29/12/2025
আমাদের আবু উবাইদা। মুসলিম উম্মাহের রত্ন। আমাদের মত শতকোটি কাপুরুষ ভীরু মুসলিম থেকে এক আবু উবায়দা শতগুণে শক্তিশালী।
আনুষ্ঠানিকভাবে তার শাহাদাতের সংবাদ প্রকাশিত হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের সাথে হাশর করুন।
25/11/2025
আসহাবে কাহাফ ইনস্টিটিউট এর ইউটিউব চ্যানেল থেকে কে কী ভিডিও চান?
কমেন্টে লিখুন।
আমরা আপননার সাজেশন অনুযায়ী ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ।
29/09/2025
আরবী ভাষা ও ইসলামী শিক্ষার জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান ‘আসহাবে কাহাফ ইনস্টিটিউট’ এর কন্টেন্ট ও ক্লাস রেকর্ডের জন্য Sony Alpha ZV-E10 মডেলের একটি ক্যামেরা এবং DJI Mic 2 মডেলের একটি ওয়ারলেস মাইক্রফোন কেনা জরুরী প্রয়োজন। পণ্য দুটি ক্রয়ের জন্য ১৫% লাভে আমরা বিনিয়োগ নিচ্ছি।
বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন-
https://ashabekahf.com/investment/
08/09/2025
শায়খ Umayer Kobbadi লিখেন-
সৌদি আরবের এক শহরে পুলিশ এক কালো জাদুকরের বাসায় রেইড চালায়।
বাইরে থেকে দেখলে মনে হতো এটি সাধারণ এলাকার আর দশটি বাড়ির মতোই। কিন্তু দরজা খোলার সাথে সাথেই পুলিশদের চোখে দৃশ্যটি ভয়ঙ্কর লাগল। বাসার ভেতর ঢুকতেই গা শিউরে উঠল—ভয়ানক দুর্গন্ধ আর বিশৃঙ্খলায় ভরা পুরো পরিবেশ।
পুরো বাড়ি যেন এক বিশাল আবর্জনার মতো! তাবিজ- কাবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর অংশ, পায়খানা, রক্ত—সবকিছু এলোমেলো ছড়িয়ে।
পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করে। তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসপত্রে তদন্ত শুরু হয়। জানা যায়, এই মহিলা কালো জাদু ব্যবহার করে বহু মানুষের ক্ষতি করেছে—প্রেগন্যান্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, এমনকি মৃত্যুও!
তদন্তের সময় পুলিশ একটি অদ্ভুত বিষয় খুঁজে পায়। নির্দিষ্ট এক মেয়ের ওপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলে তার নাম লেখা, ছবির ওপর নানা চিহ্ন আঁকা—প্রায় অগণিত জাদুকরী উপকরণ।
পুলিশ প্রশ্ন করে, 'এতগুলো জিনিসে শুধু একটি মেয়ের নাম কেন?'
কালো জাদুকর মহিলা উত্তর দেয়, 'আমি যত চেষ্টা করেছি, এই মেয়েটিকে কালো জাদু দিয়ে কাবু করতে পারিনি। তার এক আত্মীয় আমাকে বহু টাকা দিয়ে বলেছিল তাকে ক্ষতি করতে। কিন্তু আমার জিনগুলো বারবার ফিরে এসেছে। তারা বলেছে—আমরা এখানে কিছুই দেখতে পাই না, ক্ষতি করার মতো কোনো মানুষ নেই।’
পুলিশ জানতে চায়, মেয়েটি কি সত্যিই নিরাপদ? সরাসরি ফোনে তাকে সব খুলে বলা হয়। মেয়েটি প্রাথমিকভাবে খুবই অবাক ও অপ্রস্তুত। পুলিশ জিজ্ঞেস করে,
'আপনি কি কিছু টের পেয়েছিলেন, এতবার ক্ষতির চেষ্টা হওয়ার পর?'
মেয়েটি কণ্ঠে হাহাকার ধরিয়ে জানায়, 'জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো জানালার বাইরে কেউ বাতাস দিয়ে আঘাত করছে। আমরা ভেবেছি হয়তো ঝড় বা আবহাওয়ার কারণে। আর রাতের বেলা দেখতাম ঘরের লাইট জ্বলে-নিভছে—নিজে নিজে ঠিক হয়ে যায়। আমরা ভাবতাম বিদ্যুতের সমস্যা। বেশি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রক্ষা করেছেন।'
পুলিশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, 'আপনি কি বিশেষ আমল বা দোয়া করেন, যেটার ফলে আল্লাহ আপনাকে এত বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন?'
মেয়েটি উত্তরে যা বলেছেন, তা হল—
• তিনি কখনো সকাল ও সন্ধ্যার জিকির-আযকার বাদ দেন না।
• আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস নিয়মিত পড়েন।
• সূরা বাকারাহ, সূরা ইয়াসিনের তেলাওয়াত ও সকাল-সন্ধ্যার মাসনুন দোয়া মিস করেন না।
আল্লাহু আকবার! আল্লাহর এই হেফাজতই ছিল কারণ, কালো জাদুর সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও কোনো ক্ষতি ঘটেনি।
শিক্ষা: নিয়মিত কুরআন তেলাওয়াত, জিকির ও সকাল সন্ধ্যার মাসনুন দোয়া—এগুলোই সবচেয়ে শক্তিশালী সুরক্ষা।