সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ

  • Home
  • Bangladesh
  • Jessore
  • সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ

সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ সঠিক পদ্ধতিতে শিক্ষাদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ

সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের শিক্ষিকাদের এক পোশাকে নববর্ষ উদযাপন।
14/04/2026

সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের শিক্ষিকাদের এক পোশাকে নববর্ষ উদযাপন।

14/04/2026

#বাংলা #নববর্ষ #বাংলাদেশ #শহীদ_মশিয়ূর_রহমান_ডিগ্রি_কলেজ

শুভ নববর্ষ
14/04/2026

শুভ নববর্ষ

সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে প্রভাষক মোঃ হাসানুজ্জামান আনুষ্ঠানিকভ...
02/04/2026

সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে প্রভাষক মোঃ হাসানুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সরকারি শহীদ  #মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ-এর উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিশিরোনাম: মহান স্বাধীনতা দিবসে বি...
26/03/2026

সরকারি শহীদ #মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ-এর উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি

শিরোনাম: মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা ও গৌরবের পদযাত্রা
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

স্বাধীনতার এই শুভক্ষণে ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিকরগাছা বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে কলেজের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় বক্তারা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কথা স্মরণ করেন। তরুণ প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় এই আয়োজনের মাধ্যমে।

বক্তব্য দেন প্রভাষক কেএম বিদয়ার রহমার, সালমা খাতুন, মুহাম্মদ সাইফুল্লাহ আল মামুন, আলোপতগীন, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রভাষক আহসান কবীর।

লাল-সবুজের এই দিনে আমাদের শপথ হোক— বীর শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে যাওয়া।

#২৬শে_মার্চ #মহান_স্বাধীনতা_দিবস #যশোর_ব্র্যান্ডিং

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে।নতুন সিদ্ধান্ত অনুযা...
10/03/2026

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে— অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক— নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকালে জনবল কাঠামো সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার আগে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সরকার-সমর্থিত একজন সংসদ সদস্য ও বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তির মুখে সরকার এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই হবে, তবে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে।

আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও এখন তা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষকরা এগিয়ে যেতে পারেন—এমন ধারণা থেকেই অভিজ্ঞতার সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন আইজিপি আলী হোসেন ফকিরপুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্...
24/02/2026

নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Big shout out to my newest top fans! 💎 Mehe Mehu, Farhana Khatun, MD Yeasin Hossen, Rakib Khan, T. Badhon, Avjith Kumar,...
20/02/2026

Big shout out to my newest top fans! 💎 Mehe Mehu, Farhana Khatun, MD Yeasin Hossen, Rakib Khan, T. Badhon, Avjith Kumar, Md Abusalah, Muhammad Firoz, Eyasin Hossain, Md Khalid, Sk Khaleque, RT Rabbi

Drop a comment to welcome them to our community,

17/02/2026

১৭/০২/২৬ ইং তারিখ ছিল সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনে অন্যান্য খেলার পাশাপাশি মজার একটি ইভেন্ট ছিল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা।
এতে
প্রথম স্থান অধিকার করেন প্রভাষক উজ্জ্বল বিশ্বাস,
দ্বিতীয় হয়েছেন প্রভাষক আবু হাসান ও তৃতীয় স্থান অধিকার করেছেন প্রভাষক মিজানুর রহমান।

Address

Jhikargacha
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category