16/09/2022
যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি-
আগামীকাল ১৭-০৯-২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠেয় যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রের শুধুমাত্র সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ অংশের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
পরীক্ষার সময়ঃ সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৪০ মিনিট।