BD Teaching Center

BD Teaching Center This page is essential for all those students not only Bangladesh but also all over the world.. This page is included all those education this.

So this page is necessary for all the students.. This page is very important for the all students not only Bangladesh but also all over the world.so if you follow all those rule you must be prospered your life.

13/02/2022

আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টর মধ্যে থেকে এবার A+ পেয়েছে ৫ জন।

রেজাল্টের কিছু অংশ :

১। ফারহানা আখি -5.00
২। হিরা -5.00
৩।ইতি পাল-5.00
৪।আশিক-5.00
৫।উলফাত-5.00
৬।শান্তা-4.92
৭।রাব্বি -4.92
৮।মোস্তাক-4.92
৯।রাব্বুল-4.83
১০।দিপা-4.83
১১।মুহাম্মদ ইকরামুল -4.83
১২।পূর্ণিমা -4.67
১৩।সাপিন -4.67
১৪।আজিজুল -4.67
এছাড়াও সবাই অনেক ভালো রেজাল্ট করেছে ।
তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ।
জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা ভালো কিছু করো।
তোমাদের পিতা মাতার মনের নেক উদ্দেশ্য গুলো পুরণ করো,তোমাদের সবার জন্য সেই দোয়া থাকবে ।

এবার A+ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার।কিন্তু ইউনিভার্সিটি আসন সংখ্যা মাত্র ৬০ হাজার।যারা A+পেয়েছো,তারা ভেবে না যে সহজে ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে।অনেকের ডাবল প্লাস তার পরও চান্স হয়না।আবার অনেকে খারাপ রেজাল্ট নিয়েও ইউনিভার্সিটি চান্স হয়ে যাই।সুতরাং তোমাদের কে অনেক প্রতিযোগিতার মাধ্যমে নিজের আসন জয় করতে হবে।
জীবনের ভালো কিছু করো দেশ ও জাতির জন্য ।
তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ।
আল্লাহ হাফেজ ।

01/09/2021

বেলা শুনছো🎤🎤
অনার্স ১ম বর্ষের ভর্তির রেজাল্ট তো দিয়ে দিলো, যারা চান্স পেয়েছেন তাদের সবাই কে অভিনন্দন,,
যাদের সাবজেক্ট আসেনি তারা ২য় মেরিটের জন্য অপেক্ষা করুন,,

২য় মেরিটের জন্য আপনাকে আর নতুন করে আবেদন করতে হবে না,,
১ম মেরিটের ভর্তি শেষ হলেই ২য় মেরিট দিবে,,
অনেকেই পছন্দের সাবজেক্ট পাননি,, মন খারাপ করার কিছু নাই, এই বছর স্টুডেন্ট অনেক,, তবে আপনি চাইলে মাইগ্রেশন অন করে দিতে পারেন, তাহলে আপনার ১ম দিকের সাবজেক্ট আসলেও আসতে পারে,, (সিট ফাকা থাকা সাপেক্ষে)।

যারা চান্স পেয়েছেন তাদের এখন কাজ হলো অনলাইন থেকে একটা ফরম পূরণ করে বের করা, ওইটা কলেজে জমা দিতে হবে,, আর হ্যা, মাইগ্রেশন ওই ফরমেই আছে,,

এখন বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি হতে যা যা লাগবেঃ

👉 ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম ।
👉 SSC & HSC মূলমার্কশীট
👉 প্রশংসাপত্রের মূল কপি।
👉 পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ বা ৪ কপি।
👉 উল্লেখিত কাগজগুলোর ২ বা ৪ সেট ফটোকপি।
👉 SSC & HSC রেজিষ্ট্রেশন কার্ডের ২বা ৪ সেট ফটোকপি।
👉 ভর্তির টাকা কলেজ ভেদে হতে পারে
যেমন সরকারি তে ৩ হাজার থেকে ৫০০০ মধ্যে হতে পরে
আর বেসরকারি তে ৬ হাজার থেকে ১৫ হাজার ও হতে পারে
সব কিছু কলেজ উপর নির্ভর
ভর্তি সময় কলেজ নোটিশে সব বলে দিবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
১৫ সেপ্টেম্বর

29/05/2021

2022 সালের এইচ এস সি পরিক্ষার্থীরা dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে।

সবাই এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। কারন এগুলো 900k+, 1.7 million+ পোস্ট করা হয়েছে।  একটু সার্চ করলেই আপনারা দেখতে পা...
18/05/2021

সবাই এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। কারন এগুলো 900k+, 1.7 million+ পোস্ট করা হয়েছে। একটু সার্চ করলেই আপনারা দেখতে পারবেন। আমরা যদি নতুন কোনো হ্যাশট্যাগ ইউজ করি তাহলে এগুলো নতুনভাবে কাউন্ট হবে। তাই যেগুলো বেশি রিচড হয়েছে আমরা সেগুলো ব্যবহার করবো







🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺
🇹🇷
🇩🇪

🇪🇦
🇮🇹






#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطين








13/05/2021
08/05/2021

"লুমাযাহ্‌- যারা মানুষের সামনেই তাদেরকে অপমান করে বা কষ্ট দিয়ে কথা বলে।"
আল্লাহর আগুন থেকে সাবধান লুমাযাহ ভাই ও বোনেরা। আমার র'ব কিন্তু সব দেখেন ও জানেন এবং তিনিই সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক। সুবহানাল্লাহ ❤️

"পুরোটা পড়ার অনুরোধ করছি।

আল্লাহ সুবহানুওয়াতাআলা কুরআনের ৩০তম পারার একটি সূরাতে (সূরা হুমাযাহ্‌) একটি শব্দ ব্যবহার করেছেন, ‘নারুল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহ্‌র আগুন’ (The fire of ALLAH)।

কোরআনের অন্যান্য জায়গায় জাহান্নামের শাস্তি বোঝাতে আল্লাহ সুবহানুওয়াতাআলা অন্যান্য সকল সূরাতে ব্যবহার করেছেন ‘নারু জাহান্নাম’ অর্থাৎ ‘জাহান্নামের আগুন’ (The fire of Hellfire)।

‘নারুল্লাহ’ এমন এক যা আগুন আল্লাহ সুবহানুওয়াতাআলা নিজে জালিয়ে দেবেন।অনেক স্কলারের মতে জাহান্নামের এমন কঠিন আগুনের কথা কুরআনের আর কোথাও বর্ণিত হয় নি। আর এটিই কোরআনের শেষ সূরা যেখানে জাহান্নামের শাস্তির বর্ণনা রয়েছে, এর দ্বারাও ‘নারুল্লাহ’ শব্দটির গুরুত্ব বোঝা যায়।

এই ‘নারুল্লাহ’ এর শাস্তি কাদের জন্য? ২ ধরণের মানুষের জন্য।
হুমাযাহ্‌- যারা মানুষের পেছনে তাদেরকে অপমান করে অর্থাৎ গীবতকারী।
লুমাযাহ্‌- যারা মানুষের সামনেই তাদেরকে অপমান করে বা কষ্ট দিয়ে কথা বলে।

ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব এই সূরাটি থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা কোন চোর, মিথ্যাবাদী বা নামাজ বর্জনকারীর জন্য এই শাস্তির বর্ণনা দেননি, বরং তাদেরকে সাবধান করেছেন যাদের কথা/কাজ থেকে তাঁর অন্য বান্দারা নিরাপদ নয়।

গায়ের জ্বালা মিটিয়ে অন্যকে অপমান করে বা অন্যের নামে গীবত করে নিজের জন্য কি প্রস্তুত করছি ভেবে দেখি। রমাদান শুধু নতুন নতুন আমল করার মাস নয়, নিজের কোন পুরনো বদঅভ্যাস বর্জনের মাসও রমাদান।"

সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা
14/04/2021

সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা

এই মূর্তিটি আছে মাদ্রিদ, স্পেন এর একটি যাদুঘরে।এটিকে বলা হয় "The Christian, The Jew and The Muslim"একজন ইহুদি পর্যটক এই ...
01/04/2021

এই মূর্তিটি আছে মাদ্রিদ, স্পেন এর একটি যাদুঘরে।
এটিকে বলা হয় "The Christian, The Jew and The Muslim"

একজন ইহুদি পর্যটক এই মূর্তি সম্পর্কে অভিযোগ করেছিলো।

তাকে জিজ্ঞেসা করা হলো, "কেন তুমি অভিযোগ করছো যেখানে তুমিই শীর্ষে দাঁড়িয়ে আছো?"

তিনি বললেন, "হ্যাঁ কথা সত্য। কিন্তু যখন এই মুসলিমরা উঠে দাঁড়াবে, তখন আমরা টুকরো টুকরো হয়ে পড়বো !"

আজকে অনুষ্ঠিত ৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন।
20/03/2021

আজকে অনুষ্ঠিত ৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন।

█▓▒░  টপ ব্রেকিং নিউজ  ░▒▓█গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১লা এপ্রিল!☑️ আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল।☑...
09/03/2021

█▓▒░ টপ ব্রেকিং নিউজ ░▒▓█

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১লা এপ্রিল!

☑️ আবেদনের শেষ তারিখ : ১৫ এপ্রিল।
☑️ প্রাথমিক আবেদনে কোনো ফ্রি। কোনো ফি দেয়া লাগবেনা।
☑️যোগ‍্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ২৩ এপ্রিল ‌(শিক্ষার্থীর ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে।)
☑️ চুড়ান্ত আবেদন: ২৪ এপ্রিল থেকে ২০মে।
☑️ চুড়ান্ত আবেদন ফি: ৫০০ টাকা।
☑️এডমিট কার্ড ডাউনলোড: ১লা থেকে ১০ই জুন।
☑️ পরীক্ষা শুরু: ১৯ই জুন।
☑️এবার সেকেন্ড টাইম আছে।

ঢাবির আজকের মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত সমূহ :ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৮ মার্চআগামী ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২...
18/02/2021

ঢাবির আজকের মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত সমূহ :

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৮ মার্চ

আগামী ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ওইদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ মার্চ বুধবার রাত ১১.৫৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ১ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের ( রিটেনের) পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য ফলো করতে হবে " রিটেন সামিট " বইটি।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ‘ক’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫, ‘খ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০, ‘গ’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫, ‘ঘ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০ এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০ থাকতে হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগির জানিয়ে দেওয়া হবে।

Address

Jhenaidah
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Teaching Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category