Writers Group, Govt. MM College Jashore

Writers Group, Govt. MM College Jashore জীবনের সব রঙ রংধনুর সাত রঙে রাঙাতে লিখুন মনের তুলি দিয়ে। প্রকাশের জন্য আপনার লেখা ইনবক্সে দিন।
(1)

প্রকাশিত হলো আমার নতুন কবিতা 'একটি ফুল ফুটবেই'
21/05/2025

প্রকাশিত হলো আমার নতুন কবিতা 'একটি ফুল ফুটবেই'

চুপচাপ এক নদী বয়ে যায় বুকের ভেতর, পাড়ে দাঁড়ানো এক জোড়া চোখ-প্রতীক্ষার মতো। সে চোখে প্রশ্ন, বিশাল আকাশ পানে চেয়ে...

মে দিবস উপলক্ষে আমার লেখা ছোটগল্প 'সহযোদ্ধা'পড়তে পারেন।
08/05/2025

মে দিবস উপলক্ষে আমার লেখা ছোটগল্প 'সহযোদ্ধা'
পড়তে পারেন।

প্রিয়া মুচকি হেসে গালে হাত দিয়ে বলল, ‘আচ্ছা বিউটি, আমরা কি সত্যিই আমাদের দিন আমাদের মতো করে পাই? কাটাতে পারি সময় আমা...

28/02/2024
18/01/2024

হে প্রাণ প্রিয়, হৃদয়ের যে দহন তা চোখের জলে ভাসিয়ে দিও না। পুরে পুরে যে হৃদয় খাঁটি হয় তার কোনো দুঃখ থাকে না।

@হুররম সুলতানা

28/10/2023

ভয় পেয়ো না
সুকুমার রায়

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না
সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস ক’রে যাও চারটি দিন,
আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমার লাগবে না।
অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

23/09/2023

ভালোবাসি ভালোবাসি
__সুনীল গঙ্গোপাধ্যায়

ধরো কাল তোমার পরীক্ষা,
রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাসো?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

ধরো ক্লান্ত তুমি,
অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত,
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে
ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাসো?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,
মাথার উপর তপ্ত রোদ,
বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময়
হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাসো?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার
দিকে তাকিয়ে
কাঁধে হাত দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

ধরো শেভ করছ তুমি,
গাল কেটে রক্ত পড়ছে,
এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি- ভালবাসো?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

ধরো খুব অসুস্থ তুমি,
জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি,
নেই কথা বলার অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..

ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম- ভালবাসো?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও….
নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে,
ভালোবাসি, ভালোবাসি…….

ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি,
দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,
হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাসো?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে,
ভালোবাসি, ভালোবাসি

ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,
আশ্রয় নেই
বিধাতার দান এই পৃথিবীতে,
বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাসো?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..

ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-
ভালবাসো?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই
আমাকে বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..

যেখানেই যাও,যেভাবেই থাক,
না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি..

দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,
বুঝব তুমি আছ, তুমি আছ
ভালোবাসি,ভালোবাসি...!

শোক বার্তা!!২০০৫-২০০৬ শিক্ষা বর্ষের এমএম কলেজ,যশোর, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আমাদের সিনিয়র আপি রুপা সকলকে কাঁদিয়ে মরণব...
18/09/2023

শোক বার্তা!!
২০০৫-২০০৬ শিক্ষা বর্ষের এমএম কলেজ,যশোর, ইংরেজি বিভাগের শিক্ষার্থী
আমাদের সিনিয়র আপি রুপা সকলকে কাঁদিয়ে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কষ্ট পেয়ে রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেছেন।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। দোয়া করবেন আপি যেন ওপারে ভালো থাকে।

15/09/2023

"যারে হাত দিয়ে মালা দিতে পার নাই, কেন মনে রাখ তারে।।
ভুলে যাও তারে ভুলে যাও একেবারে।।”

~কাজী নজরুল ইসলাম

29/08/2023

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

✍️সংগৃহীত

28/08/2023

"গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে, বলো, কার?
প্রাচীন এ পুঁথি গোড়া আর শেষে পাতা কটি ঝরা তার।

শব্নম্
সৈয়দ মুজতবা আলী

27/08/2023

পরিপূর্ণতা পাবে তুমি কোথা ইরান দেশের ভূঁয়ে
মেহ্দির পাতা কড়া লাল হয় ভারতের মাটি ছুঁয়ে

শব্নম্
সৈয়দ মুজতবা আলী

25/08/2023

অমরাবতীর সওগাত এই ফুল এল ধরাতলে
ফুলের পুণ্যে পাপী-তাপী লাগি স্বরগের দ্বার খোলে
ওগো ফুওলয়ালী, কেনো ফুল বেচো তুচ্ছ রুপার দরে?
প্রিয়তর তুমি কি কিনিবে, বলো রুপো দিয়ে তার তরে?

শব্নম্
সৈয়দ মুজতবা আলী

Address

Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Writers Group, Govt. MM College Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category