08/08/2025
কে জানত সদ্য মাস্টার্স শেষ করা, জবের জন্য প্রস্তুতি নেওয়া ছেলেটার শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতি ক্যান্সার?
এক উদ্যমী পথচলাকে হঠাৎ পিছন থেকে টেনে ধরবে, কে জানত?
কে জানত নিবন্ধনে লেকচারার হয়েও হাসপাতালের বিছানাই হবে তার ঠিকানা ?
এ যেন হঠাৎ নেমে আসা এক ফ্ল্যাশ ফ্লাড, ভাসিয়ে নিয়ে গেছে সাজ্জাদের স্বপ্ন, পরিকল্পনা আর স্বাভাবিক জীবন।
সাজ্জাদ — কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই , কারো ছাত্র , আর বাবা মায়ের আদরের সন্তান । আমাদের গর্ব সাজ্জাদ।
যে সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ছেলেটা আজ জীবন-মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
ডাক্তার বলেছে, তাত্ক্ষণিক কেমোথেরাপি এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।
আর এই চিকিৎসার খরচ —তার পরিবারের সাধ্যের বাইরে।
একটু ভালোবাসা, একটু সহানুভূতি—সাজ্জাদের চিকিৎসা কে সহজ করে দিতে পারে।
আসুন আর্থিক ও মানসিকভাবে তার পাশে দাড়াই
09/10/2024
05/10/2024
04/10/2024
03/10/2024
03/10/2024
03/10/2024
19/09/2023
19/09/2023
19/07/2023