07/08/2023
পর্ব -২
👤 হাইগেন (১৬২৬-১৬৯৫): দোলকের গতি পর্যালোচনা, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ও আলোর তরঙ্গতত্ব উদ্ভাবন করেন।
👤 রবার্ট হুক(১৬৩৫-১৭০৩):পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন।
👤ভন গুয়েরিক (১৬০২-১৬৮৬): বায়ু পাম্প আবিষ্কার করেন ।
👤রোমার (১৬৪৪-১৭১০): বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন ।
👤কেপলার (১৫৭১-১৬৩০): সৌরজগতের প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন।
👤গ্যালিলিও (১৫৬৪-১৬৪২): সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন এবং বস্তুর পতনের নিয়ম আবিষ্কার ও সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন।
👤স্যার আইজ্যাক নিউটন (১৬৪২-১৭২৭): বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত তিনটি সুত্র আবিষ্কার করেন । আলোক, তাপ ও শব্দ বিজ্ঞানেও তার অবদান
রয়েছে। গণিতের নতুন শাখা ক্যালকুলাসও তার আবিষ্কার ।
* অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার ও উদ্ভাবনঃ
👤হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড (১৭৭৭-১৮৫১): তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন।
👤মাইকেল ফ্যারাডে (১৭৯১-১৮৬৭), হেনরী (১৭৯৭-১৮৭৯) ও লেঞ্জ (১৮০৪-১৮৬৫): চৌম্বক ক্রিয়ার তড়িৎপ্রবাহ উৎপাদন করে যান্ত্রিক শক্তিকে তড়িৎ
শক্তিতে রূপান্তর প্রক্রিয়া আবিষ্কার করেন।
👤জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল (১৮৩১-১৮৭৯): আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান ।
👤মার্কনী (১৮৭৪-১৯৩৭): বেতার যন্ত্র আবিষ্কার করেন ।
👤বেকেরেল (১৮৫২-১৯০৮): ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।
👤রনজেন (১৮৪৫-১৯২৩): এক্স-রে আবিষ্কার করেন ১৮৯৫ সালে।
👤 ম্যাক্স প্লাঙ্ক (১৮৫৮-১৯৪৭): কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।
👤আর্নেস্ট রাদারফোর্ড (১৮৭১-১৯৩৭): পরমাণু বিষয়ক নিউক্লীয় তত্ত্ব প্রদান করেন ।
👤আলবার্ট আইনস্টাইন (১৮৭৯-১৯৫৫): আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন।
👤 নীলস বোর (১৮৮৫-১৯৬২): হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন ।
👤 ওটো হান (১৮৭৯-১৯৬৮) ও স্ট্রেসম্যান (১৯০২-১৯৮০): তারা আবিষ্কার করেন পরমাণু ফিশনযোগ্য।
💥SSC পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে যুক্ত হও আমাদের সাথে।