28/03/2026
📣 আলহামদুলিল্লাহ, উৎসবমুখর পরিবেশে পুরোদমে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
ইফতা বিভাগসহ জামিআর সকল বিভাগে এ বছর আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জামিআর ক্যাম্পাস।
আগ্রহী তালিবুল ইলমগণকে অনুরোধ করা যাচ্ছে, কোটা পূর্ণ হওয়ার আগেই দ্রুত যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করুন।
🔰 জামিআর বিভাগসমূহ: [বর্তমান শিক্ষাবর্ষে চলমান]
⏩ মান সম্পন্ন ইফতা বিভাগ (এক ও দুই বছর মেয়াদী)
⏩ কিতাব বিভাগ [শরহে বিকায়া পর্যন্ত] ।
⏩ হিফযুল কুরআন বিভাগ।
⏩ মকতব ও নাযিরা বিভাগ।
⏩ ইসলামিক শিশু একাডেমী।
⏩ ইসলামিয়া নৈশ মাদরাসা।
⏩ নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার।
🔰জামিআর বৈশিষ্ট্যসমূহ
🔸 সকল ক্লাসে চার মাস ভিত্তিক সেমিস্টার।
🔸 হিফয বিভাগ ব্যতীত স্কুলের সাবজেক্ট বাধ্যতামূলক।
🔸এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়া অপরিহার্য।
🔸কেন্দ্রীয় পরীক্ষাসমূহ বেফাকে দেওয়ার সু-ব্যবস্থা।
🔸মাদরাসা ও স্কুলের ক্লাস এবং পরীক্ষা ভিন্নভাবে গ্রহণ।
🔸মনোরম পরিবেশ ও রুটিনভিত্তিক তিনবেলা খানা।
🔸ইলম ও আমলের সমন্বয় সাধনের আপ্রাণ চেষ্টা।
🔸পূর্ণ ভবন সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রিত।
🔰 ইফতা বিভাগের বৈশিষ্ট্যহমূহ
🔷দেশের প্রখ্যাত আলেমে দীন, আল-মারকাজুল ইসলামীর প্রধান মুফতী (Former), বহুগ্রন্থ প্রণেতা, সুসাহিত্যিক, গবেষক ও ইসলামী আইনবিদ মুফতী মুঈনুল ইসলাম (দা.বা.) এর সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরিচালনা।
🔷সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা।
🔷প্রতিটি বিষয়ের বিপরীতে 'মাকালা' লিখন ও প্রথম বছর একশো ফাতওয়া তামরীন করা বাধ্যতামূলক।
🔷ব্যাংক, বীমা ও শেয়ার বাজারসহ সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরয়ী মানদণ্ড পাঠদান।
🔷কম্পিউটার প্রশিক্ষণ, বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ।
🔷ভূমি জরীপের বিশেষ প্রশিক্ষণ কোর্স ও সার্টিফিকেট প্রদান।
🔷অভিজ্ঞ পাঁচজন মুফতীর সার্বক্ষণিক নেগরানী ও তত্ত্বাবধান।
🔷দৈনিক দরসের বাহিরে নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক।
🔷মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্ট প্রদর্শন।
🔷প্রত্যেক ছাত্রের ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাসায়িলের তামরীন।
🔷ফারায়িযের উপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ
🔷উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা।
🔶জামিআর অন্যান্য শিক্ষা কার্যক্রম
নির্ধারিত পাঠ্যক্রম ছাড়াও জামিআর শিক্ষার্থীদের সৃজনশীল বহুমুখী মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে । জামিআর অন্যতম বিভাগ 'জামিআ ছাত্র সংসদ' বছরজুড়ে নিম্নোক্ত কার্যক্রমের আঞ্জাম দিয়ে থাকে।
১. সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান।
২. কুরবানী, সীরাতুন্নাবী [সা.] ও জাতীয় আন্তর্জাতিক দিবস উপলক্ষে তাহযীব তামাদ্দুন ও ইসলামিক কালচারাল প্রোগ্রাম।
৩. বার্ষিক শিক্ষা সফর।
৪. সাপ্তাহিক ও মাসিক গ্রুপ ভিত্তিক চব্বিশ ঘন্টার জন্য তাবলীগ জামাতে যাওয়ার ব্যবস্থা।
🔴অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে।
🏠 ঠিকানা : বাড়ী : ১৮৭/১১, কাজলা ব্রীজ, ডক্টরস ল্যাব এর পিছনে, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
➡️ যাতায়াত : যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ডেমরা রোডে বেফাকে যেতে একটু আগে কাজলা ব্রীজ ডক্টরস ল্যাব এর পিছনে।
01776272527, 01933312629, 01751-599509
আরজগুজার-
মুফতী মুঈনুল ইসলাম
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও রেক্টর
জামিআ ইসলামিয়া ঢাকা।
মোবাইল : 01776-272527