HM Shahin Hossain Jashory

HM Shahin Hossain Jashory

Share

আমি নিজেকে মানুষের সেবার জন্য সারা জী? ��আমারা মানুষের কল্যাণের জন্য কাজ করি এবং আল্লাহ তাআলার পথে ডাকি আল্লাহ সকলকে সহীহ বুঝ দান করুক আমীন��

07/08/2022

পবিত্র কোরআনের ১০০ নির্দেশনাঃ

০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫

পোস্ট সাইফুল ইসলাম শাহীন

07/08/2022

মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।
যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে ।

বলছিলাম ১৯২৩সালের সেই কাঠ মিস্ত্রী ইলমুদ্দিনের কথা।

বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠ মিস্ত্রি " ইলমুদ্দিনের " মতো একজন খাঁটি আশেকে রাসুল এর খুবই অভাব।

যিনি ১৯২৩ সালে প্রিয় রাসুল সাঃ কে নিয়ে অবমাননাকরী " রঙ্গিলা রাসুল " বই প্রকাশ করার কারনে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন । রাস্ট্রের সকল এডভোকেটগণ তার পক্ষে, তারা বলল ইলমুদ্দীন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না,, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বলল
আমি স্বচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল (সাঃ)কে, রাঙ্গিলা রাসূল বলার কারনে,,,

পরে যখন এডভোকেটগণ জিজ্ঞেসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন,, তিনি বলেন আমাকে স্বপ্নে রাসূল (সাঃ) বলছেন, ইলমুদ্দীন তারাতারি আস আমি তোমার জন্য অপেক্ষায় আছি,

তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলি খান , খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড , ইকবাল । কবরে লাশ শায়িত কল্পে অশ্রুস্বজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন " এই মুৰ্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেলো ।
পোস্ট ঃ শাহিন হুসাইন যশোরী

06/08/2022
05/07/2022

পুরুষের বীর্য থেকে ছেলে সন্তান.!
নারীর বীর্য থেকে কন্যা সন্তান।
**
বিজ্ঞান যদিও বহু বছর পর এর সমাধান বের করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান দিয়ে গেছেন।
যেমন আল্লাহর বাণীতে বলা হয়েছে
لِّلَّهِ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِۚ يَخْلُقُ مَا يَشَآءُۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثًا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন।
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَٰثًاۖ وَيَجْعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٌ قَدِيرٌ
অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, সর্বশক্তিমান। (আশ-শূরা :৪৯-৫০)
فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلاَ أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ ‏"‏ ‏.‏
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ পুরুষের বীর্য সাদা আর মহিলাদের বীর্য হলুদ। যখন উভয়ের বীর্য একত্রিত হয় এবং পুরুষের বীর্য মহিলাদের বীর্যের উপর প্রাধান্য লাভ করে, তখন আল্লাহর হুকুমে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আর যখন মহিলাদের বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে, তখন আল্লাহর হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়।(সহীহ মুসলিম ৫৯৭)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَعَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، سَأَلَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا رَأَتْ ذَلِكَ فَأَنْزَلَتْ فَعَلَيْهَا الْغُسْلُ ‏"‏ ‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَيَكُونُ هَذَا قَالَ ‏"‏ نَعَمْ مَاءُ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءُ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَأَيُّهُمَا سَبَقَ أَوْ عَلاَ أَشْبَهَهُ الْوَلَدُ ‏"‏ ‏.‏
ইবনে মাজাহ পৃষ্ঠা নং হাদিস নং২/৬০১। আনাস (রাঃ) থেকে বর্ণিত। উম্মু সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই

04/07/2022

ঈদ উল আযহা! কুরবানি আর ত্যাগের দিন!

কুরবানি একটি ইবাদত। আপনার ইবাদতে দুঃস্থদের অংশ আছে তো?

ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কতো আয়োজনে আমাদের এই জীবন!
প্রয়োজনে বা অপ্রয়োজনে কতই না অর্থের বিসর্জন..
অথচ একটু পা বাড়িয়ে গ্রামে গেলেই দেখা যায় দারিদ্রের কষাঘাতে মিশে আছে কতো মানুষের প্রাণ ৷

তারা প্রতিদিনের খাবার জোগাতেই ক্লান্ত - পরিশ্রান্ত,
তারপরও অনেক সময়ই থাকে তাদের হাঁড়ি ফাঁকা।
জীবনে কখনো সুযোগ হয়নি কুরবানি দেয়ার
আর মাংসের বাজারের উত্তাপ কখনো ভীড়তে দেয় না ওদিকটায়...

সামনে ঈদুল আদহা।
উদহিয়া বা কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সূরা আল কাউসারে বলেছেন,
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
“সুতরাং তোমার রবের কাছেই প্রার্থনা কর ও কুরবানি দাও (একমাত্র তার জন্যেই)।” [১০৮:২]

দ্বিতীয়ত, কুরবানি দেয়াটা খুবই পছন্দনীয় একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
"যে-ই নামাজের পর কুরবানি করল, সে তার ইবাদত পূর্ণ করল (ঈদের দিনের) এবং মুসলিমদের (পথ ও পন্থা) অনুসরণ করল।" (বুখারী - ৫৫৪৫)

আমরা চাই আল্লাহর নাম স্মরণ করে সবাই নিজ হাতে পশু কুরবানি দিয়ে এর মাংস গরিবদের মাঝে বিলিয়ে দিক।

কিন্তু গত ক’বছরের মতো হাট থেকে গরু কিনে, কসাই যোগাড় করে কুরবানির পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা খুব কঠিন অনেকের জন্য।
আবার অনেকের গ্রামে যাওয়ার সুযোগটাও নেই।

তাই যদি এমন কেউ থাকেন পারিপার্শ্বিক অবস্থার কারণে তিনি নিজ হাতে কুরবানি দিতে পারছেন না, কিংবা যারা অভাবে আছে তাদের মাংস বিলিয়ে দিতে পারছেন না, আমরা চাই তিনিও যেন কুরবানির সাওয়াব এ অংশ নিতে পারেন।

সরোবর প্রতিবছরের মত এবারও উদহিয়া বা কুরবানি প্রজেক্ট করছে আলহামদু লিল্লাহ। সরোবর এর কার্যক্রম হচ্ছে গরুর ভাগ ও ছাগল বা ভেড়া বিক্রি করা। তারপর ক্রেতাদের পক্ষ থেকে পশুগুলো কুরবানি দেয়া এবং সে মাংসগুলো দেশের বেশ কিছু দারিদ্র্য-পীড়িত জেলায় গরীব মানুষের মাঝে বিতরণ করা।
পোস্ট:
হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (শাহীন)

Photos from HM Shahin Hossain Jashory's post 20/11/2021

কিছু দিন আগে থেকে আমার জীবনের একটি নতুন পেশা অথবা সেবা হিসাবে বেছে নিয়েছি কবুলিয়াতের দোয়া চাই সকলের কছে।।।।

21/10/2021

আসসালামু ওয়ালাইকুম সকলে কেমন আছেন?

04/10/2021

আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন সকলে।।।

30/08/2021

আচ্ছালামুয়ালাইকুম সবাই কেমন আছেন?

30/08/2021

আচ্ছালামুয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন???

09/08/2020

আল্লাহ্ কি নিয়ামত।।।

Want your school to be the top-listed School/college in Jessore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Koridanga, Benapole, Sarsha, Kholna, Bangladesh.
Jessore
7431,,1133,,7799,,