প্রেস রিলিজ
কোন ধরনের শর্তারোপ ছাড়া দাওরায়ে হাদীসের সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে
— ‘দাওরায়ে হাদীসের সনদের স্বীকৃতি বাস্তবায়ন’ শীর্ষক
গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ
কোন ধরনের শর্তারোপ ছাড়া সরকারকে দাওরায়ে হাদীসের সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে। আজ শনিবার, ১৬ মে ২০২৬ তারিখে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ এ কথা বলেন।
আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আলোচকবৃন্দ বলেন, দাওরায়ে হাদীসের সনদ দ্বারা—
১। ধর্মীয় পদগুলোতে চাকরির সুযোগ দিতে হবে— যেমন: ক) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ; খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ; গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগ; ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ, ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ।
২। দাওরায়ে হাদীসের সনদ দ্বারা উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে— যেমন: ক) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে আরবী ও ইসলামিক স্টাডিজ ব্যতীত যে কোন বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ; খ) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে আরবী ও ইসলামিক স্টাডিজ বিষয়ে এমফিল ও পিএইচডির সুযোগ।
৩। ইসলামিক স্টাডিজ ও আরবীর স্নাতকোত্তর সনদ দিয়ে দেশে যে সকল ক্ষেত্রে চাকরির সুযোগ আছে সর্বক্ষেত্রে দাওরায়ে হাদীসের সনদ দ্বারা কওমি মাদরাসা উত্তীর্ণ শিক্ষার্থীদের দেশসেবার সুযোগ দিতে হবে।
৪। সরকারি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ‘দাওরায়ে হাদীস’কে অন্তর্ভুক্ত করতে হবে— যেমন- MyGov প্ল্যাটফর্মে কওমি সনদকে Apostille পদ্ধতিতে সত্যায়ন, কাবিননামা, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন ইত্যাদি।
শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ অনুসারে এনএসডিএ কর্তৃক প্রণীত এনএসসি লেভেল-১ থেকে লেভেল-৬ পর্যন্ত কারিগরি শিক্ষার কোর্সসমূহ অন্তর্ভুক্ত করে, এবং সানাবিয়্যা ও সানাবিয়্যা উলইয়া স্তরে কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাধারা পরিবর্তনের সুযোগ রেখে সানাবিয়্যা, সানাবিয়্যা উলইয়া ও ফযীলত স্তরকে স্বীকৃতি ও সমমান প্রদানের যে পরিকল্পনা করছে, গোলটেবিল বৈঠকের আলোচকবৃন্দ এ বিষয়কে কওমি শিক্ষাব্যবস্থার জন্য ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন।
আলোচকবৃন্দ বলেন, আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ-এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং ৬ বোর্ডের কর্ণধারগণসহ সকল মুরব্বীগণের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে। মুরব্বীগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা তাদের সিদ্ধান্তের সাথে সর্বদাই একমত আছি।
গোলটেবিল বৈঠকের সঞ্চালক মাওলানা মু: অছিউর রহমান স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আলোচকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন
মাওলানা শরীফ মুহাম্মাদ, গবেষক ও দাওয়াহ শিক্ষক, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা;
মুফতি মুঈনুল ইসলাম, মুহতামিম, জামিয়া ইসলামিয়া কাজলা, ঢাকা; মাওলানা যুবায়ের আহমদ, মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা, ঢাকা;
মাওলানা তৈয়ব আশরাফ, মুহতামিম, মাদরাসাতুল ইহসান, ঢাকা;
মাওলানা ইমরানুল বারী সিরাজী, মুহতামিম, মারকাযুশ শায়েখ আরশাদ মাদানী, ঢাকা;
মাওলানা আবদুল্লাহ ফারুক, মুহাদ্দিস, জামিয়া দৌর, আশুলিয়া, ঢাকা;
মাওলানা আতিক উল্লাহ, মাদরাসাতুল কুরআনিল কারীম, বাড্ডা, ঢাকা;
মাওলানা রিদওয়ান হাসান, শিক্ষক, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকা;
মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, খতিব, ইসলাম বিষয়ক মিডিয়া আলোচক;
মাওলানা মহিউদ্দিন ফারুকী, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ;
মুফতী আব্দুল্লাহ মাসুম, সহকারী মুফতী, মালিবাগ জামিয়া, ঢাকা;
মাওলানা লুৎফুর রহমান ফারায়েজী, পরিচালক, তালিমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, ঢাকা;
মাওলানা রেজাউল করীম আবরার, প্রধান মুফতি, জামেয়া মাহমুদিয়া, যাত্রাবাড়ী, ঢাকা;
মাওলানা হায়াত মাহমুদ জাকির, লেখক ও মুহাদ্দিস, টিকরপুর মাদরাসা, নবাবগঞ্জ, ঢাকা;
মাওলানা জাবের হোসাইন কাসেমী, মুঈনে মুফতি, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা;
মাওলানা ইহসানুল হক, লেখক, আলোচক, গবেষক;
মাওলানা আলী হাসান তৈয়ব, সহসম্পাদক, দৈনিক আমার দেশ;
মাওলানা মাসুদুল কাদের, নির্বাহী সম্পাদক, ৩৬ নিউজ মুঠোফোন;
মাওলানা শামসুদ্দোহা আশরাফী, পরিচালক, ইসলামিক দাওয়াহ সেন্টার, ঢাকা;
মাওলানা আবু মুহাম্মাদ রাহমানী, মুহাদ্দিস, আল জামিয়া মদিনাতুল উলুম বাড়ৈখালি, হাজারিবাগ, ঢাকা;
মাওলানা আহমাদ সিরাজী, নির্বাহী সম্পাদক, স্বাধীনতার বার্তা;
মাওলানা সাদ আবদুল্লাহ মামুন, মুহাদ্দিস, শহীদ মুক্তিযোদ্ধা জামিয়া ইমদাদিয়া, মিরপুর, ঢাকা;
মাওলানা এনায়েত কবির, মুহাদ্দিস, চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা;
মাওলানা আবুল ফাতাহ কাসেমী, মুহাদ্দিস, জামি‘আ কাসেম নুনুতবী রামপুরা, ঢাকা;
মাওলানা তানজিল আমির, সহসম্পাদক, দৈনিক যুগান্তর ও শিক্ষক, মাদরাসা দারস সুন্নাহ কুড়িল, ঢাকা;
মাওলানা কামরুল ইসলাম, মুহাদ্দিস, জামিয়া নূরিয়া কাসেমুল উলূম, রুপনগর, মিরপুর, ঢাকা;
মুফতি তাসনীম, শিক্ষক, গওহরডাঙ্গা মাদরাসা, গোপালগঞ্জ;
মাওলানা ইমরান ওবায়েদ, সাব এডিটর, আওয়ার ইসলাম, ঢাকা।
বার্তা প্রেরক,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
Al-Haiatul Ulya Lil-Jamiatil Qawmia Bangladesh.
is the Govt recognized Qawmi Madrasa Education Institute of Bangladesh having the authority to arrange Dawra-e Hadis central examination and to issue certificate.
07/05/2026
১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নজরে সানীর ফলাফল প্রকাশ
৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ মঙ্গলবার প্রকাশিত দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফল নজরে সানীর যারা আবেদন করেছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result
সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
এক নজরে নিচের পিডিএফ ফাইল থেকে নজরে সানীর ফলাফল দেখুন:
https://drive.google.com/file/d/1r82uDRWBuLganUjP8EBxC6BpmRsY9KwF/view?usp=sharing
উল্লেখ্য, আগামীকাল থেকে ১৪৪৭ হিজরী/২০২৬ সনে দাওরায়ে হাদীস উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলন করতে পারবেন।
সনদ উত্তোলনসহ যে কোন বিষয় জানতে যোগাযোগ করুন নিচের ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে:
ই-মেইল : [email protected]
হোয়াটসঅ্যাপ নম্বর : 01700-763178
01970-763178
এ নম্বর দুটি শুধু মেসেজ আদান-প্রদানের জন্য। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা।
ফোন নম্বর : 09611-634734
এটি একটি আইপি নম্বর। এ নম্বরে কল করে নির্দেশনা অনুসরণ করুন। আশা করি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। অপারেটরের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে এ নম্বরে কল করার পর আপনাকে 0 (শূন্য) চাপতে হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপারেটরকে পাওয়া যাবে ইন-শা-আল্লাহ।
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,
মুঃ অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
প্রেস রিলিজ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত সভায় যোগদান
১। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজ বুধবার, ৬ মে ২০২৬ তারিখ অনুষ্ঠিত সভায় (ক) ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং (খ) ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় ‘দাওরায়ে হাদীস’কে অন্তর্ভুক্ত করা হয়। দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ পদে ১৩ হাজারের বেশি সংখ্যক সহকারী মৌলভী’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ‘সহকারী মৌলভী’ পদের বেতন গ্রেড হবে ১০ এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদের বেতন গ্রেড হবে ১৬।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে মুহতারাম কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিসহ ৭ জনের একটি দল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজকের সভায় যোগদান করেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদীসের সনদ এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের ‘ইলমে কেরাত’ বা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ নিয়োগ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
২। সভায় সচিব মহোদয়ের পক্ষ হতে জানানো হয়, শীঘ্রই সারাদেশের স্কুল, আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের জন্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ হতে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করা হবে। এ প্রতিযোগিতার শ্লোগান হবে ‘কুরআন পড়, জীবন গড়।’ জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে অভিজ্ঞ হাফেজে কুরআন ও ক্বারী আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হবে।
৩। সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হলে বোর্ডসমূহের প্রতিনিধিগণের পক্ষে মাও্রলানা মাহফুজুল হক জানান, বোর্ডসমূহের পক্ষ হতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং এ প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে।
৪। সভায় কোন কওমি মাদরাসা সম্পর্কে অভিযোগ উত্থাপিত হলে তা সমাধানের বোর্ড কর্তৃক কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাওয়া হলে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিগণ জানান, বোর্ডসমূহের পক্ষ হতে থানা ও জেলা পর্যায়ে কমিটি আছে। কোন মাদরাসার ব্যাপারে অভিযোগ উত্থাপিত হলে বা পাওয়া গেলে তা তদন্ত করা হয় এবং তদন্ত রিপোর্ট অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভার পক্ষ হতে এ ব্যবস্থা আরো জোরালো করার আহ্বান জানানো হয়। মাদ্রাসা বা কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিডিয়া ট্রায়াল হলে কিংবা কোন আলেম বা মাদ্রাসা শত্রুতামূলক অপবাদের স্বীকার হলে এর শক্ত প্রতিবাদ ও আইনী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এ জন্য স্যোশাল মিডিয়ায় কওমি আলেমদের ও বোর্ডসমূহের শক্ত অবস্থান গড়ে তোলার কথাও বলা হয়।
৫। সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষ হতে অনলাইনে MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদীসের সনদ সত্যায়নের জন্য আবেদন জানানো হয়। এ বিষয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ পাঠানো হবে এবং শীঘ্রই তা বাস্তবায়িত হবে মর্মে সচিব মহোদয় আশ্বাস প্রদান করেন।
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পক্ষ হতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর পক্ষ হতে চেয়ারম্যান মাওলানা মুফতি রুহুল আমীন, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর পক্ষে মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর পক্ষে সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর পক্ষে মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মুঃ অছিউর রহমান অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ
দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য—
১| ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফযীলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফযীলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফযীলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,
--মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
হযরত মাওলানা আবু তাহের নদভী সাহেবের ইন্তেকাল
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী সাহেব আজ সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব (দামাত বারাকাতুহুম) এবং শীর্ষ উলামায়ে কেরাম তাঁর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন। আল্লাহ তা‘আলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
- মুঃ অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
24/03/2026
দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল নজরে সানীর আবেদন
আজ ৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ মঙ্গলবার দুপুর ১২টার পর প্রকাশিত দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফলে কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে পরীক্ষার্থীগণ ফলাফল নজরে সানীর আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন : https://hems.alhaiatululya.org
এবং ”দাওরায়ে হাদীস-১৪৪৭ নজরে সানীর আবেদন” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপগুলো সম্পন্ন করুন। সর্বোচ্চ ৩ বিষয়ের নজরে সানীর আবেদন করা যাবে। প্রতি বিষয়ের আবেদন ফি ৫০০/- টাকা। নগদ বা আইপে সেফ -এর মাধ্যমে ফি প্রদান করুন।
২৩ শাউওয়াল ১৪৪৭/১২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর কোন আবেদন গ্রহণ করা হবে না।
নজরে সানীর কাজ সম্পন্ন হওয়ার পর অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ। নজরে সানীর ফলাফল প্রকাশ পেতে ৩০ যী-কাদা পর্যন্ত সময় লাগতে পারে। সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
HEMS - হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম HEMS - আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী মাস্টার্স সমমানের দাওরায়ে হাদীস (তাকমীল) প....
১৪৪৭ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯%
অদ্য ৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরী/১৪৩২ বঙ্গাব্দ/ ২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দামাত বারাকাতুহুম)।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।
পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।
৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭।
৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ মোঃ আব্বাস, রোল নং ১৫৯১৮।
৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (ক) স্থান অধিকার করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মুতাসিম বিল্লাহ, রোল নং ১৯৬৩৯।
৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (খ) স্থান অধিকার করেছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মুহা: আবু রায়হান, রোল নং ১৭০৮১।
৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ফাতেমাতুয্ যাহরা রা: রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার আসমা, রোল নং ০৯৯২৪।
৮৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে দারুল কোরআন মহিলা মাদরাসা, আদিতমারি, লালমনিরহাটের মোছাঃ ফাতিমাতুয যাহরা, রোল নং ১৯৩০৪।
৮৮১ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকার তাহসিনা সিদ্দীকা মারিয়া, রোল নং ০৭৭১৬।
আমরা সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলের সহায় হোন। আমীন।
বার্তা প্রেরক,
মুঃ অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
23/03/2026
দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল মঙ্গলবার, ইন-শা-আল্লাহ
ইন-শা-আল্লাহ, আগামী ৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ দুপুর ২টার পর ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result
সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু. অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
HEMS - হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম HEMS - আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী মাস্টার্স সমমানের দাওরায়ে হাদীস (তাকমীল) প....
18/03/2026
১৪৪৭ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার, ইন-শা-আল্লাহ
ইন-শা-আল্লাহ, আগামী ৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ দুপুর ২টার পর ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে :
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result
সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।
বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন, ইন-শা-আল্লাহ।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু. অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
HEMS - হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম HEMS - আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী মাস্টার্স সমমানের দাওরায়ে হাদীস (তাকমীল) প....
প্রেস রিলিজ
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর দাওরা (মাস্টার্স সমমান) কে স্বীকৃতি প্রদানের সুযোগ নেই : আল-হাইআতুল উলয়া
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে আলাদাভাবে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের সুযোগ নেই, প্রয়োজনও নেই, যৌক্তিকতাও নেই।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আবেদনের প্রেক্ষিতে গতকাল ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ, মঙ্গলবার বিকাল ৩টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিনিধিগণ এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, যেহেতু বাংলাদেশ সরকার ২০১৮ সনের ৪৮ নং আইনে কওমি মাদরাসার দাওরায়ে হাদীস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’কে ক্ষমতা প্রদান করেছে, তাই আইন অনুসারে দাওরায়ে হাদীস সম্পর্কে কিছু করার সুযোগ মন্ত্রণালয়ের নেই। আইনে উল্লিখিত ৬ টি বোর্ডের বাইরে নতুন কোন বোর্ডকে আল-হাইআতুল উলয়ার অন্তর্ভুক্ত করারও সুযোগ নেই।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মহোদয় আল্লামা মাহমুদুল হাসানের লিখিত বক্তব্যসহ কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং ৬ বোর্ডের প্রতিনিধিগণ গতকালের সভায় অংশগ্রহণ করেন। সভায় লিখিত বক্তব্যটি পাঠ করেন মাওলানা মাহফুজুল হক। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে—
১. যেহেতু—
(ক) “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ আইন, ২০১৮” এর ধারা ৪-এ ‘আল-হাইআতুল উলয়া লিল জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’এর অধীন অনূর্ধ্ব ৬ (ছয়) টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড থাকবে মর্মে সুস্পষ্ট বক্তব্য রয়েছে;
(খ) ধারা ৮ এ— ধারা ৪ এ উল্লিখিত ‘আল হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’এর অধীন বোর্ডসমূহের মাধ্যমে ধারা ৬ এ উল্লিখিত কমিটি দ্বারা নিবন্ধিত কওমি মাদরাসাসমূহে দাওরায়ে হাদিসের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে মর্মে উল্লিখিত হয়েছে; এবং
(গ) ধারা ৯ এ উল্লিখিত হয়েছে— ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর কমিটি-
(ক) কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) সনদের শিক্ষার মান নিশ্চিত করবে;
(খ) দাওরায়ে হাদিস (তাকমীল) সনদ বিষয়ক যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী হবে;
(গ) দাওরায়ে হাদিস (তাকমীল)-এর পরীক্ষা গ্রহণ ও তত্ত্বাবধান; এবং
(ঘ) দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার সময় নির্ধারণ, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল ও সনদ তৈরিসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করবে;
তাই ৬ বোর্ডের প্রতিনিধিগণ মনে করেন ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’এর দাওরাকে মাস্টার্স সমমান প্রদানের সুযোগ নেই।
২. যেহেতু ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’ এর সকল দাওরা মাদরাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে আল-হাইআতুল উলয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মাধ্যমে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা দিয়ে আসছে, ২০২৬ সনের চলমান পরীক্ষায়ও অংশগ্রহণ করছে এবং মাস্টার্স সমমানের সনদ পেয়ে আসছে, তাই আলাদাভাবে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের প্রয়োজনও নেই, যৌক্তিকতাও নেই।
৩. অতত্রব, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এবং এর অধীন ৬ টি বোর্ড মনে করে, ‘বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’এর দাওরা-কে মাস্টার্স সমমান প্রদানের আলোচনা যথার্থ নয়।
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং ৬ বোর্ডের পক্ষে মাওলানা মাহফুজুল হক, মাওলানা এনামুল হক (সিলেট), মুফতি এনামুল হক (বসুন্ধরা), মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মু: অছিউর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আল-হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ বলেন, ২০১৭ সনে আল-হাইআতুল উলয়া গঠনকালে আইনে উল্লিখিত ৬ বোর্ড ব্যতীত অন্য কোন বোর্ডের আল-হাইআতুল উলয়ায় অন্তর্ভুক্তির আবেদনও ছিল না এবং প্রেক্ষাপটও ছিল না।
সভায় মাওলানা মাহফুজুল হক বলেন, যেহেতু বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরায়ে হাদীস, ফযীলত ও সানাবিয়্যা উলয়া স্তরের মাদরাসাগুলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধিভুক্ত তাই বেফাক আগামীতে তাদের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা আরো বাড়াবে।
বার্তা প্রেরক,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
80/E, Hasib Tower, Bibir Bagicha 1 No Gate, Jatrabari, Dhaka
Jatrabari
1234
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 13:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |