যশোর জিলা স্কুল ডায়েরীস

যশোর জিলা স্কুল ডায়েরীস Jashore Zilla School is the fifth oldest school in Asia, the second oldest in Bangladesh.
(1)

তাহলে তো আর হইলো না ☹️☹️
20/05/2026

তাহলে তো আর হইলো না ☹️☹️

19/04/2026

আসছে ২১ তারিখ, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্রিয় যশোর জিলা স্কুলের ছোট ভাইদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা— এসএসসি। দেখতে দেখতে দীর্ঘ ১০টি বছরের স্কুল জীবনের এই অধ্যায়টি এখন তার চূড়ান্ত পর্যায়ে।
আজ যখন তোমাদের বিদায়লগ্নে দাঁড়িয়ে সেই দিনগুলোর কথা ভাবি, মনে পড়ে তোমাদের চঞ্চলতা আর স্কুলের সেই চিরচেনা করিডোর। দীর্ঘ ১০ বছরের এই দীর্ঘ পথচলায় তোমরা নিজেকে তিল তিল করে গড়ে তুলেছ এই দিনটির জন্যই। তোমাদের মেধা, পরিশ্রম আর জিলা স্কুলের সেই ঐতিহ্যবাহী শিক্ষা তোমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।যশোর জিলা স্কুলের প্রতিটি কোণ থেকে তোমাদের জন্য রইলো অকৃত্রিম দোয়া ও ভালোবাসা। তোমরা আমাদের স্কুলের মান অক্ষুণ্ণ রাখবে এবং সফলতার সাথে এই ধাপটি অতিক্রম করবে— এটাই আমাদের বিশ্বাস।
শুভকামনা রইলো ছোট ভাইদের জন্য। বিজয় তোমাদের হবেই 🤍
©️:Al Arshad

03/04/2026

লাল ব্যাচ সহ যখন ধবধবে সাদা ইউনিফর্মে দাপাই বেড়াতাম শহরে কাউরে গুনার টাইম ছিলোনা...🫴

©️: Mikey Bhai

26/03/2026

Define aura 📈

26/03/2026

Many mocked JZS for being the runner-up last December 16th, but today’s success is the answer. May JZS continue to progress✔️

🌙 চিরউদ্যম '১৮: ইফতার ও পুনর্মিলনী 🌙স্কুলজীবনের সেই সোনালী দিনগুলো কি মনে পড়ে? ব্যস্ততাকে ছুটি দিয়ে চলো আবারও মেতে উঠি প...
08/03/2026

🌙 চিরউদ্যম '১৮: ইফতার ও পুনর্মিলনী 🌙

স্কুলজীবনের সেই সোনালী দিনগুলো কি মনে পড়ে? ব্যস্ততাকে ছুটি দিয়ে চলো আবারও মেতে উঠি পুরনো আড্ডায়। আমরা শুধু সহপাঠী নই, আমরা এক আত্মার ভাই। ❤️

📍 তারিখ: ২৭ রমজান (১৭ মার্চ ২০২৬), মঙ্গলবার।
🏫 স্থান: যশোর জিলা স্কুল প্রাঙ্গণ।

রেজিস্ট্রেশনের জন্য দ্রুত যোগাযোগ করো:
📞 সিজান (Morning): 01735768960
📞 রিহাদ (Day): 01718085577

দেখা হচ্ছে আড্ডায় আর একসাথে ইফতারে, ইনশাআল্লাহ! 🤝

05/03/2026

যশোর জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে :

🌙 পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা 🌙

আসসালামু আলাইকুম।
প্রিয় জিলাস্কুলিয়ান,

যশোর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজানে নবীন ও প্রবীণ প্রাণের বন্ধনকে আরও সুসংগঠিত, দৃঢ় ও মর্যাদাপূর্ণ করতে আয়োজন করা হয়েছে এক গ্র্যান্ড ইফতার ও দোয়া মাহফিল। গত ২৩ ফেব্রুয়ারী, সোমবার নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনি যদি যশোর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন, তবে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং এই মিলনমেলায় অংশ নিন।

📍 স্থান: পৌর কমিউনিটি সেন্টার
📅 তারিখ: ৭ মার্চ, শনিবার ২০২৬
🕓 অনুষ্ঠানের সময়সূচি:
▪ ৪:৩০ মিনিট – ভেন্যুতে প্রবেশ
▪ ৫:০০ মিনিট – সংক্ষিপ্ত আলোচনা
▪ ৫:৪৫ মিনিট – প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়া
▪ ৬:১৩ মিনিট – ইফতার

💳 রেজিস্ট্রেশন ফি: ৩০০/- টাকা
⏳ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২৬ (রাত ১২ টা পর্যন্ত)।

📲 যোগাযোগ ও পেমেন্ট (বিকাশ মার্চেন্ট):
01711-652765
বিকাশ অ্যাপে সরাসরি Payment অপশনে যেয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

এরপর গুগল ফর্ম পূরণ করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

গুগল ফর্ম লিংক
https://forms.gle/2Fmi4Q32xPPWewPW8

আসুন, এই পবিত্র মাহে রমজানে স্মৃতি, বন্ধন ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করি। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন গড়ে তুলি। 🤍

যোগাযোগ: প্রেসিডেন্ট সেক্রেটারি সহ -
সজল - 01713041789
সাকিল - 01779198584
নাসিম - 01711652765
দ্বীপ - 01739555888

যশোর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজটি হ্যাকিং এর শিকার হয়ে সাময়িক বন্ধ রয়েছে। যেকোনো আপডেটের জন্য পোস্টে উল্লেখিত নম্বর এ সরাসরি যোগাযোগ করুন।

বিনম্র শ্রদ্ধা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬​যশোর জিলা স্কুলের ঐতিহ্যবাহী প্রাঙ্গণে আজ প্রথম প্রহরের নিস্ত...
20/02/2026

বিনম্র শ্রদ্ধা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
​যশোর জিলা স্কুলের ঐতিহ্যবাহী প্রাঙ্গণে আজ প্রথম প্রহরের নিস্তব্ধতা ভেঙেছিল বীর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার গুঞ্জরণে। ১৯৫২ সালের সেই অমর আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে, প্রতি বছরের ন্যায় এবারও আমরা—যশোর জিলা স্কুলের শিক্ষকবৃন্দ—শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছি।
​যশোর জিলা স্কুল কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি শুদ্ধ ভাষা চর্চা এবং দেশপ্রেমের এক আলোকবর্তিকা। আমাদের এই পুষ্পার্ঘ্য অর্পণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যদা এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অঙ্গীকার।
​অমর একুশে আমাদের অহংকার, আমাদের চেতনা। সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বাণীতে -যশোর জিলা স্কুল ডায়রীস

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when যশোর জিলা স্কুল ডায়েরীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to যশোর জিলা স্কুল ডায়েরীস:

Shortcuts

Share