Cantonment College Jashore

Cantonment College Jashore It is the best college in South-Bengal for the practice of the best education, discipline, culture, morality & patriotism.

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা দিবস ও ডেঙ্গুনিধন কর্মসূচি–২০২৬পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস ও ডেঙ্গুনিধন কর্ম...
13/08/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা দিবস ও ডেঙ্গুনিধন কর্মসূচি–২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস ও ডেঙ্গুনিধন কর্মসূচি–২০২৬ উপলক্ষে ১৩ আগস্ট ২০২৬ তারিখে বিএনসিসি প্লাটুন, ক্যান্টনমেন্ট কলেজ যশোর-এর উদ্যোগে একটি সচেতনতামূলক পরিচ্ছন্নতা ও ডেঙ্গুনিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুস্থ, সুন্দর ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর-এর সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আকতার হোসেন, পিএসসি, এমফিল, এইসি মহোদয়, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অধ্যক্ষ মহোদয় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ ক্যাম্পাস, সুস্থ জীবন—ডেঙ্গুমুক্ত হোক আমাদের প্রিয় ক্যাম্পাস।

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও গাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উদযাপন। এ উপলক্ষে আয...
06/08/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও গাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উদযাপন। এ উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত২ আগস্ট ২০২৬, রবিবার ক্যান্টনমেন্ট কলেজ যশোরে প্রাতঃকালীন সমাবেশ শেষ...
03/08/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

২ আগস্ট ২০২৬, রবিবার ক্যান্টনমেন্ট কলেজ যশোরে প্রাতঃকালীন সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এ সময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আকতার হোসেন, পিএসসি, এমফিল, এইসি মহোদয় শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতক্যান্টনমেন্ট কলেজ যশোরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ-...
02/08/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ-উন্নয়ন পরীক্ষার ফলাফল কেন্দ্র করে ০১-০৮-২৬ শনিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমগ্র আয়োজনকে দুটি পর্বে ভাগ করা হয়; প্রথম পর্বে শ্রেণি-শিক্ষকগণ অভিভাবকদের নিকট তাঁর সন্তানের মূল্যায়ন প্রতিবেদন এবং বিষয়-শিক্ষকগণ বিষয় ভিত্তিক উত্তরপত্র উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে সম্মানিত অভিভাবকগণ কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আসন গ্রহণ করেন এবং কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আকতার হোসেন, পিএসসি, এমফিল, এইসি মহোদয়ের উপস্থিতিতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ শেষে বর্ষ-উন্নয়ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য শিক্ষার্থীদের সম্মিলিত মেধা তালিকা, বিভাগ অনুযায়ী মেধা তালিকা এবং সেকশন অনুযায়ী মেধা তালিকাসহ মোট তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ মহোদয়।
পুরস্কার প্রদানের পর অধ্যক্ষ মহোদয় তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ এবং মেধার উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, কলেজে নিয়মিত উপস্থিত থাকা, নিয়মিত অধ্যয়নের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগায়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা পাওয়ার আশা ব্যক্ত করেন। এভাবে সুচিন্তিত এবং গঠনমূলক পরামর্শের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্যের সমাপ্তি ঘটে।
স্বাগতবক্তব্য শেষে অধ্যক্ষ মহোদয় অভিভাবকদের তাঁর সন্তানের উন্নয়নে মতামত উপস্থাপনের আহ্বান জানান এবং স্বতঃস্ফূর্ত ভাবে অভিভাবকগণ তাঁদের সন্তানের কল্যাণার্থে বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অভিভাবকগণের উত্থাপিত বিষয়সমূহকে যথাযথ গুরুত্বসহ বিবেচনায় এনে অধ্যক্ষ মহোদয় তাঁদেরকে সুপরামর্শ প্রদান পূর্বক প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের জন্য চা-চক্রের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘটে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

16/07/2026
ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রধান পৃষ্ঠপোষক জিওসি মহোদয়ের সৌজন্য পরিদর্শন :ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রধান পৃষ্ঠপোষক মেজ...
14/07/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রধান পৃষ্ঠপোষক জিওসি মহোদয়ের সৌজন্য পরিদর্শন :

ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোঃ হাফিজুর রহমান, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মহোদয় কলেজ পরিদর্শন করেন। তাঁর আগমন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আগমনকালে জিওসি মহোদয়কে অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীগণ ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান। এরপর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা ও বিমান শাখার ক্যাডেটরা আনুষ্ঠানিক গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে সামরিক মর্যাদায় অভিবাদন জানায়।
পরবর্তীতে কলেজের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যক্ষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কলেজের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক অগ্রগতি, বিগত বছরের পরীক্ষার ফলাফল, শিক্ষক-কর্মচারীদের ভূমিকা, সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থাপিত তথ্যাবলি গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করে জিওসি মহোদয় কলেজের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন।
এরপর তিনি জীববিজ্ঞান ও রসায়ন ল্যাবরেটরি পরিদর্শন করেন। ল্যাবে শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের দক্ষতা, আন্তরিকতা ও বিজ্ঞানমনস্কতার প্রশংসা করেন। পরবর্তীতে তিনি কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম পরিদর্শন করে সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনের ধারাবাহিকতায় কনফারেন্স কক্ষে শিক্ষকবৃন্দের সঙ্গে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধের বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি অর্জন, দেশপ্রেম ও আত্মউন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের একজন শিক্ষার্থীর নিজ হাতে অঙ্কিত একটি তৈলচিত্র জিওসি মহোদয়ের নিকট শুভেচ্ছা স্মারক হিসেবে আনুষ্ঠানিকভাবে উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীর সৃজনশীলতা ও শিল্পচর্চার এই অনন্য নিদর্শন তিনি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।
পরবর্তীতে জিওসি মহোদয় কলেজ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন এবং কলেজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে তাঁর মূল্যবান মতামত লিপিবদ্ধ করেন।
পরিশেষে জিওসি মহোদয় কলেজের একাডেমিক ভবনের মূল প্রবেশপথের সামনে শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশগ্রহণ করেন। বিদায়ের প্রাক্কালে তিনি কলেজের মনোরম পরিবেশ, সুশৃঙ্খল একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমের বিকাশ এবং সামগ্রিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে তিনি কলেজ ত্যাগ করেন।
জিওসি মহোদয়ের এই শুভ পরিদর্শন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করেছে। তাঁর মূল্যবান দিকনির্দেশনা, উৎসাহব্যঞ্জক বক্তব্য এবং সার্বিক প্রশংসা কলেজের শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ ও উৎকর্ষ সাধনের অভিযাত্রাকে আরও বেগবান করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষার্থীরাবাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালী...
11/07/2026

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষার্থীরা

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের অংশ হিসেবে ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) ক্যান্টনমেন্ট কলেজ যশোরের বিএনসিসি (সেনা শাখা), বিএনসিসি (বিমান শাখা), রোভার স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা যশোর এরিয়ায় আয়োজিত পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণ করে।

পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, আত্মত্যাগের আদর্শ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা।

এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা উপলব্ধি করতে সক্ষম হয় যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাসদস্যরা কীভাবে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন, কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং প্রয়োজনে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকেন।

মহড়া প্রত্যক্ষ করার পর শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও আত্মনিবেদনের চেতনা আরও সুদৃঢ় হয়। পাশাপাশি অনেক শিক্ষার্থী ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার অনুপ্রেরণা লাভ করে। এ ধরনের কার্যক্রম তাদের মনোবল, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাস্তবধর্মী এই শিক্ষামূলক পরিদর্শন শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের দক্ষতা, দেশপ্রেম এবং জাতীয় দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হয়।

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে ইসলাম শিক্ষা বিভাগ আয়োজিত বর্ষকালীন ফল উৎসব-২০২৬
07/07/2026

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে ইসলাম শিক্ষা বিভাগ আয়োজিত বর্ষকালীন ফল উৎসব-২০২৬

23/09/2025

প্রিয় শিক্ষার্থী,
ক্যান্টনমেন্ট কলেজ যশোরে ডিগ্রি (বিএ, বিএসএস, বিএসসি ও বি.কম) কোর্সে ভর্তি চলছে। অনলাইন আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদেরকে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি।

Address

Airport Road
Jessore
7400

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801778996169

Alerts

Be the first to know and let us send you an email when Cantonment College Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cantonment College Jashore:

Shortcuts

Share

Category