Sharolrekha - সরলরেখা

Sharolrekha - সরলরেখা SHAROLREKHA is a nongovernmental, non-profitable welfare Team at Bankra of Jashore in Bangladesh target to help poor and brilliant students.

A Team of youth, who have passion in social service and compassion towards the sufferings of the disadvantaged sections of the society, came together and formed SHAROLREKHA. SHAROLREKHA strives to help the poor students who are unable to have adequate education due to their lack of funds and support. We try to support all students who are willing to work hard for better education and a more knowledgeable life.

06/04/2024

আসসালামু আলাইকুম। সকলকে ১৪৪৫ হিজরির রমাদানের মোবারকবাদ।মহান আল্লাহ তাঁর সৃষ্ট মানুষের জন্য পবিত্র রমাদানকে পাঠিয়েছেন তাকওয়া ও পরিশুদ্ধি অর্জনের জন্য। এসএসসি '০৯ ব্যাচের বন্ধুমহলের উদ্যোগে প্রায় প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন হয়ে থাকে।এই বিশেষ আয়জন আমাদেরকে একত্র হয়ে কিছু সময় কাটানো ও আলাপনের সুযোগ তৈরি করে দেয়।এজন্য এমন আয়োজন অব্যাহত রাখা জরুরি মনে করি।আগামী ২৯ রমাদানে সরলরেখার (ব্যাচ০৯) সকলকে বিকেলে জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজির হওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।

যে সকল বন্ধু উপস্থিত হতে আগ্রহী তাদেরকে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল।

আর এই ম্যাসেনজার গ্রুপে যারা নেই তাদেরকেও সম্ভব হলে আমন্ত্রণ পৌঁছানোর সুযোগ যাদের আছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল।
ধন্যবাদ বন্ধুমহলকে।

10/05/2019

সরলরেখা সংগঠন একটি মানবতাধর্মী সংগঠন । যেখানে আমরা কতজন বন্ধু মিলে সংগঠনটা পরিচালনা করছি।আমাদের সরলরেখা সংগঠন থেকে পবিত্র Eid UL Fitr-2019 এ কিছু গরিব মানুষ কে সাহায্য করতে চাই। এতে আপনি আপনার ফিতরা এবং যাকাত কিছু অর্থ দিয়ে সাহায্য করার জন্য একান্ত কামনা করছি।

আমরা যেটি করতে চাইঃ

১/ পোশাক বিতরন।
২/ গোস্ত বিতরন।
৩/ ইফতার বিতরন।

সরাসরি আমাদের কাছে অর্থ পাঠানোর উপায় ঃ

1: Bank Account Number - 0610310023692 Mutual Trust bank. ** Bashundhara R/A branch.**

2: Bank Account Number- 20503420200721714 Islami Bank Bangladesh Ltd. **Baridhara branch.**

3: Bkash- 01734688763

4: Cash- Hand to Hand.
আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।
যেকোন বিষয় জানতে ফোন করবেন ঃ ০১৭৩৪৬৮৮৭৬৩।

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ! শহীদ দিবস ও ভাষা সৈনিকদের স্মৃতি অমর হোক।
21/02/2019

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ! শহীদ দিবস ও ভাষা সৈনিকদের স্মৃতি অমর হোক।

05/08/2018
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “সরলর...
17/06/2018

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “সরলরেখা” সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর এর আনন্দকে ভাগাভাগি করার লক্ষে বাঁকড়া কওমী মাদ্রাসার ৪০ জন এতিম ও অসহায় ছাত্রদের মাঝে রুমাল, টুপি, তসবী ও আতর বিতরন করা হয়েছে।

Advance   to all.
12/06/2018

Advance to all.

সরলরেখার পক্ষ থেকে সবাইকে পহেলা ফাল্গুন এর  শুভেচ্ছা ।
13/02/2018

সরলরেখার পক্ষ থেকে সবাইকে পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা ।

20/09/2017

ইয়াবার ভয়াবহতা জনে নিন এবং অন্যকে জানান...।
ইয়াবা মূলত মায়ানমারের শান প্রদেশে পাহাড়ে ঘোড়াদের খাওয়ানো হতো।
কেননা ঘোড়া পাহাড়ে কোন গাড়ি সহজে টানতে চাইত না, পরে ঘোড়াকে পাগলা করে দিতে বার্মিজরা এই ড্রাগ তৈরি করে। এর থাইল্যান্ডে নাম ম্যাড ড্রাগ, ইন্ডিয়াতে নাম ভুলভুলাইয়া আর বাংলাদেশে বাবা এছাড়াও নাজি, স্পিড, হিটলার্স ড্রাগ, চকোলি নামেও এটি পরিচিত। এই ঘোড়ার ট্যাবলেট পরবর্তীতে প্রচন্ড কায়িক শ্রম করে এমন মানুষরা নেয়া শুরু করে এবং এরপর এটা থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রষ্টিটিউটরা নিতে শুরু করে। বার্মা এর মূল তৈরির স্থান হলেও তারা কেবল এক্সপোর্ট করে, সেবনকারীর সংখ্যা সেখানে কম কারন তারা জানে জিনিসটা কি এবং কতটা খারাপ।
এবারে আসি ইয়াবা কি কি ভয়াবহ রাসয়নিক দিয়ে তৈরি:---
ইয়াবার মূল উপাদান মেথামফেটামিন ও ক্যাফেইন। মেথামফেটামিন জিনিসটা দিয়ে তৈরি একটা ট্যাবলেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জাগিয়ে রাখতে ব্যাবহার করা হত এবং ১৯৫০ এর দিকে জাপানে মেথামফেটামিন ব্যাপক ভাবে ব্যাবহৃত হয়েছে। বর্তমানে যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় তাতে মেশানো হয় হাইড্রোক্লোরিক এসিড, এসিটোন (যা মূলত নেইল পলিশ রিমুভার), রেড ফসফরাস, ব্যাটারির লিথিয়াম ও সালফিউরিক এসিড। আশা করি কেমিক্যাল গুলোর নাম শুনে কিছুটা ভয়াবহতার আঁচ পাওয়া যাচ্ছে।
ইয়াবার একশন কেন ভয়াবহ?
মেথামফেটামিন ও ক্যাফেইন হল দুটি মস্তিস্কের উত্তেজক পদার্থ। ইয়াবা সেবনে মুলত এই মেথামফেটামিন ও ক্যাফেইন সেবনকারীকে বেপরোয়া করে দেয়।
তালপাতার সেপাই নিজেকে মহাবীর আলেকজান্ডার ভাবা শুরু করে এবং যে কোন অপরাধ করার সিদ্ধান্তে যেতে তার বিবেক বাধা দেয়না।
ইয়াবার ভয়ানক সাইড ইফেক্টঃ
বলা হয় যে একটা দুইটা ইয়াবা সেবন করলেই মস্তিস্কের কিছু ছোট রক্তনালী নষ্ট হয় এবং নিয়মিত করলে, খুব অল্প বয়সে ব্রেইন ষ্ট্রোক করে প্যারালাইজড বা চলাচলে অক্ষম হওয়ার সম্ভাবনা ৯৫%। এছাড়া ওজন কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হ্যালুসিনেশন, উন্মাদের মত আচরন, গোয়ার্তুমি এবং পুরুষত্ব হারানো ও বন্ধ্যত্ব হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যে সব কেমিক্যালের কথা বললাম যা বাবাতে আছে তাতেই বোঝা যায় একশন কি হবে। পরিচিত কেউ সেবন করলে তাকে বলে দিতে হবে ৩৫-৪৫ এর মধ্যে একটা ষ্ট্রোক আর তিলেতিলে নিজের দেহ নিঃশেষ হওয়া দেখার জন্য তৈরি হতে থাকুন!
[সংগৃহীত তথ্য]

04/04/2017

তাজমহল এবং হার্ভার্ড

মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগমের নামে তাজমহল নির্মান কাজ শুরু করেন ১৬৩২ সালে যা শেষ হয় ১৬৫৩ সালে।আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৬৩৬ সালে।

দুইটারই স্থাপনের সময়কাল প্রায় কাছাকাছি।তাজমহল তার ৩৫০ এর বেশি বছরে বিশ্বকে কি দিল আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কি দিল ?

ভারতীয় উপমহাদেশ এখনো বিশ্বের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেরায় আর আমেরিকা সারা পৃথিবীর অভিভাবক এখন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকে উপহার দিয়েছে হাজার হাজার বিজ্ঞানী ,রাজনীতিবিদ ,সমাজচিন্তাবিদ সহ বরেণ্য ব্যক্তিগণ । আর শাহজাহানের তাজমহল দিয়েছে আমাদের এক অর্থব জাতি যারা প্রেমের বিরহ বেদনায় রাতে বালিশ ভেজায় চোখের পানিতে । কোন জাতির মুল উন্নতির সোপান তার শিক্ষায় এই কথা আমেরিকানরা বুঝতে পারলেও আমরা পারি নাই।মুল্যবান বস্তু দিয়ে তাজমহল সাজানো হলেও তা মুল্যবান মানুষ তৈরিতে ব্যর্থ হয়েছে ,সামান্য ইট পাথরের তৈরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দিয়েছে অগণিত আলোকিত মানুষ ।

একটি উন্নত জাতির পুর্বশর্ত শিক্ষা। শিক্ষা ছাড়া উন্নতির কোন বিকল্প রাস্তা নাই। সেই উপলদ্ধি থেকে একটি লাইব্রেরী দেয়ার ইচ্ছা পোষণ করছি। যে লাইব্রেরীতে সকল প্রকার বইয়ের সমাহার থাকবে। যেখান থেকে আলোকিত মানুষ তৈরি হবে যারা আগামীদিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরবে।
সূত্র-অর্ন্তজাল।

26/02/2017


Kono kaj e Coto noy.........!
[ ]

Address

Bankra, Jhikargacha
Jessore
7420

Alerts

Be the first to know and let us send you an email when Sharolrekha - সরলরেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sharolrekha - সরলরেখা:

Shortcuts

Share