আশরাফুল মাদারিস Ashraful Madaris সতীঘাটা মাদরাসা যশোর

  • Home
  • Bangladesh
  • Jessore
  • আশরাফুল মাদারিস Ashraful Madaris সতীঘাটা মাদরাসা যশোর

আশরাফুল মাদারিস Ashraful Madaris সতীঘাটা মাদরাসা যশোর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আশরাফুল মাদারিস Ashraful Madaris সতীঘাটা মাদরাসা যশোর, Education Website, https://maps. app. goo. gl/qgeazNRbNyqzC8jf 9, Jessore.

(মক্তব থেকে তাকমীল পর্যন্ত ও আত্-তাখাচ্ছুছ ফিল ফিকহী ওয়াল ইফতা)
মুহতামিম: মুহতারাম মাওলানা নাসীরুল্লাহ সাহেব (হাফিজাহুল্লাহ্)
স্থাপিত: ১৪২১ হিজরী / ২০০১ ঈসায়ী
www.ashrafulmadaris.org আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) একটি খালিছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসরণে এর তালিমী ধারা পরিচালিত হয়ে থাকে। ১৪২২ হিজরী মোতাবেক ২০০১ ঈসায়ী সনে মাদরাসাটি প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে অদ্যাবধি উক্ত প্রতিষ্ঠানটি যোগ্য আলেমেদ্বীন গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য খেদমত আঞ্জাম দিয়ে আসছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে, মুরব্বিদের দোআয় ও প্রতিষ্ঠা মুতাওয়াল্লী আলহাজ্ব আব্দুস সুবহান রহ. এর ইখলাস ও লিল্লাহিয়্যাতের বরকতে এবং প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা নাসীরুল্লাহ সাহেব দা:বা: এর দক্ষ পরিচালনায় মাদরাসাটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে উত্তরোত্তর উন্নতি লাভ করে চলেছে। "বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড" বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসাটি অংশগ্রহণ করে বিগত কয়েক বছর যাবত খুলনা বিভাগের মধ্যে শীর্ষস্থান লাভ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ।

★কার্যক্রম★
========

১। মক্তব বিভাগ (শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত)
২। নাজেরা বিভাগ (মক্তব দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী সমাপনকারী ছাত্রদের জন্য)

৩। হিফজ বিভাগ (নাজেরা বিভাগ সমাপনকারীদের মধ্যে হিফজে আগ্রহীদের জন্য)

৪। কিতাব বিভাগ: এটি মাদরাসার শিক্ষা ব্যবস্থাপনায় সর্বাধিক সমৃদ্ধ, বৃহত্তর ও প্রধান বিভাগ। ইবতিদায়ী (প্রাথমিক) মুতাওয়াসসিতা (মাধ্যমিক) সানাবিয়া (উচ্চ মাধ্যমিক) ফযীলত (ডিগ্রী) তাকমীল (মাস্টার্স)। এই পাঁচটি ঘরে মোট ৯ বছর সময়ে পূর্ণ দ্বীনী শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্য আলেমরূপে গড়ে তোলা হয়।

৫। তাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী উচ্চতর ইসলামী গবেষণা ও ফাতাওয়া বিভাগ)
৬। আল মাকতাবাতুল ইলমিয়্যা (একটি প্রয়োজনীয় ইলমী লাইব্রেরী)
৭। আঞ্জুমান পাঠাগার (বাংলা সাহিত্যে বুৎপত্তি অর্জনের লক্ষ্যে পর্যাপ্ত বইয়ের সমাহার)
৮। সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ বিভাগ (সমাজে দ্বীনী ইলমের প্রসারের লক্ষ্যে দক্ষ আলোচক হিসেবে গড়ে তোলা হয়)
৯। দাওয়াত ও তাবলিগ (সাপ্তাহিক গাশত ও চব্বিশ ঘন্টার মেহনতসহ ছুটিতে সময় লাগানোর ব্যবস্থা) ১০। মাজলিসে দাওয়াতুল হক ( সাপ্তাহিক সুন্নাতের আমলী মশক)
১১। দারুত তাসনীফ (রচনা, গবেষণা ও অনুবাদ বিভাগ)
১২। গোরাবা ফান্ড (এই ফান্ড থেকে গরীব ছাত্রদেরকে ফ্রি খানা, চিকিৎসা ও সার্বিক সহযোগিতা করা হয়)

১৩। ফতোয়া বিভাগ (ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন ধরনের উদ্ভূত জটিল সমস্যার সমাধানে দক্ষ মুফতি সাহেবগণ নিরত আছেন)
১৪। সুস্থ মানবতার সেবা (মাদরাসার সেচ্ছাসেবী ছাত্র-শিক্ষকগণ লেখাপড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় সদা তৎপর। মাদরাসার পার্শ্ববর্তী এলাকার গরীব-দুস্থ ও দূর্যোগকালীন সময়ে দেশের মানুষের সেবার তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে)
উল্লিখিত বহুমুখী ইসলামী ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুচারুরূপে আঞ্জামদানে আপনার সার্বিক সহযোগিতা ও দু'আ আমাদের একান্ত কাম্য।

12/06/2026

মাসিক ইসলাহী জলসা
বাদ ইশা:- দুরুদ সালাম ও দুআ
স্থান : আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।

12/06/2026

মাসিক ইসলাহী জলসা
আলোচনা করছেন:- মুফতী নাজমুল হুদা দা.বা.
মুহাদ্দিস, আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)
স্থান : আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।
১২-০৬-২০২৬

12/06/2026

মাসিক ইসলাহী জলসা
বাদ আসর:- তালিম ও মুযাকারা
স্থান : আশরাফুল মাদারিস, সতীঘাটা, সদর, যশোর।

07/06/2026
31/05/2026

আশরাফুল মাদারিসের নাহবেমীর (ছালেছ) এর ছাত্র "আল গালিব' আজ ৩১ মে সকালে ইন্তেকাল করেছে। ইন্না-লিল্লাহ...
বাদ মাগরিব পাগলাদাহ মাদরাসায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। সকলেই তার রুহের মাগফিরাত কামনায় দুআ করি।

আলহামদুলিল্লাহ, সত্ত্বরই বের হচ্ছে  #ত্রৈমাসিক_আলইরশাদ মে-জুলাই ২০২৬ সংখ্যা
20/05/2026

আলহামদুলিল্লাহ, সত্ত্বরই বের হচ্ছে #ত্রৈমাসিক_আলইরশাদ মে-জুলাই ২০২৬ সংখ্যা

28/04/2026

আলহামদুলিল্লাহ মাদরাসায় মেহমানগণ উপস্থিত হয়ে গেছেন। খতমে নবুওয়াত কনফারেন্স ২:৩০ মিনিটে শুরু হচ্ছে ইনশাআল্লাহ

শোক সংবাদ অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা বিভাগের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয...
27/04/2026

শোক সংবাদ
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা বিভাগের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর শাগরেদ ও মুফতি মামুনুর রশিদ সাহেবের খলিফা- হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব (ইন্ডিয়া হুজুর) ৮ যিলক্বদ ১৪৪৭ হি. মোতাবেক ২৭ এপ্রিল ২০২৬ ঈ. সোমবার বাদ যুহর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হযরতের বিদায়ে খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের সকল সদস্যবৃন্দ শোকাহত। মরহুমের পরিবারের প্রতি সকলে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছেন। মহান আল্লাহ তা'আলা তাঁর খেদমতকে কবুল করুন এবং তাঁকে মাগফিরাত দান করে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। তার পরিবার-পরিজনসহ আত্মীয়-স্বজন ও হিতাকাঙ্খীদের ছবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুন। আমীন।

বি. দ্র. হযরতের জানাযা আজ বাদ ইশা (ইশার জামাত ৮:৪৫ মিনিটে) নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসায় অনুষ্ঠিত হবে।

Address

Https://maps. App. Goo. Gl/qgeazNRbNyqzC8jf 9
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when আশরাফুল মাদারিস Ashraful Madaris সতীঘাটা মাদরাসা যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share