ICT Capsule

ICT Capsule আইসিটি বিষয়ের গোছানো প্রস্ততি😍 Trying to provide the best content for ICT Subject.

NOR গেইট দ্বারা বাস্তবায়নলজিক গেইটে একটা পূরক হবে A+Bপূরক এর সাথে।
07/03/2026

NOR গেইট দ্বারা বাস্তবায়ন
লজিক গেইটে একটা পূরক হবে A+Bপূরক এর সাথে।

06/03/2026

হাফ এ্যাডার দিয়ে ফুল এ্যাডার বাস্তবায়ন

06/03/2026

সি প্রোগ্রামে ভেরিয়েবল বা চলক

06/03/2026

লিপ ইয়ার নির্ণয়ের সি, ফ্লোচার্ট ও এ্যালগরিদম ,

it will be very good
04/03/2026

it will be very good

🦷 What if dental visits didn’t mean drills anymore?

Imagine sitting in a dental chair…
No loud drilling sound. No fillings. No anxiety.

Just a dentist gently applying a clear, transparent gel to your tooth.

Researchers at the University of Nottingham have been working on a saliva-inspired protein gel designed to help rebuild early enamel damage. Instead of cutting away the tooth, this technology attracts natural minerals like calcium and phosphate to strengthen the enamel surface.

In laboratory studies, enamel-like regrowth has been observed within 48 hours — though it’s still under research and not yet available in clinics.

If successful, this could shift dentistry from “drill and fill” to “heal and protect.”

The future of painless, regenerative dental care might be closer than we think.

Follow Marketing Growmatics for more science breakthroughs that could change everyday life.

04/03/2026

✨ ৯৯ টাকায় HSC ICT কোর্স!** ✨
শুধুমাত্র ৯৯ টাকায় ৫ম অধ্যায় (সি প্রোগ্রাম) এর পূর্ণাঙ্গ কোর্স। 💻🚀

HSC ICT এর ৫ম অধ্যায় যদি তোমার কাছে সবচেয়ে আতঙ্কের হয় তবে এই কোর্সটি তোমার জন্য লাইফ সেভিয়ার কোর্স হতে যাচ্ছে!
🔥 এই কোর্সে তোমরা যা যা পাচ্ছো:

✅ বেসিক টু অ্যাডভান্সড প্রতিটি টপিক মিলিয়ে মোট ২০ ঘণ্টার লাইভ ক্লাস। ⏳
✅ টাইপভিত্তিক CQ+MCQ ক্লাস। 📝
✅ প্রতিটি ক্লাসের পিডিএফ নোট/স্লাইড শেয়ার। 📚
✅ প্রতি ক্লাস শেষে ডাউট সলভিং সেশন। 🙋‍♂️
✅ ৬ টি টপিকভিত্তিক এক্সাম। ✍️
✅ ২ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। 🏆
✅ প্রিমিয়াম সাজেশন্স ও স্পেশাল গাইডলাইন। 🎯

ক্লাস শুরু: ১৬ই মার্চ
ক্লাস সময়: শনি সোম বুধ রাত ১০ টা(ঈদের ছুটি থাকবে)

🎓 মেন্টর:
সাঈদ স্যার (৮ বছরে অফলাইন ও অনলাইনে ৩০ হাজার+ শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা) 🌟
📖 লেখক:
📍 ICT ক্যাপসুল (বেসিক টু অ্যাডভান্স)
📍 ICT লাস্ট ডোজ

💳 **কোর্সে ভর্তি হতে বিকাশ/নগদ এ সেন্ড মানি করো:**
📱 **Bkash:** 01405-054902 (Personal)
📱 **Nagad:** 01405-054902 (Personal)

📩 সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটি পেইজে ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপে (01923-141689) পাঠাও। 📲

আইসিটির ভয়, করবোই জয়! 🙌 ইনশাআল্লাহ।

17/02/2026

🚀 আইসিটি ফাইনাল রিভিশন ব্যাচ - ২৬ 🚀
✨ বেসিক থেকে অ্যাডভান্স প্রস্তুতির সেরা সুযোগ! ✨

টেস্ট পরীক্ষার পর যারা আইসিটি নিয়ে চিন্তিত বা একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছো, এই কোর্সটি ঠিক তাদের জন্যই। তোমার প্রস্তুতি যদি 'অ্যাভারেজ' বা 'বিলো অ্যাভারেজ'ও হয়, তবে চিন্তার কিছু নেই! এতদিন যে ওয়ান শট ক্লাসগুলো দেখেছো, সেগুলোকে পূর্ণাঙ্গ প্রস্তুতির রূপ দিতে আমরা নিয়ে এসেছি এই স্পেশাল ব্যাচ। 🔥

🎯 আমাদের কোর্সে যা যা থাকছে:
✅ ৬০ ঘন্টার মেগা ক্লাস (যা ৫ মাসের সিলেবাস কভার করবে) ⏳
✅ প্রতিটি ক্লাসের সময় ১ ঘন্টা ৩০ মিনিট ⏰
✅ মোট ২২টি পরীক্ষা (৩টি পূর্ণাঙ্গ মডেল টেস্টসহ) 📝
✅ প্রতিটি অধ্যায়ের ইউনিক লেকচার শিট (CQ ও MCQ) 📚
✅ ডেডিকেটেড CQ + MCQ সলভ ক্লাস (কারণ বেসিক জানা আর পরীক্ষায় উত্তর করা এক নয়!) 🛠️

💰 কোর্স ফি:
প্রকৃত ফি: ৫০০০ টাকা
🎁 অফার ফি: মাত্র ৩০০০ টাকা! (আগামী কয়েকদিনের জন্য)
ক্লাস শুরু: ২২ক শে ফেব্রুয়ারী, ২০২৬
আইসিটিতে এ প্লাস (A+) নিশ্চিত করার এটাই তোমার শেষ সুযোগ। নিজেকে গুছিয়ে নিতে আর দেরি করো না! 🏃‍♂️💨

📞 যোগাযোগ (WhatsApp):
📱 01405054902

📍 আমাদের ঠিকানা:
কুয়াশা মোড়, ইকবাল মঞ্জিলের বিপরীতে, সার্কিট হাউজপাড়া, যশোর।

স্বপ্ন তোমার, গড়ার দায়িত্ব আমাদের। আজই যুক্ত হও! 🎓✨

আইসিটি জট-৪: ইন্টারনেট কিভাবে কাজ করে?আমরা যখন ওয়াইফাই বা মোবাইলে ইন্টারনেট চালাই, আমাদের মনে হয় সবকিছু তো বাতাসের ওপর দ...
04/02/2026

আইসিটি জট-৪: ইন্টারনেট কিভাবে কাজ করে?

আমরা যখন ওয়াইফাই বা মোবাইলে ইন্টারনেট চালাই, আমাদের মনে হয় সবকিছু তো বাতাসের ওপর দিয়ে ভাসছে। কিন্তু তুমি কি জানো? ইন্টারনেটের ৯৯% ডাটা আসলে বিশাল সব সমুদ্রের তলদেশ দিয়ে আসা তারের মাধ্যমে আদান-প্রদান হয়! স্যাটেলাইট বা মহাকাশ দিয়ে ইন্টারনেট চলে মাত্র ১%।

আজকের জটটি একটু বড়, কিন্তু এটি পড়লে ইন্টারনেটের পুরো "মাকড়সার জাল" তোমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করি!

১. বাড়ির দরজা থেকে মূল সড়ক (Local ISP)

তুমি যখন ব্রাউজারে www.google.com লিখে এন্টার চাপো, তখন তোমার ফোন বা কম্পিউটার প্রথমে তোমার রাউটারকে সিগন্যাল দেয়। তোমার রাউটার সেই সিগন্যালটি পাঠিয়ে দেয় তোমার এলাকার ISP (Internet Service Provider)-এর কাছে (যেমন: ব্রডব্যান্ড কোম্পানি বা মোবাইল অপারেটর)। এটাই ইন্টারনেটের জগতে তোমার প্রথম ধাপ।

২. নামের আড়ালে লুকানো নম্বর (The DNS)

ইন্টারনেট কিন্তু আমাদের মতো 'Google' বা 'Facebook' নাম বোঝে না। সে চেনে কেবল নম্বর, যাকে বলা হয় IP Address (যেমন: 142.250.190.46)।
তুমি নাম লেখার সাথে সাথে তোমার রিকোয়েস্টটি যায় একটি DNS (Domain Name System) সার্ভারের কাছে। এই DNS হলো ইন্টারনেটের বিশাল এক ফোনবুক। সে মুহূর্তের মধ্যে বলে দেয়, "মালিক গুগল খুঁজতেছে? গুগলের বাড়ির নম্বর (IP) হলো এইটা।"

৩. ইন্টারনেটের মহাসড়ক (Submarine Cables)

এখন আসল খেলা শুরু! ধরো, গুগলের সেই সার্ভারটি আছে আমেরিকায়। তোমার রিকোয়েস্টটি তখন বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। কীভাবে?
সমুদ্রের তলদেশ দিয়ে হাজার হাজার মাইল লম্বা সাবমেরিন ক্যাবল বা অপটিক্যাল ফাইবার বিছানো আছে। এই তারগুলো মানুষের চুলের মতো পাতলা কাঁচের তন্তু দিয়ে তৈরি। তোমার রিকোয়েস্টটি তখন লেজার লাইট বা আলোর ঝলকানি হয়ে সেই কাঁচের তারের ভেতর দিয়ে সেকেন্ডে প্রায় ২ লক্ষ কিলোমিটার বেগে ছুটতে থাকে। গভীর সমুদ্রে নীল তিমির পাশ দিয়ে তোমার ডাটাগুলো আলোর গতিতে পাড়ি দিচ্ছে, ভাবতেই রোমাঞ্চ লাগে না?

৪. ডাটা প্যাকেট (Data Packets)

ইন্টারনেট কিন্তু পুরো একটা ফাইল বা ভিডিও একবারে পাঠায় না। তোমার রিকোয়েস্ট বা সার্ভার থেকে আসা উত্তরগুলোকে ছোট ছোট হাজার হাজার ভাগে ভাগ করা হয়। এদের বলা হয় প্যাকেট (Packet)।
প্রতিটি প্যাকেটের গায়ে একটা ট্যাগ থাকে—সেটা কোথা থেকে আসছে আর কোথায় যাবে। মজার ব্যাপার হলো, একেকটি প্যাকেট একেক পথ দিয়ে যেতে পারে। কোনোটা হয়তো সিঙ্গাপুর হয়ে গেল, কোনোটা হয়তো ইউরোপ হয়ে আমেরিকায় পৌঁছালো। সবার শেষে গন্তব্যে গিয়ে তারা আবার সিরিয়াল অনুযায়ী জোড়া লেগে যায়।

৫. ডেটা সেন্টার বা গন্তব্য (The Server)

অবশেষে তোমার রিকোয়েস্টটি পৌঁছায় আমেরিকার সেই ডেটা সেন্টারে। ডেটা সেন্টার হলো এমন এক বিশাল কক্ষ যেখানে হাজার হাজার শক্তিশালী কম্পিউটার (Server) দিনরাত ২৪ ঘণ্টা চলছে। সেখানে রাখা গুগলের সার্ভার তোমার রিকোয়েস্ট গ্রহণ করে এবং তুমি যা খুঁজেছো তা আবার একই পদ্ধতিতে 'প্যাকেট' করে তোমার ঠিকানায় পাঠিয়ে দেয়।

৬. রাউটারে ফিরে আসা

সেই প্যাকেটগুলো আবার সমুদ্রের তলদেশ পাড়ি দিয়ে তোমার এলাকার ISP হয়ে তোমার রাউটারে আসে। তোমার ব্রাউজার সেই প্যাকেটগুলোকে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে গুগল বা ইউটিউবের পেজটি ফুটিয়ে তোলে।

উপসংহার:
তুমি যখন একটা লিংকে ক্লিক করো, সেই ক্লিকটি আস্ত একটা পৃথিবী ঘুরে তোমার কাছে ফিরে আসে চোখের পলক ফেলার আগেই! ইন্টারনেট মানেই হলো পৃথিবীর প্রতিটি কোণকে আলোর গতিতে তার দিয়ে জুড়ে দেওয়া এক বিশাল সংযোগ।

কী? ইন্টারনেটের এই অবিশ্বাস্য দৌড়ঝাঁপ নিয়ে তোমার জটটা কি খুললো?

পড়া শেষে Done লিখে জানিয়ে দাও

-4

🚀 আইসিটি ফাইনাল রিভিশন ব্যাচ - ২৬ 🚀✨ বেসিক থেকে অ্যাডভান্স প্রস্তুতির সেরা সুযোগ! ✨টেস্ট পরীক্ষার পর যারা আইসিটি নিয়ে চি...
02/02/2026

🚀 আইসিটি ফাইনাল রিভিশন ব্যাচ - ২৬ 🚀
✨ বেসিক থেকে অ্যাডভান্স প্রস্তুতির সেরা সুযোগ! ✨

টেস্ট পরীক্ষার পর যারা আইসিটি নিয়ে চিন্তিত বা একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছো, এই কোর্সটি ঠিক তাদের জন্যই। তোমার প্রস্তুতি যদি 'অ্যাভারেজ' বা 'বিলো অ্যাভারেজ'ও হয়, তবে চিন্তার কিছু নেই! এতদিন যে ওয়ান শট ক্লাসগুলো দেখেছো, সেগুলোকে পূর্ণাঙ্গ প্রস্তুতির রূপ দিতে আমরা নিয়ে এসেছি এই স্পেশাল ব্যাচ। 🔥

🎯 আমাদের কোর্সে যা যা থাকছে:
✅ ৬০ ঘন্টার মেগা ক্লাস (যা ৫ মাসের সিলেবাস কভার করবে) ⏳
✅ প্রতিটি ক্লাসের সময় ১ ঘন্টা ৩০ মিনিট ⏰
✅ মোট ২২টি পরীক্ষা (৩টি পূর্ণাঙ্গ মডেল টেস্টসহ) 📝
✅ প্রতিটি অধ্যায়ের ইউনিক লেকচার শিট (CQ ও MCQ) 📚
✅ ডেডিকেটেড CQ + MCQ সলভ ক্লাস (কারণ বেসিক জানা আর পরীক্ষায় উত্তর করা এক নয়!) 🛠️

💰 কোর্স ফি:
প্রকৃত ফি: ৫০০০ টাকা
🎁 অফার ফি: মাত্র ৩০০০ টাকা! (আগামী কয়েকদিনের জন্য)
ক্লাস শুরু: ২২ শে ফেব্রুয়ারী, ২০২৬
আইসিটিতে এ প্লাস (A+) নিশ্চিত করার এটাই তোমার শেষ সুযোগ। নিজেকে গুছিয়ে নিতে আর দেরি করো না! 🏃‍♂️💨

📞 যোগাযোগ (WhatsApp):
📱 01405054902

📍 আমাদের ঠিকানা:
কুয়াশা মোড়, ইকবাল মঞ্জিলের বিপরীতে, সার্কিট হাউজপাড়া, যশোর।

স্বপ্ন তোমার, গড়ার দায়িত্ব আমাদের। আজই যুক্ত হও! 🎓✨

আইসিটি জট-৩: মোবাইলের ডিসপ্লে কিভাবে কিবোর্ড এর মত কাজ করে?কম্পিউটারের কিবোর্ডে তো খটখট শব্দ হয়, বাটন নিচে নামে—বোঝা যায়...
02/02/2026

আইসিটি জট-৩: মোবাইলের ডিসপ্লে কিভাবে কিবোর্ড এর মত কাজ করে?

কম্পিউটারের কিবোর্ডে তো খটখট শব্দ হয়, বাটন নিচে নামে—বোঝা যায় কিছু একটা টাইপ হচ্ছে। কিন্তু মোবাইলের স্ক্রিনটা তো স্রেফ এক টুকরো মসৃণ কাঁচ! এই প্রাণহীন কাঁচের ওপর আঙুল ছোঁয়ালেই মেসেঞ্জারে ঝড়ের গতিতে টাইপ হয়ে যায় কীভাবে? এখানে কি কোনো ভূত আছে?

না বন্ধু, এখানে লুকিয়ে আছে তোমার শরীরের বিদ্যুৎ আর এক অদৃশ্য জালের রহস্য। এই জট খুলতে তোমার লাগবে মাত্র ৩ মিনিট!

১. তোমার আঙুলের বিদ্যুৎ (The Capacitive Touch):
মোবাইলের স্ক্রিনটা আসলে স্রেফ কাঁচ নয়। এর ঠিক নিচে এক ধরণের স্বচ্ছ বিদ্যুৎ পরিবাহী পদার্থের (যেমন- Indium Tin Oxide) আস্তরণ থাকে। আমাদের শরীরে সবসময় খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ থাকে। তুমি যখন স্ক্রিনে আঙুল ছোঁয়াও, তখন তোমার আঙুল স্ক্রিনের সেই স্তরের ইলেকট্রিক ফিল্ডে বা বিদ্যুৎ প্রবাহে একটুখানি ঝামেলা বা পরিবর্তন তৈরি করে। সহজ কথায়, তুমি স্ক্রিন থেকে কিছু ইলেকট্রন নিজের আঙুলে টেনে নাও।

২. ঠিক কোথায় চাপ দিলে? (The Grid System):
মোবাইলের স্ক্রিনটিকে গ্রাফ কাগজের মতো হাজার হাজার ছোট ছোট ঘরে ভাগ করা থাকে (যাকে বলে Coordinate System)। যখনই তুমি কোথাও টাচ করো, ফোনের সেন্সরগুলো সাথে সাথে মেপে ফেলে ঠিক কোন 'X' অক্ষ আর কোন 'Y' অক্ষে বিদ্যুতের পরিবর্তনটা হয়েছে। ধরো, সেন্সর বলল— "মালিক এখন ৫ নম্বর কলাম আর ১০ নম্বর সারিতে চাপ দিয়েছে!"

৩. কাঁচের নিচে লুকিয়ে থাকা কিবোর্ড (Software Mapping):
এখন ফোন তো বুঝলো তুমি অমুক জায়গায় চাপ দিয়েছ, কিন্তু সে জানবে কী করে ওখানে 'A' না কি 'L' আছে? এই দায়িত্বটা নেয় তোমার ফোনের অপারেটিং সিস্টেম (Android বা iOS)। সে স্ক্রিনের ওই নির্দিষ্ট পজিশনের ওপর একটা অদৃশ্য ম্যাপ বিছিয়ে রাখে। সে জানে, এই মুহূর্তে স্ক্রিনের ৫/১০ পজিশনে 'R' অক্ষরটা বসে আছে। ব্যস! সে সাথে সাথে স্ক্রিনে 'R' ফুটিয়ে তোলে।

৪. প্রেডিকশন বা মনের কথা বুঝে ফেলা (Predictive AI):
মোবাইলের কিবোর্ড কিন্তু পিসি-র কিবোর্ডের চেয়ে বেশি স্মার্ট। তুমি হয়তো তাড়াহুড়ো করে 'ধন্যবাদ' লিখতে গিয়ে 'ধন্যভাদ' লিখে ফেলেছ। কিন্তু কিবোর্ডের ভেতরে থাকা AI (Artificial Intelligence) তোমার আগের টাইপ করা শব্দ দেখে বুঝে ফেলে তুমি আসলে কী লিখতে চেয়েছিলে। সে নিজে থেকেই সেটা ঠিক করে দেয় বা সাজেশন দেখায়।

৫. ভাইব্রেশন কেন হয়? (Haptic Feedback):
যেহেতু বাটন নিচে নামছে না, তাই তুমি টাইপ করছো কি না সেটা বোঝানোর জন্য ফোন হালকা কেঁপে ওঠে। একে বলে Haptic Feedback। এটা তোমাকে এক ধরণের ভ্রম তৈরি করে দেয় যে তুমি সত্যিই কোনো বাটন চেপেছ!

সারকথা:
তোমার আঙুলের বিদ্যুৎ + স্ক্রিনের অদৃশ্য জালের হিসেব + সফটওয়্যারের বুদ্ধিমান ম্যাপ—এই তিনে মিলেই তৈরি হয় তোমার মোবাইলের কিবোর্ড।

কী? এখন থেকে টাইপ করার সময় নিজেকে একটু 'ইলেকট্রিক ম্যান' মনে হবে না তো? বিজ্ঞানের এই জট খুলতে খুলতে তোমার ৩ মিনিট কিন্তু শেষ!

পড়া শেষে Done লিখে জানিয়ে দাও

Address

কুয়াশা মোড়, সার্কিট হাউজ পাড়া, যশোর।
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801405054902

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Capsule posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICT Capsule:

Shortcuts

Share

Category