Bangladesh Ahl-Al-Hadith Education Board

Bangladesh Ahl-Al-Hadith Education Board Bangladesh Ahl Al Hadith Education Board (BAHEB) - বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড।

এ উপমহাদেশে কওমী মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ১৯০৬ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত অবিভক্ত ভারতে আহলে হাদীসদের অধীনে ১২৩ টি কওমী মাদরাসা পরিচালিত হতো । ভারত বিভক্তির পরও অল-ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচেষ্ঠায় কওমী মাদরসা প্রতিষ্ঠা ও পরিচালনার কাজ চলতে থাকে। এভাবে কাল বিভাজনে ১৯৫৯ সালে পূর্ব-পাক জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পুরাতন ঢাকার নাজির বাজারে আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহেল কাফী আল কুরায়শী (রহ) মাদরাসাতুল হাদীস প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে ঢাকার যাত্রাবাড়িতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রাক্তন সহ-সভাপতিদ্বয় আলহাজ্জ আব্দুল ওয়াহহাব (রহ) ও আলহাজ্জ মুহাম্মদ হোসেন (রহ) সহ কতিপয় মহৎপ্রাণ ব্যক্তির প্রচেষ্টায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস মাদরাসা মুহাম্মদীয়া আরাবীয়া প্রতিষ্ঠা করেন । এভাবে পর্যায়ক্রমে দেশের বিভিন্নপ্রান্তে কওমী মাদরাসা প্রতিষ্ঠা লাভ করতে থাকে।

এ সকল মাদরাসায় নিয়মিত আল্লাহ এবং তার রাসূল এর বাণীর দারস-তাদরীস চলছে। এ ছাড়াও দেশের বিভিন্ন আহলে হাদীস মাদরাসা থেকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে যাচ্ছে।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলে হাদীস প্রতিষ্ঠানগুলোকে একই কারিকুলাম বা পাঠ্যসূচি ও প্রশাসনে পরিচালনার জন্য ২০০৮ সালে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড গঠন করেন। বোর্ডের কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ ! তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর পরিচালনায় প্রায় ৮ শতাধিক ছোট-বড় কওমী ও হিফয মাদরাসা পরিচালিত হচ্ছে। সাথে সাথে কুল্লিয়া, সানাবিয়া ও হিফযুল কুরআন বিভাগের বোর্ড পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বোর্ড কর্তৃক প্রণিত সিলেবাস অনুযায়ী সকল পাঠ্যপুস্তক প্রতিষ্ঠান প্রতিনিধিগণ খুব সহজেই বোর্ড এর বিক্রয় বিভাগ থেকে সংগ্রহ করতে পারছে।

নিম্নে বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড এর কারিক্যুলাম পদ্ধতি, লক্ষ্য-উদ্দেশ্য, পরিকল্পনা ও কার্যক্রম উল্লেখ করা হলো।

কারিক্যুলাম

০১. সহীহ্ কুরআন শিক্ষা (সহীহ তা‘লীমুল কুরআন)

০২. হিফয বিভাগ

০৩. কিতাব বিভাগ

ক. ইবতেদায়ী

খ. মুতাওয়াসসিতা

গ. সানাবিয়া

ঘ. কুল্লিয়া

লক্ষ্য-উদ্দেশ্য

ক) বাংলাদেশ আহলে হাদীস কওমী মাদরাসাসমূহ এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংরক্ষণ, আধুনিকীকরণ ও মানোন্নয়ন ।

খ) বাংলাদেশ অবস্থিত আহলে হাদীস মাদরাসাসমূহকে কেন্দ্রীয় ব্যবস্থাপনার অধীনে একত্রিত ও সসংগঠিত করা ।

গ)কুরআন ও সহীহ হাদীস-এর আলোকে মক্কা ও মদীনার সিলেবাসের সমন্বয়ে সুপরিকল্পিত ও সময়োপযোগী পাঠ্যতালিকা প্রণয়ন ।

পরিকল্পনা ও কার্যক্রম

ক. কেন্দ্রীয় ব্যবস্থাপনায় বোর্ড পরীক্ষা পরিচালনা ও বাস্তবায়ন করা।

খ. ক্লাস ভিত্তিক সিলেবাসন প্রণয়ন এবং সে অনুযায়ী পুস্তক প্রকাশ ও সরবরাহ করা ।

গ. বোর্ডের সাথে মাদরাসাসমূহের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রশাসনিক বিভাগগুলোতে বোর্ডের কার্যক্রম বিকেন্দ্রিকরণ

ঘ. বোর্ডের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ্য শিক্ষক তৈরীর লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

ঙ. সহীহ তা‘লীমুল কুরআন ও হিফয বিভাগের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্বারী ও হাফেয গড়ে তোলা।

চ. শিক্ষার মান-উন্নয়নে বোর্ডের তত্ত্বাবধানে মনিটরিং টিম গঠন।

📢 পরিদর্শন কার্যক্রম ( সাতক্ষীরা জেলা)।বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর  সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর ...
03/08/2026

📢 পরিদর্শন কার্যক্রম ( সাতক্ষীরা জেলা)।

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর রহমান সাতক্ষীরা জেলাধীন আহলে হাদীস কাওমী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করছেন।

✅ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
📞 01705-496183 পরিদর্শন বিভাগ (WhatsApp)
📞 01784-729722

🏫পরিদর্শিত প্রতিষ্ঠানসমূহ:
🔹মাদরাসাতুল বানাত আস-সালাফিয়্যাহ
🔹 মাদরাসাতুল বানীন আস-সালাফিয়্যাহ্
🔹উত্তর ভাদিয়ালী লুতফুর রহমান হাফিজ মাদ্রাসা।
🔹মাদ্রাসাতুল হাদিস ও এতিমখানা
🔹দারুল হাদিস মডেল মাদ্রাসা
🔹কেঁড়াগাছি ফুলচান বেগম দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা
🔹কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা ও হাফিজিয়া

📝 পর্যায়ক্রমে সকল জেলার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হবে, ইনশাআল্লাহ।


#বাংলাদেশ_আহলে_হাদীস_শিক্ষা_বোর্ড

#পরিদর্শন

📢 পরিদর্শন কার্যক্রম ( সাতক্ষীরা জেলা)।বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর  সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর ...
02/08/2026

📢 পরিদর্শন কার্যক্রম ( সাতক্ষীরা জেলা)।

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর রহমান সাতক্ষীরা জেলাধীন আহলে হাদীস কাওমী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন।

✅ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
📞 01705-496183 পরিদর্শন বিভাগ (WhatsApp)
📞 01784-729722

📝 পর্যায়ক্রমে সকল জেলার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হবে, ইনশাআল্লাহ।


#বাংলাদেশ_আহলে_হাদীস_শিক্ষা_বোর্ড

#পরিদর্শন

হিফযুল কুরআন পরীক্ষা-২০২৬ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি!এতদ্বারা বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতি...
14/07/2026

হিফযুল কুরআন পরীক্ষা-২০২৬ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি!

এতদ্বারা বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ, পরিচালক ও মুহতামিমগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষবর্ষে হিফযুল কুরআন পরীক্ষা এর রেজিস্ট্রেশন (অনলাইন/অফলাইনে) কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ জুলাই ২০২৬ ইং পর্যন্ত চলমান থাকবে।

#বাংলাদেশ_আহলে_হাদীস_শিক্ষা_বোর্ড
#বিজ্ঞপ্তি

পাঠ্যপুস্তক সংক্রান্ত বিজ্ঞপ্তি !
05/07/2026

পাঠ্যপুস্তক সংক্রান্ত বিজ্ঞপ্তি !

📢 পরিদর্শন কার্যক্রম ( ঠাকুরগাঁও জেলা)।বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর  সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর ...
20/06/2026

📢 পরিদর্শন কার্যক্রম ( ঠাকুরগাঁও জেলা)।

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড-এর সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর রহমান ঠাকুরগাঁও জেলাধীন আহলে হাদীস কাওমী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন।

✅ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
📞 01705-496183 পরিদর্শন বিভাগ (WhatsApp)
📞 01784-729722

📝 পর্যায়ক্রমে সকল জেলার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হবে, ইনশাআল্লাহ।


#বাংলাদেশ_আহলে_হাদীস_শিক্ষা_বোর্ড

#পরিদর্শন

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
27/05/2026

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

অফিস আদেশ/সাধারণ বিজ্ঞপ্তি❗সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড- পরিচালনা পরি...
20/05/2026

অফিস আদেশ/সাধারণ বিজ্ঞপ্তি❗

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড- পরিচালনা পরিষদের ৩য় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে অদ্য ১১/০৪/২০২৬ ইং হতে বোর্ডের পূর্ববর্তী নাম “বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড” পরিবর্তন করে “বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড” নির্ধারণ করা হলো।

এবং ইংরেজিতে "Bangladesh Ahl-Al-Hadith Ta`limi Board" পরিবর্তন করে “Bangladesh Ahl-Al-Hadith Education Board” নির্ধারণ করা হলো। আরবী নামটি " مجلس التعليم لمدارس أهل الحديث في بنغلاديش" পূর্বের ন্যায় বহাল থাকবে।

অতএব, পরবর্তী সকল দাপ্তরিক, প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রমে নতুন নাম ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

আজ ১৭ মে-২০২৬ রবিবার রংপুর হারাগাছ মাদরাসা মুহাম্মাদিয়া সালাফিয়া এর মিলনায়তনে বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের আয়োজনে...
17/05/2026

আজ ১৭ মে-২০২৬ রবিবার রংপুর হারাগাছ মাদরাসা মুহাম্মাদিয়া সালাফিয়া এর মিলনায়তনে বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের আয়োজনে রংপুর জোনের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাদরাসা মুহাম্মাদিয়া সালাফিয়া এর সভাপতি জনাব মাহমুদার রহমান সোনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মোহাম্মদ মামদুহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর সচিব শাইখ মুহাম্মদ সাইফুল ইসলাম মাদানী, জমঈয়তের জনসংযোগ কর্মকর্তা শাইখ উবায়দুল্লাহ মাদানী, কেন্দ্রীয় সহযোগী সাংগঠনিক সেক্রেটারি ও রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শাইখ আবু রায়হান সিদ্দীকি, রংপুর জেলা জমঈয়তের সহ-সভাপতি শাইখ আব্দুল মালেক প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন রংপুর জোনের বিভিন্ন এলাকার ১৮টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংপুর জেলা জমঈয়তের যুগ্ম সেক্রেটারি শাইখ আব্দুল ওয়াদুদ।

Address

Jamiyat Bhobon, 79/Ka/3, North Jatrabari, Dhaka 1204
Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Ahl-Al-Hadith Education Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Ahl-Al-Hadith Education Board:

Shortcuts

Share

Category