংশের উপর ভিত্তি করে গণনা হবে।

1. যদি প্রতিষ্ঠানে Provident Fund থাকে → প্রতি বছরের জন্য ১৪ দিনের মূল বেতন
2. যদি Provident Fund না থাকে → প্রতি বছরের জন্য ৩০ দিনের মূল বেতন

👉 ৫ বছর বা তার কম সময় চাকরির ক্ষেত্রে নিয়ম

- ১ বছর পূর্ণ করলেই গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা শুরু হয়

- ৫ বছরের কম চাকরিতে Retrenchment/Termination/Death/Disablement হলে গ্র্যাচুইটি মিলবে

- তবে কর্মী নিজে যদি Resign করেন, অন্তত ৫ বছর চাকরি করতে হবে

🛑তাই ৫ বছরের কম সময়ে নিজে ইস্তফা দিলে গ্র্যাচুইটি মিলবে না।

✔ উদাহরণ

✅উদাহরণ ১: Provident Fund থাকলে
- শেষ বেসিক বেতন = ২০,০০০ টাকা
- চাকরির মেয়াদ = ১০ বছর
- ১৪ দিনের মজুরি = (২০,০০০ ÷ ৩০) × ১৪ = ৯,৩৩৩ টাকা (প্রতি বছর)
- মোট গ্র্যাচুইটি = ৯,৩৩৩ × ১০ = ৯৩,৩৩০ টাকা

✅উদাহরণ ২: Provident Fund না থাকলে
- শেষ বেসিক বেতন = ২০,০০০ টাকা
- চাকরির মেয়াদ = ১০ বছর
- ৩০ দিনের মজুরি = (২০,০০০ ÷ ৩০) × ৩০ = ২০,০০০ টাকা (প্রতি বছর)
- মোট গ্র্যাচুইটি = ২০,০০০ × ১০ = ২,০০,০০০ টাকা

✅উদাহরণ ৩: ৩ বছর চাকরি, Provident Fund নেই, Basic Salary ১৫,০০০ টাকা
- প্রতি বছর গ্র্যাচুইটি = ১৫,০০০ টাকা
- মোট = ১৫,০০০ × ৩ = ৪৫,০০০ টাকা

🛑 তবে যদি কর্মী নিজে ৩ বছর চাকরির পর ইস্তফা দেন, তাহলে কিছুই মিলবে না।

22/07/2025

আমাদের কর্মস্থলে প্রতিদিন, প্রতি সপ্তাহে এবং বার্ষিক গড় কর্মঘণ্টা সম্পর্কিত কিছু জানা দরকারি তথ্যঃ

🕘 প্রতিদিনের কর্মঘণ্টা:
সাধারণত অফিসে দৈনিক ৮ ঘণ্টা কাজ করা হয়। (বিরতির সময় বাদ দিয়ে)

🗓️ সাপ্তাহিক কর্মঘণ্টা:
সাধারণত ৫ থেকে ৬ কর্মদিবস ভিত্তিতে সপ্তাহে কাজের সময় নির্ধারিত হয়।
🔹 ৫ দিন × ৮ ঘণ্টা = ৪০ ঘণ্টা
🔹 ৬ দিন × ৮ ঘণ্টা = ৪৮ ঘণ্টা

📅 সালভিত্তিক গড় সাপ্তাহিক কর্মঘণ্টা (ছুটি, সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধ বাদ দিয়ে):
ধরা যাক –
✔️ মোট দিন: ৩৬৫
✔️ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি): ১০৪ দিন
✔️ সরকারি ছুটি: ১৫ দিন
✔️ বার্ষিক ছুটি (বা লিভ): ১৫ দিন

✅ কার্যকর কর্মদিবস: ৩৬৫ − ১০৪ − ১৫ − ১৫ = ২৩১ দিন
✅ মোট কর্মঘণ্টা: ২৩১ দিন × ৮ ঘণ্টা = ১৮৪৮ ঘণ্টা/বছর
✅ বছরে ৫২ সপ্তাহ ধরলে গড় সাপ্তাহিক কর্মঘণ্টা = ১৮৪৮ ÷ ৫২ = প্রায় ৩৫.৫ ঘণ্টা/সপ্তাহ

📊 সংক্ষিপ্তসারে:
🔸 দৈনিক কর্মঘণ্টা: ৮ ঘণ্টা
🔸 সাপ্তাহিক কর্মঘণ্টা: ৪০ – ৪৮ ঘণ্টা
🔸 বার্ষিক গড় সাপ্তাহিক কর্মঘণ্টা: প্রায় ৩৫.৫ ঘণ্টা

✍️ আপনার অফিসের বাস্তবতা বা নীতিমালা ভিন্ন হতে পারে, তবে উপরের হিসাব একটি সাধারণ ধারণা দেয়।

Want your school to be the top-listed School/college in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Jessore
7401