19/11/2025
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শাহানা কার্টুন অনলাইন কুইজ প্রতিযোগিতা–এর সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বিজয়ীদের আন্তরিক অভিনন্দন
সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ তাঁদের উৎসাহ, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য।
— লাউচাপড়া উচ্চ বিদ্যালয়
14/10/2025
ন্যায্য দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি ✊
সারাদেশের ন্যায় লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ে চলছে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ কর্মবিরতি।
🇧🇩 যে দেশে শিক্ষকের প্রতি শ্রদ্ধা নেই, সেই দেশে শিক্ষার আলো কখনোই মানুষের হৃদয়ে জ্বলে না।
শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি জাতির বিবেক, নৈতিকতার দিশারী, আর ভবিষ্যতের নির্মাতা।
শিক্ষককে অবমূল্যায়ন মানে জাতির আত্মাকে আঘাত করা। 💔
#শিক্ষকেরন্যায্যদাবি #কর্মবিরতি #শিক্ষকেরসম্মান #জাতিরভবিষ্যৎ
13/10/2025
📢 ন্যায্য দাবিতে কর্মবিরতি
সারাদেশের ন্যায় লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক–কর্মচারীরা আজ থেকে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন। আমাদের ন্যায্য দাবিসমূহ—
✅ বাড়িভাড়া: ১০০০ টাকা থেকে ২০% বৃদ্ধি
✅ চিকিৎসা ভাতা: ৫০০ টাকা থেকে ১৫০০ টাকায় উন্নীতকরণ
✅ কর্মচারীদের উৎসব ভাতা: ৫০% থেকে ৭৫% বৃদ্ধি
গতকাল ঢাকা প্রেসক্লাবে শিক্ষক–কর্মচারীর উপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
✊ শিক্ষক–কর্মচারীর সম্মান রক্ষা মানে শিক্ষার মর্যাদা রক্ষা।
#কর্মবিরতি #শিক্ষকেরন্যায্যদাবি
25/02/2025
আলহামদুলিল্লাহ! লাউচাপড়া উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ, জামালপুর-এর ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান - ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় এস.এস.সি. পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা—তারা যেন ভালো ফলাফল অর্জন করে জীবনে এগিয়ে যেতে পারে।
আমাদের নবীন শিক্ষার্থীদের জন্যও রইলো শুভেচ্ছা—তারা যেন জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে পারে।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা!
— লাউচাপড়া উচ্চ বিদ্যালয় পরিবার
19/02/2025
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকার প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষকগণের ন্যায্য দাবির প্রতি আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে এই দাবি বাস্তবায়ন জরুরি।
এই দাবির প্রতি সমর্থন জানিয়ে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন।
#শিক্ষকদের_ন্যায্য_অধিকার
#জাতীয়করণ_হোক
#লাউচাপড়া_উচ্চ_বিদ্যালয়।
#বকশিগঞ্জ_জামালপুর।
14/02/2024
আগামীকাল ১৫-০২-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার হতে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষা-২০২৪ এর সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। 🤲🤲
13/02/2024
আজ লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃক আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ভ্রাম্যমাণ চালচিত্র প্রদর্শন। 🖼️🖼️
এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা-জামালপুর, সম্মানিত সহকারী পরিচালক-জামালপুর, মেডিকেল অফিসার - বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সহাকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা- বকশীগঞ্জ, জামালপুর মহোদয়।