14/04/2015
নববর্ষ ১৪২২।
নতুন বছরের নতুন একটি দিন...
আজ সবাই বর্ষবরণে ব্যস্ত...অনেক অনেক আনন্দ আর উৎসবের আমেজ আমাদের চারপাশে... ইট পাথরের এই নগরীতে মানুষ গুলো ও বাস্তবতার কশাঘাতে নিজস্ব গন্ডির বাইরে কোথাও কোন দিকে চোখ ফেরানোর সময় পায়না...যদি একটু সুযোগ বুঝে,সময় নিয়ে তার গন্ডির বাইরে চোখ ফিরিয়ে তাকাতো...তাহলে তারা দেখতে পেতো...এত এত আনন্দের মাঝেও কিছু মানুষ আজও জীবিকার তাগিদে পথেঘাটে ঘুরে বেড়াচ্ছে...তাদের জন্য বর্ষবরণের মত কোন উপলক্ষ্য আলাদা কোন আনন্দ বয়ে আনে না। তাদের কাছে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণে ব্যস্ত থাকাটাই মুখ্য।
তবুও কিছু সচেতন মানুষ তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বাঁচিয়ে অবহেলিত পথশিশুদেরকে নিয়ে বর্ষবরণ উদযাপনে চেষ্টা করে যাচ্ছে...তাদের জন্য রইলো আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা...
শুভেচ্ছা জানাই সকল দরিদ্র ও অবহেলিত মানুষগুলোকে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র তাদের অতিসামান্য কিছু দৈনিক চাহিদা মেটানোর আশায়...
শুভেচ্ছা আমাদের কপালপোড়া পথশিশুদের জন্য...যারা সমাজে তাদের সমবয়সী সচ্ছল পিতামাতার সন্তানদের মত করে নতুন সাঁজে নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দে ভাসাতে পারছেনা...
শুভ নববর্ষ...!!!
নতুন বছরের আগামী নতুন দিনগুলো সকল অবহেলিত আর দরিদ্র মানুষদের জন্য একটু সুখ আর আনন্দ নিয়ে আসুক...পেছনে ফেলে তাদের সকল দূর্দশা...
শুভ কামনা তাদের সকলের জন্য...!!!
-আমাদের স্কুল