Dhopadi High School ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Jessore
  • Dhopadi High School ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়

Dhopadi High School ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় Dhopadi High School is an academic institute located at Dhopadi,Noapara, Abhaynagar, Jashore.

30/08/2025
SSC Vocational Result 2025
10/07/2025

SSC Vocational Result 2025

SSC Result 2025GPA 5: 4
10/07/2025

SSC Result 2025
GPA 5: 4

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিতআজ ২৬ এপ্রিল ২০২৫, শনিবার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে...
26/04/2025

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজ ২৬ এপ্রিল ২০২৫, শনিবার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দের পরিচিতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যবৃন্দ বিদ্যালয়ের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মানিত কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

#ধোপাদী_মাধ্যমিক_বিদ্যালয়
#পরিচিতি_সভা
#অ্যাডহক_কমিটি
#শিক্ষা_উন্নয়ন

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের এক অনন্য গর্ব: আরাফাত হোসেনযশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সন্তান মোঃ আরাফাত হোসেন প্রমা...
24/04/2025

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের এক অনন্য গর্ব: আরাফাত হোসেন

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সন্তান মোঃ আরাফাত হোসেন প্রমাণ করেছেন—সাহস, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে যেকোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। পিতা মোঃ আকবার খান একজন আখের রস বিক্রেতা, আর মা রহিমা বেগম গৃহিণী। সেই সাধারণ পরিবার থেকেই আরাফাত পৌঁছে গেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এগ্রিকালচার বিভাগে।

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং নওয়াপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি—দুটি পরীক্ষাতেই অর্জন করেন GPA-5.00। মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র ১ নম্বরের জন্য বাদ পড়লেও হাল না ছেড়ে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারা দেশে ৮২৫তম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি বাবার আখের রসের দোকানে কাজ করতেন নিয়মিত। এই কঠোর বাস্তবতার মধ্যেই গড়ে ওঠে তার স্বপ্ন, আর সে স্বপ্নই আজ বাস্তবতা।

আরাফাত এখন শুধু এক সফল শিক্ষার্থীর নাম নয়, বরং ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের এক অনন্য গর্ব।

নবগঠিত ম্যানেজিং কমিটি।
15/04/2025

নবগঠিত ম্যানেজিং কমিটি।

অনেক গুলো চেয়ার, একটা মাঠ, শাওয়ালের চাঁদ আকাশে ঝলমল করছে, বাতাসে ঈদের খুশির আবেশ। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অ...
31/03/2025

অনেক গুলো চেয়ার, একটা মাঠ, শাওয়ালের চাঁদ আকাশে ঝলমল করছে, বাতাসে ঈদের খুশির আবেশ। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অন্যরকম আবহ। বহু বছর পর একত্র হয়েছে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা।

মাঠে পা রাখা মাত্রই সময় যেন থমকে গেল। চারপাশের পরিচিত পরিবেশ, সেই পুরনো গাছ, খেলার মাঠ—সবকিছুই শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দিল। একসময় এই মাঠেই ছিল তাদের পৃথিবী, যেখানে ক্লাসের ফাঁকে খেলাধুলা, আড্ডা আর দুষ্টুমি চলত। প্রতিযোগিতার উত্তেজনা, হেরে গেলে মন খারাপ, আবার জিতলে আনন্দের সীমা থাকত না।

স্মৃতির জালে হারিয়ে যেতে যেতে কেউ কেউ মাঠের এক কোণে গিয়ে দাঁড়ালো, যেখানে একসময় টিফিনের সময় সবাই মিলে বসে গল্প করত। কেউ স্কুল বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ভাবছিল সেই দিনগুলোর কথা, যখন পরীক্ষার আগে একসঙ্গে পড়ার নাম করে হাসি-ঠাট্টায় সময় কেটে যেত।

জীবন বদলে গেছে, কেউ কৃষক, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউবা বিদেশে পাড়ি জমিয়েছে। তবু পুরনো বন্ধুত্বের বাঁধন আলগা হয়নি। সময়ের ব্যবধান ভুলে সবাই মিলে গল্পে মেতে উঠল।

রাত বাড়তে থাকলেও আড্ডার উচ্ছ্বাস কমেনি। মনে হচ্ছিল, তারা ফিরে গেছে পুরনো দিনে, যখন সময়ের হিসেব ছিল না, ছিল শুধু বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত। বিদায়ের সময় আবেগময় হয়ে উঠল সবাই। প্রতিজ্ঞা হলো, বন্ধুত্বের এই বাঁধন কখনও ছিন্ন হবে না, আবারও সবাই মিলিত হবে স্মৃতির এই উঠোনে।

ঈদের চাঁদ সাক্ষী থাকল এক অবিস্মরণীয় সন্ধ্যার, যেখানে শৈশব আর বন্ধুত্ব নতুন করে ফিরে এলো ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।

16/12/2024

Address

Dhopadi
Jessore
7460

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dhopadi High School ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category