কৃষি বিদ্যা - Krishi Bidya

কৃষি বিদ্যা - Krishi Bidya আধুনিক কৃষি বিষয়ক তথ্য, প্রয়ুক্তি সমস্যা, পরামর্শ এবং ভিডিও // SAAO job preparation 🌎

28/03/2026

লিচুর ফল আসার পরে করণীয়।

ফল মটরদানার সমান হবে তখন ১ বার এবং মার্বেল আকার ধারণ করলে ১ বার প্লানোফিক্স /মিরাকুলান/ফ্লোরা এর যে কোন একটি মিশিয়ে স্প্রে করতে হবে।

ফল বৃদ্ধির সময় জিংক সালফেট ৫ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে গাছে ফল ফাটা ও ফল ঝরা সমস্যা দূর হওয়াসহ এবং ফলের আকৃতিও বড় হয়।

লিচু মার্বেল আকৃতি পর্যায়ে লিচুর ফলছিদ্রকারী পোকা ও অ্যানথ্রাকনোজ রোগের আগাম প্রতিষেধক হিসেবে

সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ( রিলোথ্রিন১০ ইসি,
রিপকর্ড ১০ ইসি, কট ১০ ইসি, শেফা ১০ ইসি, সুরক্ষা ১০ ইসি, ম্যাজিক ১০ ইসি) যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। সাথে

ম্যানকোজেব+মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক
(মেটারিল ৭২ ডাব্লিউ পি , নিউবেন ৭২ ডব্লিউপি, রিডোমিল গোল্ড এমজেড ৬৮ ডব্লিউজি, মেটকো ৭২ ডব্লিউপি, ভিটামিল ৭২ এমজেড, করমিল এমজেড ৭২ ডব্লিউপি)
যে কোন একটি ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

এ সময় মাটিতে যেন রসের অভাব না হয় সে দিকে নজর দিতে হবে।

28/03/2026

Address

Jessore

Telephone

+8801516364887

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি বিদ্যা - Krishi Bidya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category