ICT Impulse

ICT Impulse ঠিকানা: এম এম কলেজ দক্ষিণ গেট;
Science Zone এর ৪র্থ তলা।

Whatsapp: 01723 090 424

বন্যার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের আইসিটি প্রশ্ন।    ব্যাচ, প্রশ্নগুলো ভালোমতো দেখো। আশা করা যায় যে,...
23/08/2026

বন্যার কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের আইসিটি প্রশ্ন। ব্যাচ, প্রশ্নগুলো ভালোমতো দেখো। আশা করা যায় যে, তোমাদের বেলায় এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে।

কোনো গাইড, টেস্ট পেপার, বিগত সাল হতে হবুহ তেমন কিছু কমন পাবে না। A+ পেতে হলে ব্যাসিক ক্লিয়ার করে ভালোমতো পড়াশোনা করতে হবে। প্রশ্নটা ভালোমতো বিশ্লেষণ করো।

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আত্ন-উন্নয়নের কোনো বিকল্প নেই বলে আমি বিশ্বাস করি। জানা, শেখা, বোঝা, ফিডব্যাক নেওয়া, নিজেকে সংশ...
30/07/2026

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আত্ন-উন্নয়নের কোনো বিকল্প নেই বলে আমি বিশ্বাস করি। জানা, শেখা, বোঝা, ফিডব্যাক নেওয়া, নিজেকে সংশোধন করা, নিজেকে আরও উন্নত করা - আমাদেরকে এগিয়ে নিয়ে যায়।

আমি তোমাদের কাছে থেকে আজকে আমার সম্পর্কে, আমার পড়ানো সম্পর্কে, পড়ানোর ধরণ, কোচিং, শীট, পদ্ধতি ইত্যাদি রিলেটেড সব বিষয় সম্পর্কে ওভারঅল তোমাদের মতামত / ফিডব্যাক/সমালোচনা/ ভালোলাগা/মন্দলাগা/চাওয়া-পাওয়া/পরামর্শ চাচ্ছি। বিশেষ করে ব্যাচ ও এর যারা কোর্স শেষ করলে।

যদিও আমি ব্যাচের সংখ্যা কমায়ে দিয়েছি; তারপরেও স্বল্প পরিসরেই সর্বোচ্চ কোয়ালিটি এনসিওর করতে চাই৷ তোমাদের মূল্যবান মতামত নিশ্চয়ই আমাকে ভবিষ্যতে আরও শানিত ও উন্নত করতে সাহায্য করবে। তোমরা এই পোস্টের কমেন্টেও তোমাদের মতামত নির্দ্বিধায় দিতে পারো।

আর যদি নিজের পরিচয় গোপন রেখে মতামত দিতে চাও, তাহলে নিচের লিংকে ক্লিক করে anonymous message send করতে পারো। নিচের লিংকে গিয়ে মতামত দিলে আমি তোমার নাম / পরিচয় / মোবাইল নাম্বার / ফেসবুক আইডি কিংবা কোনো কিছুই জানতে পারবো না। উত্তরও দিতে পারবো না।

https://ngl.link/ict.impulse.2026

সময় ও মতামত দিয়ে সাহায্য করার জন্য অগ্রিম ধন্যবাদ তোমাদের।

তোমরা আইসিটি নিয়ে হুদায় টেনশন করো। এই যুগে একটু স্মার্ট না হইলে কী চলে? ২ বছর আইসিটি না পড়লেও চলে। প্যারা নাই, চিল। আপাত...
23/07/2026

তোমরা আইসিটি নিয়ে হুদায় টেনশন করো। এই যুগে একটু স্মার্ট না হইলে কী চলে? ২ বছর আইসিটি না পড়লেও চলে। প্যারা নাই, চিল।

আপাতত নাকে তেল দিয়ে ঘুমাও; জাস্ট দুইদিনের জায়গায় কয়েকদিন ক্লাস করে নিও পরীক্ষার আগে। ২ দিনে যদি ২০ টা mcq আর ৬ টা CQ লিখে আসা যায় ( যদিও ৫ টা লেখা লাগে); তাহলে কয়েকদিন ক্লাস করলে আইসিটিতে ১৩০ পাবে নিশ্চিত। লিংক লাগলে ইনবক্স।

জীনের মাধ্যমে এরকম দুই ফাইলের সার্ভিস ছাড়াও নানা পীরের পরীক্ষার আগের রাতের "ওয়ান শট" তো আছেই। তাছাড়াও আরও একটা এক ঢীলে দুই পাখি মারার উপায় কমেন্ট দিয়ে দিচ্ছি। আহ! ফুরাফুরা গেবন!!

19/07/2026

আর্জেন্টিনা ফ্যান আছো যারা, তারা বিশ্বকাপ জিতলেও মিশরের প্লেয়ার মোস্তফা জিকোর এই ২৫ সেকেন্ডের ভিডিওটা একবার দেইখো; আর হারলে কয়েকবার দেইখো...

আমি ব্রাজিল আর রিয়াল মাদ্রিদ ফ্যান। আজকে কে জিতলো- হারলো তা নিয়ে কোনো মাথা ব্যাথ্যা নাই। But, i call a spade a spade. That's it...

বাংলাদেশ সময় ২০শে জুলাই রাত ১ টায় ফুটবল  বিশ্বকাপের ফাইনাল খেলা। মেসির উপরে চোখ থাকবে সারা বিশ্বের।  মেসি অবশ্যই লিজেন্ড...
19/07/2026

বাংলাদেশ সময় ২০শে জুলাই রাত ১ টায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা। মেসির উপরে চোখ থাকবে সারা বিশ্বের। মেসি অবশ্যই লিজেন্ড; অলরেডি লিজেন্ড - আজকে হারুক কিংবা জিতুক। মেসি একজন দারুণ ফুটবল শিল্পী; কোনো সন্দেহ নেই। তবে, মেসির অনেক হেটার্সও আছে তা হোক যৌক্তিক কিংবা অযৌক্তিক কারণেই।

কোনদিনও একজন আর্জেন্টিনিয়ান ইংল্যান্ডের জার্সি পড়বে না। হয়তোবা, অধিকাংশ ব্রাজিলের নাগরিকই মেসির জার্সি গায়ে পড়বে না কোনোদিনও।

২০ জুলাই একজন বৈশ্বিক সুপারস্টারের মৃত্যুবার্ষিকী; যার মনে হয় কোনো হেটার্স নেই। আমেরিকান নাগরিক হয়ে রাশিয়ার রেড স্কয়ারে কনসার্ট! ব্রাজিলেও অসংখ্য তার ফ্যান আছে; আছে আর্জেন্টিনায়ও। অসংখ্য ফ্যান আছে ইস্রায়েলেও; ফিলিস্তিনেও, ইরানেও। আছে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে৷

পৃথিবীর এমন কোনো দেশের এমন কোনো শহর নেই যেখানে Linkin Park এর Chester fan নাই। বাংলাদেশেরও প্রতিটি শহরেই আছে তার ফ্যান। আমি নিশ্চিত যশোর শহরেও chester এর অসংখ্য ফ্যান আছে। A truely global superstar

আইসিটি প্রশ্ন - ২০২৬ এর MCQ এর সমাধান; সাথে CQ প্রশ্নের ছবি।তোমাদের পরীক্ষা কেমন হলো? গার্ড যশোরে সব জায়গায়ই কঠিন হয়েছে ...
11/07/2026

আইসিটি প্রশ্ন - ২০২৬ এর MCQ এর সমাধান; সাথে CQ প্রশ্নের ছবি।

তোমাদের পরীক্ষা কেমন হলো? গার্ড যশোরে সব জায়গায়ই কঠিন হয়েছে - তা শুনলাম। এ ব্যাপারে তো তোমাদের আগেই বারবার বলেছি...

ছাগ%ল দিয়ে হাল চাষ হয় না জানি, কিন্তু   is more than a team; it’s an emotion🇧🇷. ব্রাজিলের লয়াল সমর্থক ছিলাম, আছি, থাকবো।...
05/07/2026

ছাগ%ল দিয়ে হাল চাষ হয় না জানি, কিন্তু is more than a team; it’s an emotion🇧🇷. ব্রাজিলের লয়াল সমর্থক ছিলাম, আছি, থাকবো। Same for Real Madrid ❤️

আশা করছি, জীবদ্দশায় আবারও টিভিতে লাইভ আরেকটা ব্রাজিলের বিশ্বকাপ জয় দেখতে পারবো। Tough luck for Mission Hexa this time, hopefully better luck next time...

Anyway, the show must go on......must go on; no matter what...

আজ অফিসিয়ালি শেষ হলো   ব্যাচ। বিদায়!!! বেশি কথাবার্তা নিস্প্রয়োজন। মিস করবো তোমাদের। তোমরা মনে রেখো এতোটুকুই, আমি শত ব্য...
28/06/2026

আজ অফিসিয়ালি শেষ হলো ব্যাচ। বিদায়!!!

বেশি কথাবার্তা নিস্প্রয়োজন। মিস করবো তোমাদের। তোমরা মনে রেখো এতোটুকুই, আমি শত ব্যস্ততার মাঝেও তোমাদের সার্ভিস এবং অবশ্যই কোয়ালিটি সার্ভিস নিয়ে কোনো কম্প্রমাইজ করি নাই। সাথে সাপোর্ট দিয়ে গেছি আন্তরিকভাবে।

আমি কখনো কোনোদিন বিদায় অনুষ্ঠান করি নাই; যাইও না সাধারণত। কারণ, ব্যক্তিগতভাবে আমি এটাকে জাস্ট ওয়েস্ট অব টাইম আর মার্কেটিং মনে করি। আমি এগুলো থেকে দূরে থাকি। আমার সময়ও হয় না; এটাও ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট কমেন্টে দিলাম।

পরীক্ষার কয়েকদিন আগে স্টুডেন্টরা যেভাবে বিভিন্ন জায়গার বিদায় সংবর্ধনায় যাচ্ছে, তার ছবি ও ভিডিও দেখে আমি বেশ অবাক! যুগ পাল্টিয়েছে; তারপরেও হয়তো আমি বিশ্বাস করেই যাবো, "যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না!"

Anyway, best of luck batch. দোয়া, ভালোবাসা ও শুভকামনা তোমাদের জন্য।

As i said and as i promised to myself, ব্যাচ কমায়ে দিয়েছি; সকালের ব্যাচ পুরোপুরি বাদ। এই কাজটা করার কারণ হলো - যেনো আড্ড...
22/06/2026

As i said and as i promised to myself, ব্যাচ কমায়ে দিয়েছি; সকালের ব্যাচ পুরোপুরি বাদ। এই কাজটা করার কারণ হলো - যেনো আড্ডা, খেলাধুলা, শখ, পরিবার ইত্যাদির পেছনে আরও বেশি সময় দিতে পারি। প্রতিদিন সকাল ৯ টা পর্যন্ত যেহেতু আমি টোটালি ফ্রি সামনে থেকে; এই টাইমে নতুন একটা প্রজেক্ট (গীটার/ব্যাডমিন্টনের জন্য ফিট/শরীরচর্চা) শুরু করবো।

আমি বেশ কয়েকদিন ধরে ম্যাসেজ/কল পাবার পরেও কোনো নতুন ব্যাচ সংক্রান্ত পোস্ট করি নাই; কারণ আমি এখনো ব্যাচ নিয়ে প্রচন্ড ব্যস্ত এবং যাদের পরীক্ষা সামনে তাদের প্রপার সার্ভিস দেওয়া আমার কাছে টপ প্রায়োরিটি। আমি কোনোদিনও সার্ভিস আর কোয়ালিটির সাথে কম্প্রমাইজ করি নাই; করবো না সামনেও। আমার প্রিভিয়াস স্টুডেন্টরা জানে এইটা আমার ক্যারেক্টারিস্টিক।

উপরের দীর্ঘ ব্যক্তিগত লেখার দু:খিত। যাইহোক, রঙিন পোস্টার ব্যাচের জন্য আর সাদা-কালো পোস্টার ব্যাচের জন্য। এর প্রথম ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ আগামী ১লা জুলাই থেকে শনি-সোম-বুধ বিকেল ৫ টায়। যারা আমার প্রিভিয়াস অথবা বর্তমান স্টুডেন্ট ; তাদের পরিচিত কেউ থাকলে দ্রুত ভর্তি হয়ে যেতে বলো। ঠিকানাঃ এমএম কলেজ দক্ষিণ গেট; Science Zone এর চতুর্থ তলা।

আমি বিশ্বাস করি - বড় হতে হলে কাউকে ছোটো করে নয়; বরং নিজের দাগ বড় করতে হয়। তারই ধারবাহিকতায় আরও বেশি কোয়ালিটি আর সর্বোচ্চ সার্ভিসের প্রত্যয় ব্যক্ত করছি। তবে আমি বড্ড ক্লান্ত; মনে হয় রিটায়ারমেন্ট সন্নিকটে...

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when ICT Impulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category