Let's Acquire knowledge

Let's Acquire knowledge it's all about ''EDUCATION''

08/12/2021

Hi guys

21/12/2015

frndz_plz like & share this page!!!

সত্যের পথে সব সময়

Symbols of scientefic terms...
28/04/2015

Symbols of scientefic terms...

04/10/2014

বনলতা সেন- জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধুসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

28/09/2014

Transparent phone is coming.....!!!!!!!!!!!!

23/09/2014

১৮০৩টি শূন্যপদে নিয়োগের জন্য ৩৫ তম বিসিএসএর বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
সাধারণ ক্যাডারের শুন্য পদের মধ্যে
১.বিসিএস এডমিন- ৩০০,
২.পুলিশ- ৫০,
৩.ইকনোমিক-৪০,
৪.পররাষ্ট্র-২০,
৫.ডাক- ১০,
৬.পরিবার পরিকল্পনা-১০,
৭.তথ্য- ১১,
৮.আনসার-৪,
৯.হিসাব ও নীরিক্ষা-৪,
১০.সমবায়-৪,
১১. খাদ্য-২ টি পদে প্রথমশ্রেণির কর্মকর্তা নিয়োগ করা হবে।
বাকী শুন্যপদগুলো টেকনিক্যাল ক্যাডারের বিভিন্ন পদ দ্বারা পূরণ করা হবে।

23/09/2014
23/09/2014

মনে রাখুন
১.মোট উপজেলা> ৪৮৯ টি সর্বশেষ গুইমারা ( খাগড়াছড়ি )ও ওসমানীনগর (সিলেট)
২. মোট পৌরসভা>৩১৯ টি সর্বশেষ দেবীগঞ্জ(পঞ্চগড়) ও নাজির হাট (চট্টগ্রাম)
৩.মোট থানার সংখ্যা>৬৩৬টি সর্বশেষ চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনের রাখুন।

23/09/2014

মনে রাখুন
১.বাংলায় চলিত গদ্যরীতি প্রচলনে কোন পত্রিকাটি ভূমিকা পালন করে ?> সবুজপত্র। সম্পাদক : প্রমথ চৌধুরী প্রকাশকাল:১৯১৪
২. ‘জ্ঞান যেখানে সীমাদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট,মুক্তি সেখানে অসম্ভব ।‘ এটি কোন পত্রিকার স্লোগান?>
>> শিখা. প্রকাশকাল ১৯২৭. প্রথম সম্পাদক>আবুল হোসেন ।অন্যান্য সম্পদাক কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ আব্দর রশীদ ও আবুল ফজল
৩.প্রগতিশীল লেখকগোষ্টীর সমাবেশ ঘটেছিল কোন পত্রিকায় ?
-- কল্লোল । প্রকাশকাল ১৯২৩ ।সম্পাদক> দীনেশরঞ্জন দাশ।
৪.ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে কোন পত্রিকা ভূমিকা পালন করে?
-তত্ত্ববোধিনী। প্রকাশকাল ১৮৪৩ । প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত।পরে বিদ্যাসাগর সম্পাদক হন
৫. সংবাদ প্রভাকর কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
--ঈশ্বরচন্দ্রগুপ্ত ১৮৩১ ।
৬. সওগাত > মোহাম্মদ নাসিরউদ্দীন
৭. মাসিক মোহাম্মাদী> মওলানা আকরম খাঁ।
প্রয়োজনে কাজে লাগাতে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

23/09/2014

সম্মেলনের শহর হিসেবে পরিচিত জেনেভা( সুইজারল্যান্ড)। অনেক সংস্থার সদর দপ্তর এখানে আছে। চলুন মনে রাখি ছন্দে ছন্দে
স্কাউট,তার, উচ্চ, মেধা।
স্বাস্থ্যবান , শ্রমিক।
বাণিজ্যিক , আবহাওয়া।
এখন মিলিয়ে নিন
Wosom> world scout movement(স্কাউট)
ITU> International Telecommunication Union (তার)
UNHCR> United Nations High Commissions for Refugees(উচ্চ)
WIPO> World Intellectual Property Organisation(মেধা)
WHO> World health Organisation (স্বাস্থ্যবান)
ILO>International Labour Organisation (শ্রমিক)
WTO > World Trade Organisation (বাণিজ্যিক
WMO> World Meteorological Organisation ( আবহাওয়া)
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন্।

23/09/2014

৩৫তম বিসিএসে থেকে "পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার"উপর পাঁচ নম্বরের প্রশ্ন করা হবে।
আজ কয়েকটি ঘূর্ণিঝড় এর উপর আলোচনা করবো--
★ সিডর( SIDR) :
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭

★নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮

★রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮

★বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯

★আইলা ( AILA):
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯

★ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের ডিসেম্বরে

★মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩
-- এটি বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়।
প্রয়োজনে কাজে লাগাতে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন

22/09/2014

You Will Get Everything Here...... Just Like The Page....

Address

Jessore
7400

Telephone

+8801983108508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Acquire knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Let's Acquire knowledge:

Shortcuts

Share

Category