Bangladesh Ahl-Al-Hadith Education Board

Bangladesh Ahl-Al-Hadith Education Board

Share

Bangladesh Ahl Al Hadith Education Board (BAHEB) - বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড।

এ উপমহাদেশে কওমী মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ১৯০৬ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত অবিভক্ত ভারতে আহলে হাদীসদের অধীনে ১২৩ টি কওমী মাদরাসা পরিচালিত হতো । ভারত বিভক্তির পরও অল-ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচেষ্ঠায় কওমী মাদরসা প্রতিষ্ঠা ও পরিচালনার কাজ চলতে থাকে। এভাবে কাল বিভাজনে ১৯৫৯ সালে পূর্ব-পাক জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পুরাতন ঢাকার নাজির বাজারে আল্লামা মুহ

27/05/2026

বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

20/05/2026

অফিস আদেশ/সাধারণ বিজ্ঞপ্তি❗

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড- পরিচালনা পরিষদের ৩য় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে অদ্য ১১/০৪/২০২৬ ইং হতে বোর্ডের পূর্ববর্তী নাম “বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড” পরিবর্তন করে “বাংলাদেশ আহলে হাদীস শিক্ষা বোর্ড” নির্ধারণ করা হলো।

এবং ইংরেজিতে "Bangladesh Ahl-Al-Hadith Ta`limi Board" পরিবর্তন করে “Bangladesh Ahl-Al-Hadith Education Board” নির্ধারণ করা হলো। আরবী নামটি " مجلس التعليم لمدارس أهل الحديث في بنغلاديش" পূর্বের ন্যায় বহাল থাকবে।

অতএব, পরবর্তী সকল দাপ্তরিক, প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রমে নতুন নাম ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

Photos from Bangladesh Ahl-Al-Hadith Education Board's post 17/05/2026

আজ ১৭ মে-২০২৬ রবিবার রংপুর হারাগাছ মাদরাসা মুহাম্মাদিয়া সালাফিয়া এর মিলনায়তনে বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের আয়োজনে রংপুর জোনের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাদরাসা মুহাম্মাদিয়া সালাফিয়া এর সভাপতি জনাব মাহমুদার রহমান সোনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মোহাম্মদ মামদুহুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর সচিব শাইখ মুহাম্মদ সাইফুল ইসলাম মাদানী, জমঈয়তের জনসংযোগ কর্মকর্তা শাইখ উবায়দুল্লাহ মাদানী, কেন্দ্রীয় সহযোগী সাংগঠনিক সেক্রেটারি ও রংপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শাইখ আবু রায়হান সিদ্দীকি, রংপুর জেলা জমঈয়তের সহ-সভাপতি শাইখ আব্দুল মালেক প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন রংপুর জোনের বিভিন্ন এলাকার ১৮টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংপুর জেলা জমঈয়তের যুগ্ম সেক্রেটারি শাইখ আব্দুল ওয়াদুদ।

Photos from Bangladesh Ahl-Al-Hadith Education Board's post 17/05/2026

বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের রংপুর জোনের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা চলছে!

উপস্থিত আছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম এবং বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ডের সচিব শাইখ সাইফুল ইসলাম মাদানী।

06/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি!!

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড-এ নিম্নবর্ণিত পদের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

Photos from Bangladesh Ahl-Al-Hadith Education Board's post 05/05/2026

📍 পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে (দিনাজপুর জেলা)

বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ড-এর সহকারী কর্মকর্তা (পরিদর্শন বিভাগ) মো: মতিউর রহমান দিনাজপুর জেলাধীন আহলে হাদীস কাওমী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন।

✅ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের জন্য

অনুরোধ করা হলো।
📞 01784-729722 পরিদর্শন বিভাগ (WhatsApp)
📞 01705-496183

📝 পর্যায়ক্রমে সকল জেলার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হবে, ইনশাআল্লাহ।


#বাংলাদেশ_আহলে_হাদীস_তালীমী_বোর্ড

#পরিদর্শন

Photos from Bangladesh Ahl-Al-Hadith Education Board's post 02/05/2026

আজ ২ মে-২০২৬ শনিবার রাজশাহী কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর আয়োজনে রাজশাহী জোনের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য প্রফেসর ড. মো. মতিউর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর রেজিস্ট্রার ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম

এতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জোনের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর সচিব শাইখ মুহাম্মদ সাইফুল ইসলাম মাদানী।

29/04/2026

📢 রেজিস্ট্রেশন সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি!!

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আহলে হাদীস তা‘লীমী বোর্ডের অধীনে ২০২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য কুল্লিয়া, সানাবিয়া, মুতাওয়াসসিতা, ৮ম শ্রেণি ও ইবতেদায়ি ৫ম শ্রেণির পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম প্রথম ধাপ ইতোমধ্যে তা শেষ হয়েছে।

উক্ত সময়ের মধ্যে যে সকল প্রতিষ্ঠান/শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি তাদের ২০২৬ ইং সালে অনুষ্ঠিতব্য কুল্লিয়া, সানাবিয়া, মুতাওয়াসসিতা, ৮ম ও ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার লক্ষ্যে আগামী ০২ মে থেকে ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Jamiyat Bhobon, 79/Ka/3, North Jatrabari, Dhaka 1204
Jatrabari