Skyzz

Skyzz ICT or computer subject is not only for read or just for pass. You need to understand practically wh

02/01/2025
বাধ্যগত সন্তান গড়তে ভালোবাসুন ৩ কৌশলে
09/07/2023

বাধ্যগত সন্তান গড়তে ভালোবাসুন ৩ কৌশলে

গণিতের শিক্ষক চেয়ে অভিনব বিজ্ঞাপনদক্ষ কর্মী খুঁজে পেতে চাকরির বিজ্ঞাপনে অভিনবত্ব আনতে সচেষ্ট অনেক প্রতিষ্ঠান। এ জন্য চাক...
25/01/2023

গণিতের শিক্ষক চেয়ে অভিনব বিজ্ঞাপন

দক্ষ কর্মী খুঁজে পেতে চাকরির বিজ্ঞাপনে অভিনবত্ব আনতে সচেষ্ট অনেক প্রতিষ্ঠান। এ জন্য চাকরির বিজ্ঞাপনে প্রায়ই বৈচিত্র্য দেখা যায়।

আর এখানেই লুকিয়ে থাকে আবেদনকারীদের জন্য প্রথম ধাপের পরীক্ষা। ভারতের গুজরাট রাজ্যের ভক্তাশ্রম বিদ্যালয়ের শিক্ষক চেয়ে দেওয়া বিজ্ঞাপনটিই যেন ‘প্রশ্নপত্র’ হয়ে উঠেছে আবেদনকারীদের জন্য।

** ‘টিকে থাকতে’ যশোর সফটওয়্যার পার্কে বিয়ের অনুষ্ঠান **টেকসিটির মহাব্যবস্থাপক মোসলেম উদ্দীন শিকদার সম্প্রতি প্রথম আলোকে ...
22/01/2023

** ‘টিকে থাকতে’ যশোর সফটওয়্যার পার্কে বিয়ের অনুষ্ঠান **

টেকসিটির মহাব্যবস্থাপক মোসলেম উদ্দীন শিকদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, বিয়েশাদিজাতীয় অনুষ্ঠান না করলে টিকে থাকা যাচ্ছে না। যে কারণে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এসব অনুষ্ঠান করা হয়। তিনি আরও বলেন, ‘আয়ের চেয়ে আমাদের ব্যয় বেশি হচ্ছে। ভবিষ্যতে লাভের আশায় এখন লোকসান দিয়ে পার্কটি দেখভাল করতে হচ্ছে।’
যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পর পাঁচ বছরে আট কোটি টাকার মতো আয় করেছে। এর মধ্যে সরকার পেয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।

পার্কটি পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেড বলছে, তাদের লোকসান হচ্ছে। এ কারণে পার্কে এখন তারা বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। যাতে আয় বাড়ে। প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত আগের ছয় মাসে পার্কে ৫৫টি অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে বিয়ে ও বউভাতের মতো অনুষ্ঠান হয়েছে ২৩টি। বাকিগুলো চাকরি মেলাসহ অন্যান্য অনুষ্ঠান।

যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পর পাঁচ বছরে আট কোটি টাকার মতো আয় করেছে। এর মধ্যে সরকার পেয়.....

19/01/2023

মনোবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ পরামর্শ

** কোনো কাজই ছোট না **চাকরি না পেয়ে চায়ের দোকান খুললেন দুই ইঞ্জিনিয়ার বন্ধুরাহুল আলি ও আলমগীর খান। দুজনেই বন্ধু, দুজনেই...
09/01/2023

** কোনো কাজই ছোট না **
চাকরি না পেয়ে চায়ের দোকান খুললেন দুই ইঞ্জিনিয়ার বন্ধু

রাহুল আলি ও আলমগীর খান। দুজনেই বন্ধু, দুজনেই বি.টেক পাস করে চাকরির চেষ্টা করেন। কিন্তু যোগ্যতা অনুসারে চাকরি মেলেনি। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে। পেটের তাগিদে দুজনেই খুলে বসলেন চায়ের দোকান। এমবিএ চায়েওয়ালা, এম.এ ইংলিশ চায়েওয়ালির পর এবার ভারতের পশ্চিমবঙ্গে চালু হলো ‘বি.টেক চাওয়ালা’ নামের দোকান।

চায়ের দোকানের নামেও রয়েছে চমকের ছড়াছড়ি। সমাজের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে মেলে ধরতে নিজেদের চায়ের দোকানের নাম রেখেছেন ‘বি.টেক চাওয়ালা’। কারিগরি দক্ষতা ভুলে এখন চায়ের দোকানেই মগ্ন দুই ইঞ্জিনিয়ার।

চাকরির বাজারের করুণ অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই দুই তরুণ। দোকানের বাইরে দাঁড়িয়ে চা যেমন খেতে পারবেন, ভেতরে বসার ব্যবস্থাও রয়েছে। চা খেতে খেতেই মিলবে আড্ডার সুযোগও। দোকানের ভেতরের সাজসজ্জায় সৃজনশীলতা চোখে পড়বে।

আলমগীর জানিয়েছেন, পড়া শেষে সেভাবে চাকরির সুযোগ না মেলায় চায়ের দোকান খোলার ভাবনা আসে। এ ক্ষেত্রে এমবিএ চায়েওয়ালা থেকেই আমাদের অনুপ্রেরণা।

গত রোববার বছরের প্রথম দিনেই নিজেদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পেছনে রেখে পথ চলার বাস্তবতাকে সামনে নিয়েই খুলে ফেললেন চায়ের দোকান। পশ্চিমবঙ্গের মালদহের ইংরেজবাজার শহরের স্টেশন রোডে কানি মোড়ে আপাতত ভাড়ায় চায়ের দোকান খুলেছেন তারা। তাদের এ কাহিনী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

দোকানের এমন নাম নিয়ে তারা জানালেন, কলেজ জীবনে চায়ের দোকানে প্রচুর সময় কাটিয়েছি। আজ ভাগ্যের করুণ পরিণতিতে নিজেদেরই চায়ের দোকান দিতে হয়েছে। তবে কোনো কাজই যে ছোট না তা বোঝাতেই চায়ের দোকানের এমন নামকরণ তাও জানালেন।

এদিকে দুই হবু ইঞ্জিনিয়ারকে চায়ের দোকান খুলতে দেখে অনেকেই তাদের আগামী জীবনের শুভকামনা জানানোর পাশাপাশি সমাজের করুণ বেকারত্বের চিত্রকে ফের একবার তুলে ধরেছেন। --(nojor24)

অজান্তেই সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করছেন না তো!অভিভাবকরা প্রায়ই দুঃখপ্রকাশ করে নিজেদের প্রশ্ন করেন, সন্তানরা কেন আমাদের...
02/11/2022

অজান্তেই সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করছেন না তো!
অভিভাবকরা প্রায়ই দুঃখপ্রকাশ করে নিজেদের প্রশ্ন করেন, সন্তানরা কেন আমাদের কাছ থেকে দূরে দূরে থাকছে?

অভিভাবকরা সর্বদাই সন্তানের ভালো চান। সন্তানের মঙ্গলের জন্য কোনো কাজ করতে তারা কার্পণ্য করেন না। কিন্তু মাঝেমাঝে অভিভাবকরা অজান্তেই এমন কিছু কাজ করে থাকেন, যার ফলে সন্তানদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়।

অভিভাবকদের প্রায়ই দুঃখপ্রকাশ করে নিজেকে প্রশ্ন করতে শোনা যায়, সন্তানরা কেন আমাদের কাছ থেকে দূরে দূরে থাকছে? এক্ষেত্রে ছোট ছোট কিছু কাজের মধ্যেই সমাধান লুকিয়ে রয়েছে। অভিভাবকরা প্রায়শই অভিযোগ করেন যে, সন্তান তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না।

এখানে মূল ব্যাপার হলো বিষয়টি আপনি কীভাবে সামাল দেন। আপনি কি সন্তানদের ওপর দোষ চাপিয়ে তাদের সঙ্গেও বাজে আচরণ করেন? নাকি আপনি সযত্নে তাদের ভুলটা ধরিয়ে দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরামর্শক রন ইয়াপ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বলেন, অভিভাবক হওয়া বেশ কঠিন একটা কাজ। কারণ আপনাকে স্বাধীনতা এবং নির্দেশনার সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, অভিভাবক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানের প্রতি আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে। আপনাকে নিখুঁত না হলেও চলবে। কিন্তু সন্তানের সঙ্গে আপনার যোগাযোগের ক্ষেত্রে ভিত্তি যেন মজবুত হয়। যেকোনো পরিস্থিতিতে সন্তান যেন নিঃসঙ্কোচে আপনাকেই তার আশ্রয়স্থল ভাবতে পারে।

সন্তানদের সঙ্গে বন্ধন দৃঢ় করার জন্য রন ইয়াপ অভিভাবকদের কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো-

- মৌখিক বা মানসিকভাবে সন্তানদের অপমান করা। কারণ এসব মোকাবিলার জন্য সন্তানরা অভিভাবকদের সামনে নীরব থাকাকে শ্রেয় মনে করে।

- সন্তানদের কোনো কাজ আপনার পছন্দ না হলে কিংবা আপনার কোনো কাজ তাদের অপছন্দ হলে, যথোপযুক্ত কারণ থাকা সত্ত্বেও তা ব্যাখ্যা না করা।

- সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের নিজের চাহিদা পূরণের বস্তু মনে করা

- আপনার শৈশবকালে মা-বাবার কাছে থেকে যেসব দুঃখ পেয়েছেন, সন্তানদেরও সেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দেওয়া। কারণ এক্ষেত্রে চক্র ভেঙে সন্তানরা পরিবারের সঙ্গে বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত নিতে পারে।

- মানসিক চাহিদা পূরণের জন্য বিকল্প মাধ্যম বেছে নিতে বাধ্য করা। অভিভাবক হিসেবে আপনাকেই নিজের সন্তানদের মানসিক চাহিদা পূরণ করতে হবে। তা না হলে সন্তদানদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে।

- সন্তানদের স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তাকে অসম্মান করে তাতে হস্তক্ষেপ করা

এসব বিষয় এড়িয়ে চললে আপনার সন্তানের সঙ্গে একটি সুদৃঢ় বন্ধন গড়ে তোলা সম্ভব।

17/10/2022

★ এর চেয়ে সস্তা কিছু আছে?
Is there anything cheaper?
★ এর চেয়ে ভালো কিছু আছে?
Is there anything better?
★ কাছে কোন দোকান আছে?
Is there a shop nearby?
★ ঘরটি কি শীতাতপ নিয়স্ত্রিত?
Is there air conditioning in the room?
★ আমার জন্য কোন অফার আছে?
Is there any offer for me?
★ এটার মধ্যে বিশেষ কিছু আছে?
Is there anything special in it?
★ সেখানে কি খারাপ কিছু আছে?
Is there something bad?
★ আপনার ব্যাগে কি ছিু আছে?
Is there something in your bag?
★ সেখানে কি কোন সমস্যা আছে?
Is there any problem?
★ সেখানে কি খাওয়ার কিছু আছে?
Is there anything to eat?

01/10/2022

কী চমৎকার ধারণা - What a great idea!
কী আপদ রে বাবা - What a nuisance!
কি দারুন - How marvelous!
কী দারুণ আশ্চার্য - What a pleasant surprise!
কী দারুণ চমক - What a pleasant surprise!
কী লজ্জা - What a shame!
কী আশ্চার্য - What a surprise!
কী দারুণ মতামত বা ধারণা - What an idea!
কী দারুন সংবাদ – What fantastic news!
কী পরিতাপের কথা - What is pity! / How sad!
কী অবস্থা - What's up?
কী সুন্দর - How nice!
কী বিরক্তিকর – How annoying!
কী হতাশাজনক - How upsetting!
কী বাজে বকছো - How absurd!
কী ঝামেলা - What a mess!
তাতে কি - So what?
আমার কি - What of me?
তাতে আমার কি – So what of me?
তাতে কি আসে যায় - But who cares?
তাই নাকি - Is it?
তা বৈকি - Indeed! Quite so.
তোমার কাছে কি খুচরা আছে - Do you have change?
আপনি কি বুঝাতে চাচ্ছেন যে... - Do you mean that…
নিজেকে কি ভাবো তুমি - What do you think you are?
কি ছাই/ঘোড়ার ডিম করছ এখানে - What the hell are you doing here?
তুই কে - Who the hell are you?
হচ্ছেটা কি এখানে - What’s going on here?
একটু জোরে বলবে কি - Would you be louder please?
একটু সরে বসবেন কি - Would you mind moving aside?
তুমি কোন সাহসে এ কাজ করো - How dare you do so?
তুমি কোন সাহসে বলো - How dare you say so?
তোমার সাহস কত - How dare you?
তোমার মন খারপ কেন - What’s bothering you? / What’s wrong with you?
কে বলছেন - Who’s speaking?
যাই হোক না কেন? - Whatever?
যেই হোক না কেন - Whoever?
যেখানেই হোক না কেন - Wherever?
যেমনই হোক না কেন - However?

26/09/2022

মজার কিছু ইংরেজী শব্দার্থ 🔷️
🔰eat —- খাওয়া
🔰drink —- পান করা
🔰suck —- চুষে নেওয়া
🔰lick —- লেহন করা বা চাটা
🔰bite —- কামড়ানো
🔰swallow —- গিলে ফেলা
🔰sip —- চুমুক
🔰taste —- আস্বাদন করা
🔰chew —- চিবানো
🔰bite off —- কামড়ে ছিঁড়ে নেওয়া
🔰eat voraciously —- গোগ্রাসে খাওয়া
🔰eat like a bird —- অল্প খাওয়া
🔰throw up —- বমি করা (vomit)
🔰eat too much —- অত্যধিক আহার করা
🔰vegetarian —- নিরামিষভোজী
🔰breakfast —- সকালের নাস্তা
🔰lunch —- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
🔰dinner —- রাতের খাবার
🔰supper —- দিনের শেষ খাবার
🔰feast —- আনন্দময় ভোজ
🔰starve —- অনাহারে কাটানো
🔰fast —- রোজা রাখা
🔰overeat —- অতিভোজন করা/পরিমাণে বেশি খেয়ে ফেলা
🔰go without food —- না খেয়ে থাকা

20/09/2022

ফলের নাম ইংরেজিতে বাংলা অর্থসহ part 01
01 Almond (আঃমনড) -- বাদাম
02 Amla (আমলা)-- আমলকী
03 Apple (অ্যাপল) -- আপেল
04 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
05 Banana (ব্যানানা) -- কলা
06 Berry (বেরি) -- জাম
07 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
08 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
09 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
10 Coconut (কোকোনাট) -- নারিকেল
11 Cucumber (কিউকাম্বার) -- শসা
12 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
13 Date (ডেট) -- খেজুর
14 Fig (ফিগ) -- ডুমুর
15 Grape (গ্রেপ) -- আঙ্গুর
16 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
17 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
18 Guava (গোয়াবা) -- পেয়ারা
19 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
20 Lemon ( লেমন) -- লেবু
21 Lime (লাইম) -- বাতাবী লেবু
22 Lychee (লিচি) -- লিচু
23 Mango (ম্যাংগো) – আম

17/09/2022

🌹🌹মজার কিছু ফুলের নাম🌹🌹
সুন্দর যে ফুল = বিউটিফুল (Beautiful)
রঙিন যে ফুল = কালারফুল (Colourful )
ঘর-ভর্তি ফুলহাউজফুল (Houseful)
হাত-ভর্তি ফুল = হ্যান্ডফুল (Handful)
যত্নেলালিত যে ফুল = কেয়ারফুল (Careful)
আশ্চর্য ধরণের ফুল = ওয়ান্ডারফুল (Wonderful)
বেদনা দায়ক ফুল = পেইনফুল (Painful)
লজ্জাবতী ফুল = শেইমফুল (Shameful)
কৃতজ্ঞতা জানানোর ফুল = থ্যাংকফুল(Thankful)
সাহায্যকারী ফুল = হেলপফুল (Helpful)
সফলতার প্রতীক যে ফুল = সাকসেসফুল(Successful)
অনেক শক্তিশালী যে ফুল =পাওয়ারফুল(Powerful)
মনেশান্তি আনে যে ফুল =পিসফুল(peaceful)

Address

Jessore

Telephone

+8801724785381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skyzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Skyzz:

Shortcuts

Share

Category