জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া-এর জালালাইন জামাতের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী “হজ প্রদর্শনী”-তে শিক্ষার্থীরা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছে হজের গুরুত্বপূর্ণ স্থানসমূহ, আমল ও কার্যক্রম।
কাবা শরিফের তাওয়াফ, মিনার তাঁবু, আরাফার ময়দান, মুজদালিফা ও জামারায় পাথর নিক্ষেপসহ হজের বিভিন্ন ধাপ বাস্তবধর্মী মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয় প্রাণবন্তভাবে।
ইলমের সাথে বাস্তব উপলব্ধির এই চমৎকার সমন্বয় উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
আল্লাহ তাআলা শিক্ষার্থীদের এই সুন্দর প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমিন।
Jamiatul Marif Al Islamia
একটি উচ্চতর দ্বীনি গবেষণা প্রতিষ্ঠান আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার
আলহামদুলিল্লাহ, মাত্র দুই মাসের ব্যবধানে জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া-এর আরবী প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে আরবি ভাষা শিক্ষায় চোখে পড়ার মতো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
নিয়মিত তামরীন, কথোপকথন ও ব্যবহারিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে আরবিতে নিজেদের দক্ষ করে তুলছে।
চলুন দেখে নেওয়া যাক—তাদের এই সুন্দর পথচলার কিছু ঝলক।
আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মাআরিফ আলইসলামিয়াতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে যুগোপযোগী যাকাত ও কুরবানী বিষয়ক সেমিনার।
যাকাত ও কুরবানীর অন্তর্নিহিত দর্শন, আধুনিক ফিকহী মাসায়েলের সূক্ষ্ম বিশ্লেষণ, চমকপ্রদ ইলমী বিতর্ক এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাজানো ছিল পুরো আয়োজন।
মহান আল্লাহ এই ইলমী মেহনতকে কবুল করুন। আমিন।
20/05/2026
আলহামদুলিল্লাহ! গতকাল রাতে জামিয়াতুল মাআরিফ আলইসলামিয়া-এর জালালাইন জামাত-এর উদ্যোগে মনমুগ্ধকর হজ প্রদর্শনী হয়েছে ।
হজের মতো ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোকন ও ইবাদতের নিয়মকানুনগুলো তালিবে ইলমদের মাঝে আরও স্পষ্ট, নির্ভুল ও বাস্তবসম্মতভাবে তুলে ধরার লক্ষ্যেই এই চমৎকার আয়োজনটি করা হয়। মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা, জামারায় পাথর নিক্ষেপ এবং পবিত্র কাবা তাওয়াফের চমৎকার সব মডেল তৈরি করে হজের পুরো দৃশ্যপট যেন সবার চোখের সামনে জীবন্ত করে তোলা হয়েছিল।
মহান আল্লাহ তায়ালা শিক্ষার্থীদের এই সুন্দর মেহনতকে কবুল করুন এবং আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হলেও পবিত্র বাইতুল্লাহর জিয়ারত ও মাবরুর হজ পালনের তাওফিক দান করুন। আমিন!
#হজপ্রদর্শনী
18/05/2026
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো আমাদের দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন। আজকের এই আয়োজন ছিল সাধারণ ছাত্রদের জন্য উন্মুক্ত :
• বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ
• বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা (যেমন: ব্লাড প্রেসার ও ডায়াবেটিস)
• প্রয়োজনীয় ঔষধ বিতরণ
এই আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকুক।
17/05/2026
আলহামদুলিল্লাহ,
জামিয়াতুল মাআরিফ আলইসলামিয়াতে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে যাকাত বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার।
এতে অংশগ্রহণ করেছেন ইফতা বিভাগের তালিবুল ইলমগণ। ইনশাআল্লাহ, আগামী দিনে উম্মাহর ইসলামী শরিয়া অনুযায়ী জীবনযাপনের শূন্যতা পূরণে এবং সঠিক দিকনির্দেশনা প্রদানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জ্ঞানগর্ভ এই সেমিনারের বিশেষ আকর্ষণসমূহ ছিল:
◽️যাকাতের দর্শন: যাকাতের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে তাত্ত্বিক আলোচনা।
◽️ফিকহী মাসায়েল: যাকাত সংক্রান্ত সমসাময়িক ও জটিল মাসায়েলের বিশ্লেষণ।
◽️ডিবেট: দ্বিপাক্ষিক যাকাত বিষয়ক চমৎকার বিতর্ক পর্ব।
◽️প্রশ্নোত্তর: সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।
আল্লাহ তায়ালা এই ইলমী আয়োজনকে কবুল করুন এবং আগামী দিনের এই মুফতিদের উম্মাহর খেদমতের জন্য যোগ্য হিসেবে কবুল করে নিন। আমিন।
বক্তৃতা সেমিনার | জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া
জামিয়ার নিয়মিত কার্যক্রম 'বক্তৃতা সেমিনারে' বক্তব্য রাখছে জামিয়ার ১ম বর্ষের মেধাবী ছাত্র রায়হান।
তার বক্তৃতার বিষয়বস্তু ছিল — "মুসলিম উম্মাহর অধঃপতন ও পুনর্জাগরণ"
একজন তরুণ তালিবুল ইলমের কণ্ঠে উম্মাহর ব্যথা ও জাগরণের আহ্বান ।
#জামিয়াতুল_মাআরিফ #বক্তৃতা_সেমিনার #মুসলিম_উম্মাহ
জামিয়াতুল মাআরিফ আলইসলামিয়ার মাদানী নেসাব ১ম বর্ষের ক্লাসরুমে চলছে আরবি ভাষা অনুশীলনের এক স্নিগ্ধ মুহূর্ত। সম্মানিত ওস্তাযদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে আরবি চর্চা করছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন।
আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মাআরিফুল ইসলামিয়া তার ছাত্রদের জন্য সাপ্তাহিক সেমিনারের আয়োজন করে থাকে।
সুপ্ত প্রতিভা বিকাশে সাপ্তাহিক সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটি কেবল কথা বলার জড়তা কাটায় না, বরং আত্মবিশ্বাস বাড়িয়ে একজন শিক্ষার্থীকে আগামী দিনের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলে।
11/04/2026
জামিয়াতুল মাআরিফ আলইসলামিয়ার নতুন শিক্ষাবর্ষের সূচনায় নবীন ছাত্রদের খুত্বে রুকাআ তথা আরবি হাতের লেখা কোর্সের কিছু শৈল্পিক মুহূর্ত নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। হাতের লেখার এই নান্দনিক যাত্রা তাদের ইলমের পথকে আরও আলোকিত করুক। আমীন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jatrabari