11/09/2021
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, #পাশে_আছি_আমরা’র টেকসই শিক্ষা বান্ধব পরিকল্পনার আওতায় চালু হয়েছে #প্রজেক্ট_বইওয়ালা’
এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য, বসুন্দিয়া ও তৎসংলগ্ন এলাকায় বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাহিত্যমনা জনবল গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এই প্রজেক্টের আওতায় বই লেনদেন, পাঠচক্র গঠন, রিভিউ আড্ডা, পাঠকদের মাঝে প্রতিযোগীতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে…
বই চিত্তকে বিনোদিত করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। দিনে দিনে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়,তা রোধে বইপাঠ অনস্বীকার্য। আপনি যদি বসুন্দিয়া ও তৎসংলগ্ন এলাকায় বসবাস করেন এবং বিনামূল্যে বই পড়ার আগ্রহ থাকে, সাহিত্য-সংষ্কৃতিতে আগ্রহ থাকে তাহলেই যুক্ত হতে পারেন ‘প্রজেক্ট বইওয়ালা’র সাথে…
প্রজেক্ট বইওয়ালার লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম:-
– বসুন্দিয়া ও তৎসংলগ্ন এলাকায় তরুণ সমাজকে বইপাঠে উৎসাহ প্রদান এবং প্রয়োজনাদি বই সরবারহ করা।
– সাহিত্য বিষয়ক কার্যক্রম যেমন- সাহিত্যআড্ডা,লেখা প্রতিযোগিতা, পাঠচক্র, বই-রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা।
– ষাণ্মাসিক সাহিত্য-পত্রিকা প্রকাশসহ বাৎসরিক সাহিত্য বিষয়ক সেমিনারের আয়োজন করা।
– সর্বপরি বসুন্দিয়া ও তৎসংলগ্ন এলাকায় শিক্ষা-সাহিত্য বিষয়ক কাজ করবে “প্রজেক্ট বইওয়ালা”।
বই লেনদেন কার্যক্রম-নীতি:-
– গ্রুপে প্রকাশিত তালিকা থেকে যে কোনো একটি বই পাঠক নিতে পারবে দু’সপ্তাহের জন্য।
– বই নেওয়ার আগে এডমিন কর্তৃক দেয়া অনলাইন গুগল ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে।
– বইয়ের কোনো অংশ কর্তন বা পরিবর্তন করা যাবে না।
– বইয়ে কোনো দাগ বা কালি দেওয়া যাবে না।
– বইটি হারিয়ে গেলে বা ফেরৎ না দিলে ক্ষতিপূরণ দিতে হবে।
– বইপাঠ শেষে বইওয়ালা গ্রুপে অবশ্যই বই বিষয়ক মতামত বা বুক রিভিউ দিতে হবে।
উদ্যোগে: #প্রজেক্ট_বইওয়ালা, পাশে আছি আমরা
ফেসবুক গ্রূপঃ বইওয়ালা