জুলফিকার

জুলফিকার অশান্ত অন্তরে প্রশান্তির বার্তা।

🟥 হাফেজা পদে এপ্লাই করার আজ-ই শেষ দিন 🟥আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহবায়ে কেরামদের কুরআনের ধারক ও ...
14/01/2024

🟥 হাফেজা পদে এপ্লাই করার আজ-ই শেষ দিন 🟥

আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহবায়ে কেরামদের কুরআনের ধারক ও বাহকদের প্রতি সন্মান প্রদার্শনের জন্য সবসময় উৎসাহ দিয়েছেন। যে ব্যক্তিবর্গ কুরআনের ৩০ পারা হিফজ করেন, তা ধরে রাখেন এবং সে অনুযায়ী আমল করেন তারাও এই সন্মানের যোগ্য।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ❝নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কুরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত।❞ (আবু দাউদ: ৪৮৪৩)

আর সেই হাফেজের সহচার্যে যখন আরও হাফেজ গড়ে উঠেন, তখন তার প্রতিদান কি হবে তা শুধু আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালাই জানেন। 'ইসলামিক অনলাইন মাদ্রাসা'-তে সেই হাফেজ গড়ার কারিগর হিসেবে একজন হাফেজা প্রয়োজন। তাই পবিত্র কুরআনুল কারিমের খেদমতে আগ্রহী হাফেজাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপের আহবান জানানো যাচ্ছে।

🟥 উল্লেখ্য, খেদমতে আগ্রহী ব্যক্তিকে:
✅ কুরআনের হাফেজা হতে হবে,
✅জেনারেল অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে চলবে,
✅ বিশুদ্ধ উচ্চারণ এবং সুন্দর লাহানে তিলাওয়াত হতে হবে,
✅জেনারেল স্টুডেন্টদের হ্যান্ডেল করতে সক্ষম হতে হবে,
✅এছাড়া অনলাইন ক্লাসে সুভাষী, সহনশীল ও ধৈর্য্যশীল হতে হবে।

▪️রেজিস্ট্রেশন ফর্ম: https://tiny.cc/Hifz_Applicant_FORM

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔴 মেনশন, শেয়ারের মাধ্যমে হাফেজা বোনদের অবগত করতে পারেন ইনশা আল্লাহ।

আপনার একটা চমৎকার সিভি থাকা মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে। সিভি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, ইন্টারভিউ কল পাও...
05/01/2024

আপনার একটা চমৎকার সিভি থাকা মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে। সিভি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, ইন্টারভিউ কল পাওয়ার হারও বাড়িয়ে দেবে।

আর এই জায়গাতেই আপনার পাশে আছে মাহতাবস কেয়ার ৷ CV writing এর উপর "Learn & Win" ট্রেনিং এবং প্রতিযোগিতার মাধ্যমে আপনি যেমন সিভি লেখা এবং এর খুটিনাটি সম্পর্কে জানতে পারবেন ঠিক তেমনি ট্রেনিংয়ের পর প্রতিযোগিতার মাধ্যমে আপনার সিভির অবস্থানও বুঝতে পারবেন।

এই ইভেন্টে থাকছে-
• সিভি রাইটিংয়ের উপর একটি পূর্ণাঙ্গ সেশন এবং গাইডলাইন।

• কয়েকটি সিভি টেম্পলেট এবং সিভি রাইটিংয়ের লিখিত গাইডলাইন।

• ট্রেইনিং সেশনের পর সিভি রাইটিংয়ের উপর একটা কম্পিটিশন যেখানে আপনি আপনার সিভি জমা দেবেন এবং তার বিপরীতে এক্সপার্ট ফিডব্যাক পাবেন। সিভি মানসম্মত হলে জিতে নিতে পারেন পুরস্কারও।

• পুরস্কার হিসেবে থাকছে ৩০০০ টাকার নগদ প্রাইজমানি। তাছাড়া প্রথম ১০ জনের জন্যে মাহতাবস কেয়ারের পরবর্তী তিনটি অনলাইন ট্রেইনিং সেশনে একদম বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ।

প্রতিযোগীদের জন্য নিয়মাবলি :
🔹রেজিষ্ট্রেশন চলবে ১লা থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত
🔹অনলাইন সেশন অনুষ্ঠিত হবে ৮ই জানুয়ারি, ২০২৪
🔹CV সাবমিশন চলবে ৯ম থেকে ১৪ম জানুয়ারি পর্যন্ত
🔹রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা। ( বিকাশ+নগদ:01850500934)
(টাকা দেবার সময় অবশ্যই রেফারেন্সে নিজের নাম লিখবেন)

রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এখনই।

বিজয়ীদের জন্য যা যা থাকছে:
🔸চ্যাম্পিয়ন - ১৫০০ টাকা
🔸১ম রানার আপ - ১০০০ টাকা
🔸২য় রানার আপ - ৫০০ টাকা
🔸সেরা ১০ প্রতিযোগী পাবেন মাহতাব'স কেয়ার এর পরবর্তী তিনটি অনলাইন সেশন বিনামূল্যে।

বেনিফিট :
• সিভি রাইটিং সম্পর্কে গাইডলাইন
• নেটওয়ার্কিংয়ের সুযোগ
• কম্পিটিশনে প্রাইজমানি জেতার সুযোগ
• পার্টিসিপেশন সার্টিফিকেট

ইভেন্ট ডিটেইল:
রেজিষ্ট্রেশন চলবে ১লা থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত
🔹অনলাইন সেশন অনুষ্ঠিত হবে ৮ই জানুয়ারি, ২০২৪, সময়ঃ রাত ৮.৩০ মিনিট
🔹CV সাবমিশন চলবে ৯ম থেকে ১৪ম জানুয়ারি পর্যন্ত
• ফলাফল প্রকাশিত হবে ২৩ শে জানুয়ারির ভেতর

বি.দ্র: প্রত্যেক অংশগ্রহনকারীকে সার্টিফিকেট দেয়া হবে সেই সাথে যারা কম্পিটিশনে বিজয়ী এবং সেরা ১০ এর মধ্যে থাকবে তাদের বিশেষ সার্টিফিকেট(সফট কপি) প্রদান করা হবে।

নিচের রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এখুনি!

আপনার একটা চমৎকার সিভি থাকা মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে। সিভি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, ইন্টারভ....

30/10/2023

আসসালামু আলাইকুম। শিক্ষা তথ্যের সমাহারে আপনাকে জানাই স্বাগত।

Finalist | Digital Khichuri Challenge 2023 - Barishal Cohort! Introducing Team "E-Peace Pioneers" from Barishal! Their i...
03/10/2023

Finalist | Digital Khichuri Challenge 2023 - Barishal Cohort!

Introducing Team "E-Peace Pioneers" from Barishal! Their inspiring initiative is dedicated to promoting Inclusive Cyber Space, fostering understanding, and building bridges across communities.

#আমরাবহুআমরাএক

Only 1 day left to register for LCOY Bangladesh 2023! Don't miss out on this opportunity to make your voice heard on the...
03/10/2023

Only 1 day left to register for LCOY Bangladesh 2023! Don't miss out on this opportunity to make your voice heard on the most important issue of our time.

Registration Link: https://lcoybangladesh.com/delegate/

কী-বোর্ডের প্রোগ্রামিং সিম্বলের নামগুলো কী কী? এই পোস্টে বিস্তারিত ছবি সহ দেখো আর চিনে নাও। প্রোগ্রামিং করার সময় আমাদের ...
03/10/2023

কী-বোর্ডের প্রোগ্রামিং সিম্বলের নামগুলো কী কী? এই পোস্টে বিস্তারিত ছবি সহ দেখো আর চিনে নাও। প্রোগ্রামিং করার সময় আমাদের সব সময় এই কী-গুলো কাজে লাগে।

জুলফিকার Talha Fashion Zone Azmayin Talha

হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পশুধুমাত্র মেয়েদের জন্য সরকারী খরচে সম্পূর্ণ বিনামূল্যে আইটিতে ...
26/09/2023

হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প
শুধুমাত্র মেয়েদের জন্য সরকারী খরচে সম্পূর্ণ বিনামূল্যে আইটিতে দক্ষ হয়ে চাকুরিজীবি, ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ।
কোর্স করুন বিনামূল্যে আপনার শহরে!!!!!

কোর্স সমুহ:
গ্রাফিক্স ডিজাইন
, ডিজিটাল মার্কেটিং,
ওয়েব ডেভেলপমেন্ট

শর্তসমূহঃ
১. প্রত্যেকের কম্পিউটার থাকতে হবে
২. নূন্যতম যোগ্যতা এস এস সি বা সমমান পাশ
৩. কম্পিউটার বেসিক দক্ষতা থাকতে হবে।
কোর্সের সময়কাল : ৬ মাস
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
রেজিস্ট্রেশন লিংক: www.herpower.gov.bd
উক্ত লিংকে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন ।


💥কানাডায় পড়তে যাওয়ার খরচ কেমন💥প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডায় পড়তে আসেন। অনেকে আসার জন্য চিন্তা করেন। আবা...
24/09/2023

💥কানাডায় পড়তে যাওয়ার খরচ কেমন💥

প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কানাডায় পড়তে আসেন। অনেকে আসার জন্য চিন্তা করেন। আবার অনেক খরচের কথা আগে থেকে মাথায় না রেখে কানাডায় পড়তে আসার কথা চিন্তা করেন। কিন্তু মাঝপথে বেশ কিছু টাকা খরচ করে পরে টাকা জোগাড় করতে না পেরে থেমে যান। ফলে কানাডাও আসা হয় না আবার অনেক টাকা শুধু শুধু খরচ হয়ে যায়। আজকে আমরা কানাডায় পড়তে আসার প্রাথমিক খরচের একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে এ খরচ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

১. পাসপোর্ট
প্রথম দরকার বাংলাদেশি পাসপোর্ট বানানো। বাংলাদেশি আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ (২১ কর্মদিবস) ফি ৪ হাজার ২৫ টাকা, জরুরি (১০ কর্মদিবস) ফি ৬ হাজার ৩২৫ টাকা ও অতীব জরুরি (২ কর্মদিবস) ফি ৮ হাজার ৬২৫ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি ফি ৮ হাজার ৫০ টাকা ও অতীব জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণ ফি ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার ৭৫ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৮ হাজার ৫০ টাকা, জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা ও অতীব জরুরি ফি ১৩ হাজার ৮০০ টাকা। সব ফির সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট।

২. আইইএলটিএস
কানাডায় আসতে হলে ভালোভাবে আইইএলটিএস-এর প্রস্তুতি নিতে হবে। যাঁরা ইংলিশে খুবই দক্ষ, তাঁদের এ খাতে খরচের দরকার নেই। অনলাইনে এই বিষয়ে হাজারো কনটেন্ট আছে। একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে ৬ থেকে ৭.৫ পর্যন্ত আইইএলটিএস স্কোর প্রয়োজন হয়। যাঁরা কোচিং করতে চান, তাঁদের কোচিং ও মডেল টেস্ট বাবদ কমপক্ষে ৪০ হাজার টাকা খরচ ধরতে হবে।

৩. আইইএলটিএস পরীক্ষার ফি
বাংলাদেশে এখন আইইএলটিএস পরীক্ষার ফি ২০ হাজার টাকার বেশি। তবে ডলারের দামের তারতম্যে এই ফি কমবেশি হয়।

৪. কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আবেদন
আইইএলটিএসে একটি ভালো স্কোর পাওয়ার পর কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। চার থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা ভালো। আপনি যে বিষয়ে পড়তে চান, সে বিষয়ে ভালো চার থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় ঠিক করুন। তাহলে কেউ না কেউ আপনাকে অফারলেটার পাঠাবে। এক একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ১০০ থেকে ১৫০ কানাডিয়ান ডলার। এই বাবদ আপনার খরচ হবে ৪০ হাজার টাকা। তবে ডলারের দামের তারতম্যে খরচ কমবেশি হতে পারে।

৫. পুলিশ ক্লিয়ারেন্স
বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ান্সের দরকার হয়। সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে ৫০০ টাকার একটি চালান জমা দিতে হয়।

৬. সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ও কুরিয়ার খরচ
আপনার সার্টিফিকেটের ট্রান্সকিপ্ট তুলতে হবে এবং তা কানাডার বিশ্ববিদ্যালয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। এ বাবদ খরচ হবে চার হাজার টাকা। ... ...

৭. নোটারি ও অ্যাসেট ভ্যালুশন খরচ
আপনার অধিকাংশ ডকুমেন্ট নোটারি করতে হবে। এর পাশাপাশি আপনার অভিভাবকের সম্পদের মূল্য ইভল্যুশন করতে হবে। এই বাবদ আপনার খরচ হতে পারে ১৫ হাজার টাকা।

৮. ট্যাক্স ফাইল
১৮ বছর হলে কানাডায় আবেদন করতে ট্যাক্স ফাইল জমা দিতে হয়। এ বাবদ খরচ হবে পাঁচ হাজার টাকা।

৯. বায়োমেট্রিক
কানাডায় পড়তে এলে বায়োমেট্রিক প্রয়োজন হয়। তার খরচ হবে ৮৫ কানাডিয়ান ডলার (১ কানাডা ডলার সমান ৭৮ টাকা), যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ হাজার ৬৬৩ টাকা।

১০. ভিসা অ্যাপ্লিকেশন ফি
কানাডার ভিসার জন্য আবেদন করতে হবে। এ আবেদন ফি ১৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় ১১ হাজার ৭০০ টাকা।

১১. মেডিকেল ফি
কানাডায় আসার জন্য কানাডিয়ান সরকার কর্তৃক নির্ধারিত কয়েকটি মেডিকেল সেন্টার আছে বাংলাদেশে। সে জায়গা থেকে আপনার মেডিকেল করতে হবে। তার ফি ১৭০ কানাডিয়ান ডলার, যার খরচ দাঁড়াবে বাংলাদেশি টাকায় ১৩ হাজার ২৬০ টাকা।

১২. বিমান ভাড়া
কানাডার বিমান ভাড়া বাবদ প্রায় এক লাখ টাকা খরচ হবে। যত আগে টিকিট কাটবেন, খরচ তত কম হবে। দেরি করে কাটলে খরচ বেশি হবে।

১৩. কেনাকাটা
আপনার জন্য নতুন দেশ কানাডা। এখানে গরম কাপড় আনতে হবে। আরও অনেক কিছু কিনতে হয় নতুন একটি দেশে আসতে হলে। এই বাবদ খরচ হবে কমপক্ষে ৫৫ হাজার টাকা।

১৪. টিউশন ফি
কানাডায় পড়তে এলে অগ্রিম টিউশন ফি দিতে হয়। বিশ্ববিদ্যালয়ভেদে ফি কমবেশি হয়। বাংলাদেশি টাকায় এক সেমিস্টারের খরচ কমপক্ষে তিন লাখ টাকা।

১৫. প্রথম কয়েক মাস চলার খরচ
কানাডায় আসার আগে কয়েক মাস চলার মতো টাকা আনতে হবে। এখানে লিভিং এক্সপেন্স পৃথিবীর অনেক দেশের চেয়ে বেশি। আন্ডার গ্রেডের শিক্ষার্থীদের কাজের অনুমতি থাকে না। তার ওপরের গ্রেডের শিক্ষার্থীরা কাজ করতে পারেন। এসেই যে কাজ পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। তাই কমপক্ষে পাঁচ হাজার কানাডিয়ান ডলারের কমবেশি হাতে আনা ভালো, যা বাংলাদেশি টাকায় চার লাখ টাকা। যাঁরা সেলফ ফান্ডে পড়তে আসবেন, তাঁদের জন্য এই খরচ ১০ লাখ টাকা। ব্যক্তিভেদে কমবেশি হতে পারে খরচ। যাঁরা বৃত্তি নিয়ে আসবেন, তাঁদের জন্য খরচ বেশ কম হবে।

এখানে কোনো কনসালট্যান্সি ফি ধরা হয়নি। কানাডার ওয়েবসাইটে সব সুন্দরভাবে লেখা আছে। তা ছাড়া প্রতিটি বিষয়েও লাইন কনটেন্ট আছে। শুধু শুধু টাকা খরচ করে কারও সাহায্য নেওয়ার দরকার নেই। যাঁরা আপনার আগে কানাডায় পড়তে গিয়েছেন, তাঁদের খুঁজে বের করুন। আশা করা যায়, তাঁরা আপনাকে বিনা মূল্যে সাহায্য করবেন।

~ প্রথম আলো






বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ!!তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় 'হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় না...
24/09/2023

বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় 'হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)' প্রকল্পের মাধ্যমে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

সুবিধাসমূহঃ

* বিনামূল্যে প্রশিক্ষণ
* প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান
* দৈনিক যাতায়াত ভাতা প্রদান করা হবে।
* প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.

১ম পর্যায়ে উপজেলায় পরিচালিত প্রশিক্ষণের কোর্স হচ্ছে-
(১) IT Service Provider এর ১টি ব্যাচে মোট ২৫ জন
উপরিউক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারীদের বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করতে হবে।

https://herpower.gov.bd
https://training.gov.bd/ #/training-details/8

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdtvy0DTdN6qD0aDUZvx8y_m6-RCriDrvfYYLP-aqHBsVs8Cg/viewform

💥জিমেইল অ্যাপে নতুন যে সুবিধা পাওয়া যাবে💥প্রতিদিন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আসা একাধিক ই-মেইল জমা হয় জিমে...
24/09/2023

💥জিমেইল অ্যাপে নতুন যে সুবিধা পাওয়া যাবে💥

প্রতিদিন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আসা একাধিক ই-মেইল জমা হয় জিমেইল ইনবক্সে। ফলে প্রয়োজনের সময় ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, জিমেইলের ধারণক্ষমতাও শেষ হয়ে যেতে পারে। আর তাই অনেকেই অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে নির্বাচন করে মুছে ফেলেন। কম্পিউটার থেকে জিমেইলের ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে নির্বাচন করে মুছে ফেলা গেলেও মুঠোফোনে আলাদাভাবে নির্বাচন করতে হয়। এর ফলে সময় বেশি প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানে জিমেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘সিলেক্ট অল’ বাটন যুক্ত করছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকেই জিমেইল অ্যাপের ইনবক্সে থাকা একাধিক ই-মেইল নির্বাচন করা যাবে। ফলে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলার পাশাপাশি সেগুলো দ্রুত নির্দিষ্ট ফোল্ডারে পাঠানো বা আর্কাইভ করে রাখা যাবে। প্রাথমিকভাবে জিমেইল অ্যাপের ২০২৩.০৮.২০.৫৬১৭৫০৯৭৫ সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরা বাটনটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই এ সুবিধা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমসহ অ্যান্ড্রয়েড ১৪–এর পরীক্ষামূলক সংস্করণে যুক্ত করা হবে।

উল্লেখ্য, কম্পিউটার থেকে ‘সিলেক্ট অল’ বাটন ব্যবহার করে জিমেইলে একসঙ্গে ৫০টি ইমেইল নির্বাচন করা যায়। তবে অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে একসঙ্গে কতগুলো ই-মেইল নির্বাচন করা যাবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল। কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাউ




✅সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি✅বৃত্তির পরিমাণ এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা।✅আবেদনের সময় সীমা: ১৩/০৯/২০২৩ থেকে ২/১০/২০২...
24/09/2023

✅সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি

✅বৃত্তির পরিমাণ এককালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা।

✅আবেদনের সময় সীমা: ১৩/০৯/২০২৩ থেকে ২/১০/২০২৩ পর্যন্ত

✅(ক) ২০২১ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত এবং (খ) ২০২১ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

✅(ক) এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ মুক্তিযোদার পুত্র-কন্যা নাতি-নাতনিদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।
✅ (খ) স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এইসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনিদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত
হতে হবে।
✅শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী,আদিবাসী শিক্ষার্থী এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা - যাদের পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/- টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশী নয় আবেদন করতে
পারবেন। স্বচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
✅আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৩-০৯-২০২৩ তারিখ হতে ০২-১০-২০২৩ তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইট www.sonalibank.com.bd/car Online Application Form পুরণের মাধ্যমে আবেদন করতে হবে।

https://www.sonalibank.com.bd/csr/

***ব্রেকিং নিউজ***দেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্লাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক & মুনজেরিন শহীদ আ...
13/09/2023

***ব্রেকিং নিউজ***

দেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্লাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক & মুনজেরিন শহীদ আগামী ২৩ সেপ্টেম্বর বিয়ে করতে যাচ্ছেন!

Address

Jatrabari
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when জুলফিকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জুলফিকার:

Shortcuts

Share