স্বপ্নছোঁয়া কোচিং সেন্টার

স্বপ্নছোঁয়া কোচিং সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বপ্নছোঁয়া কোচিং সেন্টার, Education, Jessore.

25/04/2022

🚩🚩চলো আজ অবাক করার মতো কিছু ইংরেজি শব্দ শিখে নিই। 😃

Busy= ব্যস্ত Bestow= দান করা

Flower= ফুল Full= পরিপূর্ণ Fool = বোকা

Wife= বৌ Bow= ধনুক

Fay= পরী Pori= বিল

Queen= রাণী Runny= ঢলঢলে

Smile= হাসি Hussy= বেহায়া

Call= ডাক Duck= হাঁস

Quilt = লেপ Lap= ভাঁজ

Tent= তাঁবু Taboo= নিষিদ্ধ

Chest= বুক Book= বই

Forest= বন Bon= উপভোগ

I= আমি Ami= বন্ধু

You= তুমি Tumi= তল

Left= বাম Bum= নিতম্ব

Profit= লাভ Love=ভালোবাসা

Month= মাস Mass= সম্পদ

Doll= পুতুল Putul= খাদ

Eraser= রবার Robber= ডাকাত।

What=কী key=চাবি

hand=হাত hat=টুপি

27/01/2022

সংবিধানের ১১ ভাগ যেভাবে ১ লাইনে মনে রাখা যেতে পারে—
পরি মনি আসবে নিমতলীর বাজার সংশোধন করতে।
ব্যাখ্যাঃ
প=প্রজাতন্ত্র(১ম ভাগ)
রি=রাষ্ট্র পরিচালনার মূলনীতি(দ্বিতীয় ভাগ)
ম=মৌলিক অধিকার (তৃতীয় ভাগ)
নি=নির্বাহী বিভাগ(চতুর্থ ভাগ)
আ=আইন বিভাগ(৫ম ভাগ)
বে-বিচার বিভাগ(৬ষ্ঠ ভাগ)
নি=নির্বাচন(৭ম ভাগ)
ম=মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(৮ম ভাগ)
বা=বাংলাদেশ কর্ম কমিশন(৯ম ভাগ)
জা=জরুরী বিধানবলী(৯ম ক ভাগ)
সংশোধন=সংবিধান সংশোধন(১০ম ভাগ)
একাদশ ভাগ হচ্ছে 'বিবিধ'
এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে—বাংলাদেশ সংবিধানের ভাগ গুলো লেখ।
খুব মজা নিয়ে আপনার ১১ ভাগ শেখা হয়ে গেল।
এবার এ ১১ ভাগের ব্যাখ্যা আরও সহজে মনে রাখার কৌশল।
প্রথম ভাগ(প্রজাতন্ত্র)
মাত্র ১ লাইনে যেভাবে প্রথম ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখা যেতে পারে—
ফর্সা রাজের নাপা খাওয়া বাতিল ও অযোগ্য
ব্যাখ্যাঃ
ফ-প্রজাতন্ত্র(১)
র্সা-সীমানা (২)
রা-রাষ্ট্রীয় ধর্ম (২ক)
রা-রাষ্ট্রভাষা(৩)
জে-জাতীয় সংগীত[৪(১)], জাতীয় পতাকা[৪(২)],
জাতীয় প্রতীক[৪(৩)]
জে-জাতির পিতার প্রতিকৃতি(৪ক)
র-রাজধানী (৫)
না-নাগরিকত্ব(৬)
পা-সংবিধানের প্রাধান্য (৭)
বাতিল-সংবিধান বাতিল,স্থগিত করা ইত্যাদি (৭ক)
অযোগ্য-সংবিধানের মৌলিক বিধানগুলো সংশোধন অযোগ্য(৭খ)
এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে—বাংলাদেশ সংবিধানের প্রজাতন্ত্রের
মূলনীতি আলোচনা কর।
দ্বিতীয় ভাগ(রাষ্ট্র পরিচালনার মূলনীতি)
টেকনিক:নীতি বাদ না দিয়ে সমাজের মানবরা নিরপেক্ষ থেকে কানার মুক্তির প্রয়োজনে গ্রামে বেতনছাড়া জনকেরিকে পরিবেশ উন্নয়নের জন্য সুযোগের অধিকার দিয়ে সরকারি কর্তব্যে নির্বাহী করেছে।কিন্তু পরে সংস্কৃতির নির্দশনে শান্তি আসল।
:
ব্যাখ্যা:
নীতি-মূলনীতিসমূহ (৮ অনুচ্ছেদ)
বাদ-জাতীয়তাবাদ (৯)
সমাজের-সমাজতন্ত্র ও শোষণমুক্তি(১০)
মানবরা-গণতন্ত্র ও মানবাধিকার(১১)
নিরপেক্ষ থেকে- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
(১২) [৩১,৩২,৩৫ রিটেনে আসছে]
কানার-মালিকানার নীতি (১৩)
মুক্তির-কৃষক ও শ্রমিকের মুক্তি
(১৪) [২৮ তম রিটেনে আসছে]
প্রয়োজনে-মৌলিক প্রয়োজনের ব্যবস্থা(১৫)
গ্রামে-গ্রামীণ উন্নয়ন ও কৃষি-বিপ্লব(১৬)
বেতনছাড়া- অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা(১৭)
জনকেরিকে-জনস্বাস্থ্য ও নৈতিকতা
(১৮)
পরিবেশ উন্নয়নের-পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন(১৮ক)
সুযোগের-সুযোগের সমতা(১৯)
[২৮ তম রিটেনে এসেছে]
অধিকার দিয়ে-অধিকার ও সরকারী কর্মচারীদের
কর্তব্য
(২০)
সরকারি কর্তব্যে-নাগরিক ও সরকারি কর্মচারীদের
কর্তব্য(২১)
নির্বাহী-নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের
পৃথকীকরণ(২২)
সংস্কৃতির-জাতীয় সংস্কৃতি(২৩)
[৩১ তম রিটেনে এসেছে]
সংস্কৃতির-উপজাতি,ক্ষুদ্র জাতিসত্তা,নৃ-গোষ্ঠি
সম্প্রদায়ের সংস্কৃতি (২৩ক)
নিদর্শনে-জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি(২৪)
শান্তি-আন্তর্জাতিক শান্তি,নিরাপত্তা ও সংহতির
উন্নয়ন।
"দ্বিতীয় ভাগ" থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে—
রাষ্ট্র পরিচালনার মূলনীতি" সংবিধানের আলোকে
ব্যাখ্যা কর।(৩০ তমতে এ প্রশ্ন আসছিল)
রিটেনে প্রশ্নটি যেভাবে আসতে পারে—
বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়েছে এবং কী কী?
যেভাবে মনে রাখবেন,
We 3p Zia,Shattar,Ershad took islam 2 times.Despite 30 women date shabuddin in the national parliament.
কিন্তু এ প্রেম ১০ বছর পর বাতিল হয়ে জাতীয় সংসদে চলে যায় নারীদের আসন রক্ষায়।
ব্যাখ্যাঃ
W=War (যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা)
e=emergency (জরুরি অবস্থা জারির বিধান)
3= তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে পঞ্চগড়ের বেরুবাড়ি ছিটমহল হস্তান্তর।
P=president(রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা)
Zia= রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতাদান।
Shattar=বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় বৈধ করা হয়।
Ershad= এরশাদের সামরিক শাসনের বৈধতাদান।
Islam=রাষ্ট্রধর্ম ইসলামের প্রবর্তন।
2 times= রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর করে দুই মেয়াদে নির্ধারণ।
30 women= সংসদে ৩০ জন সংরক্ষিত মহিলা আসন ১০ বছরের জন্য সংরক্ষণ।
Shabuddin= অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের স্বপদে ফিরে যাওয়ার বিধান।
National Parliament=সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন।
(প্রে)ম= তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা (প্র)বর্তন।
১০ বছর= ১০ বছরের জন্য ৪৫ টি সংরক্ষিত নারী আসন প্রবর্তন,প্রধান বিচারপতির বয়স ৬৫-৬৭ এবং পিএসসির চেয়ারম্যানের বয়স ৬২-৬৫ বছর।
বাতিল= তত্ত্বাবধায়ক সরকাল বাতিল।
জাতীয় সংসদ=বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে অর্পণ।
নারীদের আসন=২৫ বছর পর্যন্ত নারীদের ৫০টি আসন কেউ কমাতে পারবে না।

24/12/2021

মিথ্যা তুমি দশ পিপড়া
Lie u ten ant = Lieutenant

রেস্ট এ তুমি আর পিপড়া
Rest a u r ant =Restaurant
কোশ্যেন নাই রে
Question nai re = Questionnaire

পি সি চলো যাই
P sy cholo gy = Psychology

গাঁধা গাঁধা আমি জাতি
Ass ass i nation= assassination

24/12/2021

আগামি বছরের মার্চ মাস পর্যন্ত বর্তমান পদ্ধতিতেই পাঠদান চলবে।
- শিক্ষামন্ত্রী

পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
12/12/2021

পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

31/10/2021
আজ থেকে আর ভয় থাকবে না ঐকিকে
06/10/2021

আজ থেকে আর ভয় থাকবে না ঐকিকে

12/09/2021

প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।

✬প্রশ্ন: ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।


✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।


✬প্রশ্ন: মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: কাজাকিস্তান (বিশ্বে নবম)

✬প্রশ্ন: পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত।
উত্তর: তুরস্ক ও রাশিয়া।

✬প্রশ্ন: ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তর: বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয় ভিয়েতনামকে।

✬প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।

✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।

✬প্রশ্ন: সুরিনামের পূর্ব নাম কি?
উত্তর: ডাচ গায়ানা।

✬প্রশ্ন: বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ব্রাজিল।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।

✬প্রশ্ন: পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তর: মিশরে।

✬প্রশ্ন: রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটার।

✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।

✬প্রশ্ন: পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?
উত্তর: ৬০০০ বার।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?
উত্তর: ওকল্যান্ড,আমেরিকা।


✬প্রশ্ন: কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?
উত্তর: ভারতে।


✬প্রশ্ন: সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?
উত্তর: চীনে।

✬প্রশ্ন: কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?
উত্তর: জাপানে।

23/08/2021

১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি
২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা
৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর
৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী
৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ
৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃThe people’s Republic of Bangladesh
৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব ডিকে।
৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)
২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।
২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর
৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)
৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট
৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী
৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর
৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার
৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৬।‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।
৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২
৩৮।SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।
৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ
৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।
৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।
৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।
৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।
৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭(৭৯৮তম)
৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা
৪৮।‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)
৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া
৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর
৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম
৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া
৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬
৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?
উত্তরঃ মেঘনা।
৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।
৫৬। পদ্মার অপর নাম?
উত্তরঃ কীর্তিনাশা
৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ
৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে
৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।
৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প
৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৮ম।
৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে
৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?
উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও
৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?
উত্তরঃ বরগুনা।
৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?
উত্তরঃ স্যার এ.এফ. রহমান
৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?
উত্তরঃ জগন্নাত হল
৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?
উত্তরঃ বারডেম।
৬৮।‘মূসক’ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১০ জুলাই।
৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?
উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই

Collected

** ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসসি পরীক্ষা।**এসএসসি পরীক্ষা নেয়া হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।** ঈদের পর অনলাইনে হ...
15/07/2021

** ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে এইচএসসি পরীক্ষা।
**এসএসসি পরীক্ষা নেয়া হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
** ঈদের পর অনলাইনে হবে এইচএসসির ফরম পূরণ।
** অ্যাসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।
** এসএসসিতে গ্রুপভিত্তিক বিষয় মূল্যায়ন হবে: শিক্ষামন্ত্রী।
** এসএসসিতে আবশ্যিক বিষয়ের মূল্যায়ন হবে না।

school মানে কবে থেকে জানেন?
13/07/2021

school মানে কবে থেকে জানেন?

Address

Jessore

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801846479203

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নছোঁয়া কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বপ্নছোঁয়া কোচিং সেন্টার:

Shortcuts

Share

Category