05/09/2026
আলহামদুলিল্লাহ, আজ তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল স্যার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, যশোর শাখায় আগমন করেন।
এসময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর সঙ্গে শিক্ষা, শিক্ষকতা ও প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
স্যারের মূল্যবান দিকনির্দেশনা ও অভিজ্ঞতালব্ধ পরামর্শ আমাদের শিক্ষকবৃন্দকে আরও দায়িত্বশীল, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে—ইনশাআল্লাহ।
শিক্ষার মানোন্নয়ন ও একটি আদর্শ প্রজন্ম গঠনের প্রত্যয়ে আমাদের পথচলা অব্যাহত থাকুক 🤲