আহলে হাদিস

আহলে হাদিস কুরআন ও সুন্নাহ মানি, সরল পথ সন্ধান কর?

15/02/2021
সহিহ হাদিসের আলোকে ওযূ করার সঠিক পদ্ধতি (হাদিস নং নিচে দেখুন)(১) মুছল্লী প্রথমে মনে মনে ওযূ করার নিয়ত বা সংকল্প করবে।[1]...
21/01/2021

সহিহ হাদিসের আলোকে ওযূ করার সঠিক পদ্ধতি (হাদিস নং নিচে দেখুন)
(১) মুছল্লী প্রথমে মনে মনে ওযূ করার নিয়ত বা সংকল্প করবে।[1]
(২) তারপর ‘বিসমিল্লাহ’ বলবে।[2] অতঃপর
(৩) ডান হাতে পানি নিয়ে[3] দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করবে।[4] সেই সাথে হাতের আঙ্গুলগুলো খিলাল করবে।[5] আংটি থাকলে পানি পৌঁছানোর চেষ্টা করবে।[6]
(৪) ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে এবং নাকে পানি দিবে ও নাক ঝাড়বে।[7] তারপর
(৫) কপালের গোড়া থেকে দুই কানের লতীসহ থুৎনীর নীচ পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করবে।[8] তারপর এক অঞ্জলি পানি নিয়ে থুৎনীর নীচে দিয়ে দাড়ি খিলাল করবে।[9] অতঃপর
(৬) প্রথমে ডান ও পরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করবে।[10] এরপর
(৭) নতুন পানি নিয়ে[11] দুই হাত দ্বারা মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসাহ করবে।[12] একই সঙ্গে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আংগুল দ্বারা কানের পিঠ মাসাহ করবে।[13] অতঃপর
(৮) ডান ও বাম পায়ের টাখনুসহ ভালভাবে ধৌত করবে।[14] এ সময় বাম হাতের কনিষ্ঠা আংগুল দ্বারা পায়ের আংগুল সমূহ খিলাল করবে।[15]
(৯) ওযূ শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে।[16]
(১০) অতঃপর দু‘আ পাঠ করবে। উল্লেখ্য যে, ওযূর অঙ্গগুলো এক, দুই ও তিনবার ধোয়া যায়। এর বেশী ধোয়া যাবে না।[17]

[1]. ছহীহ বুখারী হা/১; ছহীহ মুসলিম হা/৫০৩৬; মিশকাত হা/১।
[2]. ছহীহ তিরমিযী হা/২৫, ১/১৩ পৃঃ; ছহীহ ইবনু মাজাহ হা/৩৯৭, পৃঃ ৩২; সনদ হাসান, মিশকাত হা/৪০২, পৃঃ ৪৬, ‘ওযূর সুন্নাত সমূহ’ অনুচ্ছেদ-৪।
[3]. আবুদাঊদ হা/১০৮, ১/১৪ পৃঃ।
[4]. মুত্তাফাক্ব আলাইহ; বুখারী হা/১৫৯, ১/২৭ পৃঃ, (ইফাবা হা/১৬১, ১/১০৬ পৃঃ); মিশকাত হা/২৮৭, পৃঃ ৩৯; বঙ্গানুবাদ মিশকাত হা/২৬৭, ২/৪০ পৃঃ, ‘পবিত্রতা’ অধ্যায়।
[5]. তিরমিযী হা/৭৮৮, ১/১৬৩ পৃঃ, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-৬৯; নাসাঈ হা/১১৪; মিশকাত হা/৪০৫, পৃঃ ৪৬, ‘ওযূর সুন্নাত সমূহ’ অনুচ্ছেদ-৪।
[6]. ছহীহ বুখারী, তরজমাতুল বাব ‘ওযূ’ অধ্যায়, অনুচ্ছেদ-২৯, হা/১৬৫-এর পূর্বের আলোচনা, ইবনু সীরীন আংটির জায়গা ধৌত করতেন- ১/২৮ পৃঃ।
[7]. মুত্তাফাক্ব আলাইহ, ছহীহ বুখারী হা/১৯১, ১/৩১ পৃঃ, (ইফাবা হা/১৯০, ১/১২১ পৃঃ), ‘ওযূ’ অধ্যায়, ‘এক অঞ্জলি পানি দিয়ে মুখ ও নাক পরিষ্কার করা’ অনুচ্ছেদ; ছহীহ মুসলিম হা/৫৭৮, ১/১২৩ পৃঃ, (ইফাবা হা/৪৪৬); মিশকাত হা/৩৯৪ ও ৪১২, পৃঃ ৪৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৬২, ২য় খন্ড, পৃঃ ৭৭।
[8]. মুত্তাফাক্ব আলাইহ; বুখারী হা/১৫৯, ১/২৭ পৃঃ, (ইফাবা হা/১৬১, ১/১০৬ পৃঃ); মিশকাত হা/২৮৭, পৃঃ ৩৯; বঙ্গানুবাদ মিশকাত হা/২৬৭, ২/৪০ পৃঃ, ‘পবিত্রতা’ অধ্যায়।
[9]. আবুদাঊদ হা/১৪৫, ১/১৯ পৃঃ; তিরমিযী হা/৩১, সনদ ছহীহ।
[10]. বুখারী হা/১৪০, ১/২৬ পৃঃ, (ইফাবা হা/১৪২, ১/৯৮ পৃঃ)।
[11]. ছহীহ মুসলিম হা/৫৮২, ১/১২৩ পৃঃ, (ইফাবা হা/৪৫০), ‘ওযূ’ অধ্যায়, অনুচ্ছেদ; মিশকাত হা/৪১৫।
[12]. বুখারী হা/১৮৫, ১/৩১ পৃঃ, (ইফাবা হা/১৮৫, ১/১১৮ পৃঃ), ‘ওযূ’ অধ্যায়, ‘পুরো মাথা মাসাহ করা’ অনুচ্ছেদ-৩৮; মিশকাত হা/৩৯৪, পৃঃ ৪৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৬২, ২/৭৮ পৃঃ।
[13]. নাসাঈ হা/১০২, ১/১৪ পৃঃ; নায়ল ১/২৪২-৪৩; আবুদাঊদ হা/১৩৭; নাসাঈ, আস-সুনানুল কুবরা হা/১৬১; মিশকাত হা/৪১৩, পৃঃ ৪৬; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৭৮, ২/৮৪ পৃঃ।
[14]. বুখারী হা/১৮৫, ১/৩১ পৃঃ, (ইফাবা হা/১৮৫, ১/১১৮ পৃঃ), ‘ওযূ’ অধ্যায়, ‘পুরো মাথা মাসাহ করা’ অনুচ্ছেদ-৩৮; মিশকাত হা/৩৯৪, পৃঃ ৪৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৬২, ২/৭৮ পৃঃ।
[15]. আবুদাঊদ হা/১৪৮, ১/২০ পৃঃ; তিরমিযী হা/৪০; সনদ ছহীহ, মিশকাত হা/৪০৬-০৭, পৃঃ ৪৬; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৭১-৩৭৩, ২/৮২ পৃঃ।
[16]. আবুদাঊদ হা/১৬৮, ১/২২ পৃঃ এবং হা/৩২-৩৩, ১/৫ পৃঃ; মিশকাত হা/৩৬১, পৃঃ ৪৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৩৪, ২/৬৭ পৃঃ।
[17]. বুখারী হা/১৫৭, ১৫৮, ১৫৯; মিশকাত হা/৩৯৫, ৩৯৬, ৩৯৭।

=> দুশ্চিন্তা, হতাশা, পেরেশানী দূর করার দো'য়া।উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল হাম্মি, ওয়াল হাযানি ওয়াল আজযি ...
09/10/2020

=> দুশ্চিন্তা, হতাশা, পেরেশানী দূর করার দো'য়া।

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল হাম্মি, ওয়াল হাযানি ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দ্বলাইদ দাইনি ওয়া গালাবাতির রিজালি।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে পরিত্রান চাচ্ছি চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তি হতে।

=> দলিলঃ সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নং ৬৩৬৩।
=> হাদিসের মানঃ সহিহ হাদিস

আপনি কি জানেন আরাফবাসী কারা?বিভিন্ন বর্ণনায় এসেছে যে, আরাফবাসী ঐ সমস্ত লোকেরা যাদের সৎ এবং অসৎকর্ম সমান হয়ে যাবে। কেউ ...
29/09/2020

আপনি কি জানেন আরাফবাসী কারা?
বিভিন্ন বর্ণনায় এসেছে যে, আরাফবাসী ঐ সমস্ত লোকেরা যাদের সৎ এবং অসৎকর্ম সমান হয়ে যাবে। কেউ কেউ বলেনঃ কিছু লোক এমনও থাকবে, যারা জাহান্নাম থেকে তো মুক্তি পাবে, কিন্তু তখনো জান্নাতে প্রবেশ করবে না। তবে তারা জান্নাতে প্রবেশ করার আশা পোষণ করবে। তাদেরকেই আরাফবাসী বলা হয়। ইবন জারীর বলেন, তাদের সম্পর্কে এটা বলাই বেশী সঠিক যে, তারা হচ্ছে এমন কিছু লোক যারা জান্নাতী ও জাহান্নামীদেরকে তাদের নিদর্শনের মাধ্যমে চিনতে পারবে।

পবিত্র কুরআন মাজিদের বিভিন্ন সূরা ও আয়াতের ফজিলত সহীহ হাদীসের আলোকে:🔘সূরা ফাতিহা🔘সূরা মূলক🔘সূরা বাকারা শেষ দুই আয়াত🔘আয়াত...
22/09/2020

পবিত্র কুরআন মাজিদের বিভিন্ন সূরা ও আয়াতের ফজিলত সহীহ হাদীসের আলোকে:

🔘সূরা ফাতিহা
🔘সূরা মূলক
🔘সূরা বাকারা শেষ দুই আয়াত
🔘আয়াতুল কুরসী
🔘সূরা আল-ক্বাহাফ
🔘সূরা ইখলাস,ফালাক,নাস

"উপরোক্ত সূরা এবং আয়াতের সংক্ষিপ্ত ফজিলত নিম্নে উপস্থাপন করা হলোঃ-

🔳ফজিলতঃ-০১
🔳সূরা ফাতিহা
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
"সূরা ফাতিহা' কে আল্লাহ তা'আলা তার ও বান্দার
মাঝে ভাগ করে নিয়েছেন, বান্দা যখন নামাজে সূরা
ফাতিহা পাঠ করে প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তা'আলা নিজে জবাব দেন:
সুরা ফাতিহা রোগ সারায়।
🔳ফজিলতঃ-০২
🔳সূরা মূলক
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
'সূরা মুলক' তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ অবধি পাঠক কেহ ক্ষমা করে দেওয়া হবে :
🔳ফজিলতঃ-০৩
🔳সূরা বাকারার শেষ দুই আয়াত
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
"যে ব্যক্তি রাতে 'সূরা বাকারা'র শেষ ২টি আয়াত পাঠ করবে ,তার জন্য ঐ রাতে অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় ঐ দুইটি আয়াতই যথেষ্ট হবে বা তাহাজ্জুদের ছালাত থেকে যথেষ্ট হবে:
🔳ফজিলতঃ-০৪
🔳আয়াতুল কুরসী
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
"কুরআনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত 'আয়াতুল কুরসী'
"যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসী পাঠ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে নাহ।
"যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে,তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে নাহ;
🔳ফজিলতঃ-০৫
🔳সূরা আল-ক্বাহাফ
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
"যে ব্যাক্তি 'সূরা আল্-কাহাফ'-এর প্রথম ১০ আয়াত মুখস্ত করে সে দাজ্জালের ফিৎনা হতে নিরাপদ থাকবে,শেষ ১০ আয়াতের ব্যাপারেও উল্লিখিত ফজিলতের বর্ণনা রয়েছে।
"যে ব্যক্তি জুম’আর দিনে 'সূরা আল-কাহাফ' পাঠ করবে,তার জন্য মহান আল্লাহ্ দুই জুম’আর মাঝে নূর আলোকিত করবেন
🔳ফজিলতঃ-০৬
🔳সূরা ইখলাস
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
'সূরা ইখলাস' কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য 'কুল হুওয়াল্লাহু আহাদ' এর প্রতি ভালবাসা পাঠক কেহ জান্নাতে প্রবেশ করাবে।"
🔳ফজিলতঃ-০৭
🔳সূরা ইখলাস
🔳রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
"যে ব্যাক্তি সকাল-সন্ধ্যায় 'সুরা ইখলাস' সুরা ফালাক্ব এবং 'সুরা নাস' তিনবার করে পড়লো ঐ ব্যাক্তিকে যেকোন (ক্ষতিকর) জিনিস থেকে নিরাপত্তার জন্য এটা যথেষ্ট হবে।

🔘ফুটনোটঃ-
১)মুসলিম ৯০৪, মিশকাত ৮২৩, বুখারী ৫৭৩৬
২)আবু দাউদ১৪০০ , ইবনু মাজাহ ৩৭৮৬
৩)রিয়াযুস স্বলেহীন১০২৪ , বুখারী ৪০০৮
৪)বুখারী ২৩১১,সহীহ আল্ জামে ৬৪৬৪
৫)মুসলিম,আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও মুসনাদে আহমদ,ইমাম নাসাঈ ও বায়হাকী
৬)মুসলিম৮১২ , তিরমিযী ২৯০১
৭)তিরমিযী ৩৫৭৫,আবূ দাউদ ৫০৮২, নাসায়ী ৫৪২৮, ৫৪২৯

=> কিছু কুড়িয়ে পেলে কি করবেন?উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি থলে পেয়েছিলাম, যার মধ্যে একশ দ্বীনার...
21/08/2020

=> কিছু কুড়িয়ে পেলে কি করবেন?

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একটি থলে পেয়েছিলাম, যার মধ্যে একশ দ্বীনার ছিল এবং আমি (এটা নিয়ে) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বছর পর্যন্ত ঘোষণা দাও। আমি তাই করলাম। কিন্তু এটি সনাক্ত করার মতো লোক পেলাম না। তখন আবার তাঁর কাছে এলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আরো এক বছর ঘোষণা দাও। আমি তাই করলাম। কিন্তু কাউকে পেলাম না। আমি তৃতীয়বার তাঁর কাছে এলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, থলে ও এর প্রাপ্ত বস্তুর সংখ্যা এবং এর বাঁধন স্মরণ রাখ। যদি এর মালিক আসে (তাকে দিয়ে দিবে।) নতুবা তুমি তা ভোগ করবে। তারপর আমি তা ভোগ করলাম। [শু‘বা (রহ.) বলেছেন] আমি এরপর মক্কায় সালামা (রহ.)-এর সঙ্গে দেখা করলাম, তিনি বললেন, তিন বছর কিংবা এক বছর তা আমার মনে নেই।

=> দলিলঃ সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নং ২৪২৬। (আধুনিক প্রকাশনীঃ ২২৪৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৬৫)

=> হাদিসের মানঃ সহিহ হাদিস

=> মজদুরকে পারিশ্রমিক না দেয়ার পাপ।আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা...
09/08/2020

=> মজদুরকে পারিশ্রমিক না দেয়ার পাপ।

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরোধী থাকব। তাদের এক ব্যক্তি হল, যে আমার নামে প্রতিজ্ঞা করল, তারপর তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি হল, যে আযাদ মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে। অপর এক ব্যক্তি হল, যে কোন লোককে মজদুর নিয়োগ করল এবং তার হতে কাজ পুরোপুরি আদায় করল, অথচ তার পারিশ্রমিক দিল না।

=> দলিলঃ সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নং ২২৭০। (আধুনিক প্রকাশনীঃ ২১০৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ২১২৬)

=> হাদিসের মানঃ সহিহ হাদিস

Address

Karbala Road
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহলে হাদিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category