Markazut tahfiz foundation bangladesh

Markazut tahfiz foundation bangladesh The international Hafiz society

17/08/2022

শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রিয় ছাত্র হাফেজ উসমান গনির কুরআন তিলাওয়াত মুগ্ধ হয়ে শুনছেন 🇪🇬মিশর 🇮🇷ইরান ও 🇧🇩বাংলাদেশের বিখ্যাত হাফেজ কারীগণ।
আলহামদুলিল্লাহ উসমান গনি কয়েকদিন আগে মালয়েশিয়া ও তুরস্ক বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছে এর আগেও সে 🇸🇩কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতা বাংলাদেশের পক্ষে বিজয়ী হয়েছিলো।
আমাদের মাদ্রাসায় জানুয়ারি ও রমজানে ভর্তির কার্যক্রম চলে যোগাযোগ 01857308691

15/08/2022

🇧🇩বিশ্বজয় যারা করেছে তাদের মধ্যে অনেকে এখানে।

বাংলাদেশের জন্য যারা বিশ্বজয় করেছেন অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের মধ্যে আমার প্রিয় অনেক ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। তারা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর দনিয়ায় অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
আমাদের মাদরাসায় প্রতি বছর রমজানের পর ও জানুয়ারীতে ছাত্র/ছাত্রীদের ভর্তির কার্যক্রম শুরু হয়।
যোগাযোগ 01705068885

ছাত্রদের উদ্দেশ্যে ১৩ টি নসীহত১. দৈনিক যতটুকু মুখস্থ করার ইচ্ছা প্রথমে ততটুকু কমপক্ষে আধা ঘণ্টা তেলাওয়াত করবে। এবং কাউকে...
13/08/2022

ছাত্রদের উদ্দেশ্যে ১৩ টি নসীহত

১. দৈনিক যতটুকু মুখস্থ করার ইচ্ছা প্রথমে ততটুকু কমপক্ষে আধা ঘণ্টা তেলাওয়াত করবে। এবং কাউকে তা দেখে পড়ে শোনাবে, যাকে নাযারা বলা হয়।
২. নাযেরার পর ঐ পৃষ্ঠা মাগরিবের পর ভালো ভাবে মুখস্থ করবে। মুখস্থ করার একটা নিয়ম আছে, ঐ নিয়মটি পৃষ্ঠার শেষে দেয়া আছে।
৩. ক্লাস ছুটির পর পিছনের পড়া শুরু করে দিবে, এমন ভাবে পড়বে যাতে প্রত্যেক পারা প্রতিদিন ২/১ বার পড়া হয়।
৪. সবক প্রতিদিন ফজরের পূর্বে শোনাবে, যদি প্রতিদিন তেলাওয়াত করা হয়, তাহলে প্রতিদিন আমুখতা শুনাতে আরাম পাবে, ইয়াদ থাকবে। পিছনের পড়া কাঁচা রেখে সবক দিবে না।
৫. বাজে, বেফায়দা, ফাজলামি মার্কা কথাবার্তা থেকে সর্বদা বেঁচে থাকবে, সর্বদা তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করবে। আছরের পর সময়টা কাজে লাগাতে হবে। আছরের পর ৩/৪ পারা পড়বে।
৬. শবিনার দিন যে ভুল গুলো হবে কমপক্ষে ২০ বার জপতে হবে।
৭. প্রতিদিন ঘুমানোর আগে ১ পারা দিয়ে ৪ রাকাত নফল নামাজ পড়বে।
৮. প্রতিদিন সবক কোন ভালো ছাত্রকে শুনানোর পর হুজুরকে শোনাবে।
৯. সবক শিখার নিয়ম——
ভালো কোন ছাত্রের কাছে বসে গল্পগুজব না করে ১টি আয়াত ৮ বার দেখে পড়বে যেমন- ذالك الكتاب لا ريب فيه এরপর ১বার না দেখে ১বার দেখে, ১০বার হলো এইভাবে আধা পৃষ্ঠা হওয়ার পর দেখবে পার কি না। যদি না পার তাহলে ঐ আধা পৃষ্ঠা ৬বার পড়বে। এইভাবে পুরা পৃষ্ঠা ইয়াদ করবে।
১০. এক আয়াত ইয়াদ না হওয়া পর্যন্ত অন্য আয়াতে যাবে না। যদি ইয়াদ না হওয়ার আগে অন্য আয়াতে যাও তাহলে ইয়াদ কাঁচা হবে। পরে সমস্যার সম্মুখীন হতে হবে।

১১. কারো সাথে কোন রকম বন্ধুত্বে জড়াবে না এবং শত্রুতাও সৃষ্টি হতে দেবে না।

১২. যতটা কম পারা যায় বাসার যাবার চেষ্টা করবে। একেবারে না যেতে পারলে খুবই ভাল। কারণ এতে জেহেন পরিষ্কার থাকবে।

১৩. মোবাইল জিনিসটা নিজের জন্যে হারাম মানবে।
----------------------------------নেছার আহমাদ আন নাছিরী

10/08/2022

আপনার সন্তানকে কুরআনের
হাফেজ/হাফেজা বানাতে চান কারা কারা?
আমার তিন ছেলে হাফেজে কুরআন আলহামদুলিল্লাহ

09/08/2022

১ লা সেপ্টেম্বর থেকে ১ মাস ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ যথা সময়ে শুরু হবে।
হাফেজ / গায়রে হাফেজ সবার জন্য উম্মুক্ত।
প্রশিক্ষণ চলবে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইনশাআল্লাহ
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ এবং খেদমতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ
যোগাযোগ 01857308691

The international Hafiz society

09/08/2022
08/08/2022

আগমাী প্রশিক্ষণ কোর্স শুরু হবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১ মাস ব্যাপি।

আলহামদুলিল্লাহ।
প্রতি মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ শুরু হব দেশ বিদেশের মুয়াল্লিমদের নিয়ে অনলাইনে এবং অফলাইনে।
যোগাযোগ 01857308691

08/08/2022

আলহামদুলিল্লাহ

সন্ধান দিন।আহ্ জীবন!খুজে পেলে তোমাকে ফ্রী পড়া লেখার খরছ বহন করতাম।আর তোমার বাবা মা'র বরণ পোষনের দায়িত্ব নিতাম।
20/07/2022

সন্ধান দিন।
আহ্ জীবন!
খুজে পেলে তোমাকে ফ্রী পড়া লেখার খরছ বহন করতাম।
আর তোমার বাবা মা'র বরণ পোষনের দায়িত্ব নিতাম।

ঈদুল আযহার পরের দিন থেকে ৭ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ যথা সময়ে শুরু হবে।হাফেজ / গায়রে হাফেজ সবার জন...
08/07/2022

ঈদুল আযহার পরের দিন থেকে ৭ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ যথা সময়ে শুরু হবে।
হাফেজ / গায়রে হাফেজ সবার জন্য উম্মুক্ত।
প্রশিক্ষণ চলবে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইনশাআল্লাহ
প্রশিক্ষণ শেষে সনদ এবং খেদমতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ
যোগাযোগ 01857308691

Address

306 North Donia
Jatrabari
1236

Telephone

+8801857308691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazut tahfiz foundation bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazut tahfiz foundation bangladesh:

Shortcuts

Share