Ranga Provat Kindergarten School

Ranga Provat Kindergarten School আমরা টুটাব তিমির রাত

15/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

14/12/2025
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
14/12/2025

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙা প্রভাত স্কুল এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
14/12/2025

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙা প্রভাত স্কুল এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আজ রাঙা প্রভাত স্কুল এর বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা প...
11/12/2025

আজ রাঙা প্রভাত স্কুল এর বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এ. মাস্উদ হিমেল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা ফেরদৌস, সিনিয়র শিক্ষক শিল্পি দে, সহকারী শিক্ষক Kamrun Nahar Sumi এবং Sopna Islam.
★ দ্বিতীয় শ্রেণির সবাই এ প্লাস পেয়েছে।
★ পাশের হার ৯৯%
★ এ প্লাস এর হার ৭৮%
★ গোল্ডেন এ প্লাস ২৪%

সকলকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ।

আজ ছিল তাদের ড্রিল পরীক্ষা। ড্রিল পরীক্ষার শেষে তারা স্কুল স্ট্রিট এ  #মাহি_মুস্কান পুষ্পকাননে একটি  #চন্দ্রপ্রভা ও একটি...
09/12/2025

আজ ছিল তাদের ড্রিল পরীক্ষা। ড্রিল পরীক্ষার শেষে তারা স্কুল স্ট্রিট এ #মাহি_মুস্কান পুষ্পকাননে একটি #চন্দ্রপ্রভা ও একটি #দত্তপিয়া গাছ রোপণ করেছে। ভালো থাকুুক পুষ্প সকল। 💝

03/12/2025

General Knowledge Viva.

03/12/2025

রাঙা প্রভাত স্কুল এর প্রতিষ্ঠা লগ্নে ( ২০২২ সাল) লিমন ভাই তিনটি বাগানবিলাস ফুল গাছ উপহার হিসেবে নিজ হাতে রোপণ করেছিলেন। একটিকে বাঁচিয়ে রাখতে পারিনি। বাকি দুইটির মধ্যে একটি বড় হচ্ছে। বাকি একটি গত বছর থেকে দৃষ্টি নন্দন ফুল দিচ্ছে। এবারও ফুলে ফুলে ছেয়ে গেছে স্কুল ক্যাম্পাস। কিন্তু আমাদের মাঝে বেঁচে নেই সেই বৃক্ষ প্রেমিক Lemon Tree Hotels এর লিমন ভাই। লিমন ভাই এর আত্মার শান্তি কামনা করছি।

গাধার কানরোকনুজ্জামান খান  একটা দড়ির দু'দিক থেকে টানছে দু'দল ছেলেতাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।সকল বানর ফন্দি আঁ...
02/12/2025

গাধার কান
রোকনুজ্জামান খান

একটা দড়ির দু'দিক থেকে টানছে দু'দল ছেলে
তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।
সকল বানর ফন্দি আঁটে জবর মজার খেলা
এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেব বেলা।
কিন্তু দড়ি মিলবে কোথায়? ঘাবড়ে গেল মাথা
পালের সেরা বানর বলে মগজ তোদের যা-তা।
নেইকো দড়ি বয়েই গেল ভাবিস মিছে হাবা
লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা।
যেই না বলা দু'দল বানর দু'দিক থেকে বসে
একের লেজটি ধরল টেনে জোরসে চেপে কষে।
বনের গাধা দাঁড়ায় মাঝে উঁচিয়ে দু'টি কান
বলে, আমার দু'দিক থেকে কান ধরে দে টান।
কান ধরে এই মাথা নিবি আপন দলে টেনে
জিতবি তবে এই খেলাতে, রাখিস সবাই জেনে।
অমনি দু'দল হেঁইয়ো টানে— গাধার বিপদ ভারি
কান ছিঁড়ে সব হুমড়ি খেয়ে পড়ল সারি সারি।
সাঙ্গ হল দড়ির খেলা বানররা সব হাসে
কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে।

Address

670, Mujib Sarak, Railgate
Jessore
7400

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801716620492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranga Provat Kindergarten School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category