29/07/2023
যারা ঢাবির B ও D ইউনিটে পরীক্ষা দিবে, কিন্তু বাংলাকিভাবে পড়বেন বুঝতে পারছেন না?
*তাদের জন্য কিছু কথা।
আপনার ১০ ঘন্টার রুটিনের উপর ভিত্তি করে।
(ক)বাংলার জন্যঃ-)
বাংলাকে আপনি ১০ ঘন্টার মধ্যে সময় দিবেন ৩.০০ ঘন্টা। এখন ১০ ঘন্টার চেয়ে বেশি পড়তে পারলে সময় আরো বাড়াবেন। কম পড়লেও তেমনি।তবে এসময় ১০ ঘন্টার চেয়ে নিচে পড়ে চান্স পাওয়াটা ঝূকিপূর্ন।
বাংলাকে চারটা পার্টে ভাগ করবেন।
১.বাংলা ১ম পত্র মেইন বই
২.বাংলা গ্রামার
৩.বিরচন (মুখস্থ অংশ)
৪.প্রশ্নব্যাংক পর্যালোচনা।
১.বাংলা মেইন বইঃ-)
★প্রশ্নঃকয়টা প্রশ্ন আসে?
বাংলা মেইন বই থেকে সাধারনত ৭-৮টা প্রশ্ন আসে।
কিরকম প্রশ্ন আসে তা প্রশ্নব্যাংক পর্যালোচনা করলেই বুঝতে পারবেন।
কিভাবে পড়বো?🤔
এজন্য বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে পড়বা। শুধু রিডিং পড়ে গেলে কোন ফায়দা নেই।
🥀তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ লাইনগুলো বারবার পড়বেন। আর লেখকের গুরুত্বপূর্ণ তথ্য, শব্দার্থ, টীকা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদিগুলোতে মনোযোগ দিবেন এই গুলো প্রতিটি দিনের পড়া।এই পড়া গুলো এক দিন বা এক সপ্তাহের পড়া না।এই পড়া গুলো কচ্ছপের গতিতে এগিয়ে পাড়াগুলো গুছিয়ে রাখবেন।
** গল্পে বা কবিতায়।
🥀ফুল,ফল,নদী,গাছ,পোকা,পাখি,মাছ,বা গল্পের বিশেষ শব্দগুলো ইত্যাদি কি কি আছে আর কতগুলো আছে তা ভালোভাবে লক্ষ্য করে পড়বেন। পারলে নোট করে নিবেন। আর কবির জন্মমৃত্যু যদি মনে না থাকে এটা বাদ দিবেন,প্রশ্ন আসেনা বললেই চলে।☺️
এবার প্রশ্ন, বাংলা মেইন বই প্রতিদিন কতটুকু পড়বেন? কত সময়?
🥀প্রতিদিন ১ টা গদ্য অথবা একটা পদ্য।
অর্থাৎ একদিন পদ্য পড়লে অন্যদিন গদ্য।
🥀আর এরজন্য সময় নিবে মাত্র ১ ঘন্টা।
আমার মতে এই ১ঘন্টা পদ্য শেষ করা সহজ।😊
🌃 কিন্তু অধিকাংশ গদ্য(গল্প) অনেক বড় বিধায় শেষ করা সম্ভব নাও হতে পারে।সেক্ষেত্রে গদ্যকে অংশে ভাগ করে পড়বেন।✌️
🍓 পড়ার পর তুমি কোচিংএ পড়লে তোমার সিটটা নিয়ে ঔ গদ্যের/পদ্যের যা কিছু লেখা আছে সব পড়ে ফেলো। কোচিং এ না পড়লে বাজারের অনেক বই আছে এরকম একটা বই নিয়ে সব শেষ করে ফেলো ঔ গদ্য/পদ্য সংশ্লিষ্ট। এই বইও না থাকলে মেইন বইয়েরটা আবার রিভিশন দাও।😊
(খ)বাংলা ব্যাকরণ অংশ।
★কতটি প্রশ্ন আসতে পারে?🤔
🌋 বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় ৮-১০ এর মতো। কি রকম প্রশ্ন আসে তা জানতে প্রশ্নব্যাংক দেখবেন।🙂
🌃 কি কি টপিকস থেকে প্রশ্ন আসে?🤔
(★★★ (3 star) গুলা বেশি গুরুত্বপূর্ণ)
🍊 ব্যাকরণিক অংশ 🍊
------------------------------------
★বাক্যের শ্রেণীবিভাগ
★★★বাক্য প্রকরণ
★ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
★★★বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
★বাচ্য
★ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
★★★ধ্বনি পরিবর্তন
★দ্বিরুক্ত শব্দ
★কারক ও বিভক্তি
★ক্রিয়া পদ
★★ক্রিয়ার কাল
★★★ণত্ব ও ষত্ব বিধান
★অনুসর্গ
★পদ প্রকরণ
★বচন
★পদাশ্রিত নির্দেশক
★প্রকৃতি-প্রত্যয়
★★পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
★শব্দের শ্রেণীবিভাগ
★★সমাস
★★★সন্ধি
★সংখ্যাবাচক শব্দ
★উক্তি পরিবর্তন
★★★উপসর্গ
★ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি
★কতটুকু সময় দিবো দৈনিক?
🌋এসে গেলাম সবচেয়ে কঠিন জিনিসটা বলতে।✌️
🥀এর জন্য দৈনিক ১ঘন্টা সময় বরাদ্দ করবে ১০ ঘন্টার পড়ায়।একদিনে একটা গ্রামাটিক্যাল টপিকস শেষ না হলে কয়েকদিনে ভাগ করে শেষ করো।
🏯 কিভাবে পড়বো?🤔
🥀গুরুত্বপূর্ণ টপিকসগুলো প্রথমে শুরু করবেন। ৯-১০ এর বাংলা ব্যাকরন বইটা নিবেন। টপিকস বাছাই করবেন। প্রথম থেকে নিয়ম বুঝে বুঝে পড়া শুরু করবেন। না বুঝলে আবার পড়বেন। বারবার মনোযোগ দিয়ে পড়লে আমি বিশ্বাস করি আপনি বুঝতে পারবেন। তাও যদি না পারেন আমরা @সহচর হয়ে আপনার পাশে আছি।😊
🌅 আপনি সর্বোচ্চ কোচিং-এ মডেল টেস্ট দিতে পারেন।বাংলা ব্যাকরণ অংশ কে পানির মতো সহজ করার দায়িত্ব আমাদের।আমরা প্রতিটি টপিকের মিনিমাম ৩ টা করে বিষয়ভিত্তিক পরীক্ষা নিব সাথে আপনার প্রতিটি প্রশ্নের সলভ ক্লাস।
ব্যাস ব্যাকরণের ক্ষেত্রে এরকম ভাবে চললেই ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ।🥰
🥀কিছু পারা কয়েকটা টপিকসের জন্য হয়তো মনে হবে "দূর কিচ্ছু বুঝিনা,কিচ্ছু পারিনা,আমার দ্বারা হবেনা"এই বলে একেবারেই হতাশ হওয়ার চেয়ে ছেড়ে দিয়ে অন্য পারা টপিকস গুলোতে বেশি মনোযোগাযোগ দিয়ে পড়বেন।পরে ঐ গুলো আবার দেখবেন।
🌅৪৫ মিনিট করে পড়তে পারো ১০ ঘন্টার বরাদ্দে।✌️
পড়ার সিস্টেম
২ টা সিস্টেমে পড়তে পারেন।
(১)একদিন একটা করে টপিকস পড়বেন।
(২)অথবা প্রতিদিন সবগুলো টপিকস থেকে ১০ টা করে পড়বেন।অর্থাৎ বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি সবগুলো বিরচনের টপিকস থেকে প্রতিদিন প্রত্যকটি থেকে ১০ টি করে পড়বেন।😉
🌋 কিভাবে পড়বে?🤔
🥀এগুলা মূখস্থের বিষয়। প্রথম প্রথম পড়তে অসহ্য লাগবে,পড়লে মনে থাকবেনা।চিন্তা করার কিছু নেই। কয়েকবার করে পড়বেন। বারবার রিভিশন দিবেন। কয়েকদিন পর আপনি ই হবেন বস।😍
(ঘ)প্রশ্নব্যাংক পর্যালোচনাঃ
প্রতিদিন ১৫ মিনিট সময় দিয়ে কমপক্ষে একটা বিগত সালের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করবেন।
আর হ্যাঁ #সহচর-এডমিশন_কেয়ার এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করুন।