16/05/2022
কোনো নারী যদি দুনিয়ার বুকে জীবনসঙ্গী হিসেবে অধিক গায়রত ওয়ালা,তাক্বওয়াবান,প্রকৃত আল্লাহভীরু জীবনসঙ্গী পেয়ে থাকেন তাহলে দুনিয়ার বুকে যত ভাগ্যবতী নারী রয়েছে আপনি তাদের মধ্যে সবচেয়ে আগের কাতারে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন প্রতিমুহুর্তে। আলহামদুলিল্লাহ🌼
কোনো একজনকে নিয়ে লিখছি। শুরুতে বলে নিচ্ছি বদনজরের ভয়ে তার নাম+ তিনি আমার কি হয় সেটা বললাম না। এটুকু বলছি তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে তাই কুধারণা করার সুযোগ নেই।
আমি আমার জীবনে এমন একজন গায়রতওয়ালা,তাক্বওয়াবান,আল্লাহভীরু মানুষকে পেয়েছি যার জন্য নিজেকে প্রতি মুহূর্তে ভাগ্যবতী মনে করি। এমন একজনের দায়িত্বে আমি থাকি এটা ভাবতেই চোখ ভিজে আসে। অন্য মেয়েরা কিভাবে চিন্তা করে আমি জানি না। আধুনিক সমাজের নারীরা যেটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে, আমার নিকট সেটাই এক সমুদ্র ভালো লাগা। এক সমুদ্র রহমত, নিয়ামত...
ল্যাবে কোনো টেস্ট করাতে গেলে যে মানুষ টা অপর রুমে কম্পিউটারে টেস্ট রিপোর্ট মনিটরিং করা ছেলেটার দিকে ভয়ার্ত ঈগল পাখির ন্যায় তাকিয়ে থাকে আসলে কম্পিউটারে শরীরের ভিতরের হাড়/অংশ ছাড়া অন্য কিছু দেখছে কিনা, সেই মানুষটার গয়রতে অন্য কেউ অনেক যুক্তি দাড় করালেও করাতে পারে কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া আদায় করি।
প্রয়োজনে বাইরে বের হলে বাসজার্নি কিংবা যেকোনো যানবাহন অথবা যেকোনো লোকসমাগম পরিবেশ যে মানুষ টা আমার পিছনে দাড়িয়ে দুটি হাত দুপাশে দিয়ে একটা প্রতিরক্ষা বেড়া তৈরি করে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যায় কারও স্পর্শ যাতে না লাগে গায়ে সেই মানুষ টার গয়রত, অনেকের কাছে অতিরিক্ত কিছু মনে হলে হতেও পারে কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া আদায় করে চোখ দুটি ভিজে যায়।
কোনো প্রয়োজনে বাইরে গেলে পরিবহনচালক কিংবা কোনো দোকানদারের সাথে, সে উপস্থিত থাকা সত্ত্বেও ভুল করেও কথা বললে তার রক্তচক্ষু দেখে অনেকে পাল্টা রেগে গেলেও যেতে পারে। কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া আদায় করি।
বাসায় কোনো ননমাহরাম আসার আগেই যে মানুষ বলে ডাইনিং এর দরজা খোলা রেখে সবাই একরুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকো। যতক্ষণ না মেহমান আপ্রায়ন করে গেইট পার করে দিয়ে এসে আমি অনুমতি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কেউ রুমের বাইরে বের হবার চিন্তা ও করিওনা৷ চিন্তা করে ও লাভ নেই বাইরে থেকে আমি দরজা লাগিয়ে রাখবো, সেই মুহুর্তে এসব গয়রত অনেকের কাছে বাড়াবাড়ি মনে হলেও হতে পারে কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া আদায় করি।।।।।
রাস্তায় বের হলে যে মানুষটা বারবার খেয়াল করে হিজাব টা সামান্য সরে গেলো কিনা! নিকাবটা এদিক সেদিক হলো কিনা। চোখ টা বেশি দেখা যাচ্ছে কিনা এসব অনেকের কাছে, মনে মনে রাগ লাগার কারণ হলেও হতে পারে কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া আদায় করি। চোখ দুটি ভিজে যায় আমার।
ডিমান্ডিং অনেক টিউশন করানোর সুযোগ থাকা সত্ত্বেও যে মানুষ টা শুধু পর্দার খেলাফের ভয়ে একই বাসায় পাশের ফ্লাটে পড়ানোর অনুমতি দেয়না,সেই গায়রতে অনেকে বিরক্ত হলে হতেও পারে কিন্তু আমি আবেগে আপ্লূত হয়ে রবের কাছে শুকরিয়া করি।
এরকম অসংখ্য অসংখ্য প্রাত্যহিক ঘটনা আছে যা বলে শেষ করা যাবেনা।শুধু আমি এই নিয়ামত ভোগ করছি তা নয়৷ তার কাছের প্রতিটি নারী- মা,বোন,স্ত্রী সবাই এই নিয়ামতে ডুবে আছে।। আলহামদুলিল্লাহ। তার স্ত্রী সেই ভাগ্যবতী নারী যিনি গায়রত ওয়ালা, তাক্বওয়াবান,প্রকৃত আল্লাহভীরু একজন জীবন সঙ্গী পেয়েছেন। আজ শুধু গায়রত নিয়েই বললাম। তাক্বওয়া নিয়ে না হয় দুই একদিন পরে বলবো ইং শা আল্লহ।
অনেকেই গায়রত কি বোঝেন না। তারা লেখা টা পড়লে কিছু টা হলেও বুঝতে পারবেন। এই দুনিয়ায় বুকে হয়তো হাজার হাজার, লাখ লাখ গয়রত ওয়ালা পুরুষ আছে। এর বেশিও থাকতে পারে হয়তো। তার চেয়ে ও অধিক গয়রত ওয়ালা পুরুষও আছে হয়তো। কিন্তু আমার এই ছোট্ট জীবনে আমি এখন পর্যন্ত তাহার চেয়ে অধিক গয়রত ওয়ালা পুরুষকে স্বচক্ষে দেখিনি। ভবিষ্যতে দেখবো কিনা আল্লাহ ভালো জানেন। একজন গয়রত ওয়ালা পুরুষ ই একমাত্র পারবে নিজেকে দাইয়্যুস হওয়া থেকে বাঁচাতে এবং আপনাকে ঝিনুকের খোলসের ভিতরে থাকা মুক্তোর মতো আগলে রেখে আল্লাহর কাছে সবচেয়ে দামী নারী হিসেবে গড়ে তুলতে।।।।।
আল্লাহর কাছে গভীর আকুতি জানিয়ে দয়াপ্রার্থী, দিলে তার মতো বা তার চেয়েও অধিক গায়রত ওয়ালা কাউকে মিলিয়ে দিক। নয়তো কিছু ই চাইনা। যদিও সলাত পড়ুয়া কিংবা লেবাসে দ্বীনদার কিন্তু গায়রতবিহীন পুরুষ একটা পর্দানশীন মেয়ের জন্য দুনিয়ার বুকে এক সমুদ্র কষ্টের কারণ। জাহান্নাম স্বরুপ।
আচ্ছা,দুনিয়ায় একটা মেয়ের এরচেয়ে বেশী সুখ আর কোথায়?একটা জীবন সুখী হয়ে কাটিয়ে দিতে আর কি লাগে?কতোটা সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এলে এমন সুখ কে দু'হাতে আগলে রাখা যায়?কি করলে এতোটা সৌভাগ্য কে ছোঁয়া যায় বলতে পারেন কেউ?কি করলে এই স্বপ্ন স্বপ্ন ব্যাপার টা কে চোখের সামনে দেখতে পাওয়া যায় বলতে পারেন কেউ??
সংগৃহীত