আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে আপনার সন্তানের একাডেমিক ভিত গড়তে জীবননগরে চালু হলো নতুন চিন্তাধারা সম্পন্ন সেমি ইংলিশ মিডিয়াম স্কুল "রেইনবো গ্রামার স্কুল"। আপনার সন্তানের যুগোপযোগী ভবিষ্যতের নিশ্চয়তায় আমরা অঙ্গীকারবদ্ধ। শিশুদের জন্য আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করাই রেইনবো গ্রামার স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য।
রেইনবো গ্রামার স্কুল ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার উচ্চ ডিগ্রীধারী পরিচালনা পর্ষদ
ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত। সুতরাং আপনার শিশুর শিক্ষা জীবনের শুরুটাই হোক রেইনবো গ্রামার স্কুল এবং আপনার শিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ায় থাকুন নিশ্চিন্ত।
রেইনবো গ্রামার স্কুলের নিজস্বতা:
★শিক্ষা জীবনের শুরু থেকে শিক্ষাথীকে আইটি এবং কম্পিউটার শিক্ষার উপর পারদর্শী করে গড়ে তোলা যাতে বহিঃবিশ্বের সাথে আমাদের সন্তানরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
★ ছোট্ট সোনামনিদেরকে জোর করে বই না পড়িয়ে ভিজ্যুয়াল লার্নিং এর মাধ্যমে মানষিক সক্ষমতা বৃদ্ধি করা।
★শিক্ষা জীবনের শুরু থেকে শিক্ষাথীদের পঞ্চ ইন্দ্রিয় সমান ভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া যেন ভবিষ্যতে তাদের মস্তিষ্ক একমুখী হবার পরিবর্তে বহুমুখী হয়।
★মুখস্থ করার পরিবর্তে শিক্ষাথীদের ক্রিয়েটিভ থিংকিং এবং ব্রেনস্ট্রর্মিং এর উপর অধিক গুরুত্ব আরোপ করা যাতে সবসময় নতুন পরিস্থতিতে চোখ কান খোলা রাখতে পারে এবং নিজের মাথা থেকে সমাধান বের করতে পারে।
★বিদ্যালয়কে শিক্ষাথীদের জন্য বিনোদন কেন্দ্রে রূপান্তর করা যাতে শিক্ষাথীরা আত্মপ্রনোদিত হয়ে স্কুলে আসার জন্য মুখিয়ে থাকে।
★আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংলিশ এর উপর বেশি গুরুত্ব দিয়ে মজবুত ভিত্তি গড়ে তোলা এবং ছোট থেকেই ইংলিশ কোনভার্সেশন এর পরিবেশ দেওয়া এবং আমাদের সন্তানদেরকে বিশ্ব নাগরিক হিসেবে বড় করা।
★শিক্ষাথীদের ছোট বেলা থেকেই ধর্মীয় অনুভূতি বৃদ্ধি করা। আমাদের নিজস্ব কারিকুলাম এর মাধ্যমে সকল মুসলিম শিক্ষাথীকে শুদ্ধ ভাবে কুরআন শিক্ষা দেওয়া, ধর্মীয় আচার ব্যাবহার ও বিধি নিষেধ শেখানো। পাশাপাশি অন্য ধর্মের জন্য থাকবে একই ধরণের ব্যবস্থা।
★শিক্ষাথীদেরকে একাডেমিক নলেজের পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন এক্সট্রা ক্যারিক্যুলার এক্টিভিটিসে সংশ্লিষ্ট রেখে কমন সেন্স বৃদ্ধি করা।
রেইনবো গ্রামার স্কুলের সুযোগ সুবিধা সমূহ:
★ ছাত্র ছাত্রীদের সবার জন্য সুসজ্জিত কম্পিউটার ল্যাব এবং ব্রড ব্যান্ড ইন্টারনেট কানেকশন।
★ শিশুদের উপযোগী সমৃদ্ধ লাইব্রেরী।
★ ইনডোর এবং আউটডোর প্লে গ্রাউন্ড যেখানে থাকবে ফুটবল ও ক্রিকেট এর পাশাপাশি টেবিল টেনিস, পুল, টেনিস, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাটমিন্টন এর মতো আরো অনেক খেলা।
★আধুনিক মাল্টিমিডিয়া ফিটেড ক্লাস রুম।
★ ইংলিশ স্পিকিং ক্লাব এবং ডিবেটিং সোসাইটি।
★ স্কুলের নিজস্ব ক্যান্টিন।
★ অভিভাবকদের জন্য ওয়েটিং রুম।
★ ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রিত সার্বক্ষণিক নিরাপত্তা।
★সকল শিক্ষাথীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা।