Optimum Career Consultancy

Optimum Career Consultancy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Optimum Career Consultancy, Educational consultant, Mirpur DOHS, Jamalpur.

Photos 08/08/2016

মৃত্যুর আগে স্টিব জবস হাসপাতালের বিছানায় শুয়ে জীবন সম্পর্কে যা বললেন। >>>>>>
স্টিভ জবস যখন মারা যান তখন এ্যাপলের ব্যাংক একাউন্টে জমা ছিলো ৫০ বিলিয়ন ডলারেরও বেশী। টেকনোলজির এই প্রফেট বা রাজপূত্র মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে একেবারে অন্তিম মুহুর্তে জীবন সম্পর্কে কিছু অসাধারণ কথা বলেছিলেন-
যা জাপানি, চায়নীজ, হিন্দি, উর্দু, আরবী, স্প্যানিশ, পর্তুগীজ, রুশ সহ প্রায় আঠারোটি ভাষায় অনুদিত হয়েছে। শুধু তাই নয়- শিশুদের মানসিক উৎকর্ষতা বিধান এবং তাদের সুন্দর মনন গঠনের লক্ষে একাধিক ভাষায় স্টিভ জবসের এই অমর কথাগুলো সহ উনার জীবনী বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।)
কথাগুলি নিম্নরূপ :
বাণিজ্যিক দুনিয়ায় আমি সাফল্যের একেবারে সর্বোচ্চ চুড়োয় আরোহণ করেছি।যা আপনাদের কাছে সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত।কিন্তু,এ কথা ধ্রুব সত্য কাজের বাইরে আমার সামান্যই আনন্দ ছিলো। সম্পদের প্রলোভনে বিভোর ছিলাম সারা জীবন। আজ মৃত্যুশয্যায় শুয়ে যখন জীবনটাকে দেখি-তখন আমার মনে হয়, আমার সব সম্মান, খ্যাতি আর অর্জিত সম্পদ আসন্ন মৃত্যুর সামনে একেবারেই ম্লান, তুচ্ছ আর অর্থহীন।এ্যাপলের বিশাল সাম্রাজ্য আমার নিয়ন্ত্রনে ছিলো-কিন্তু মৃত্যু আজ আমার নিয়ন্ত্রণের বাইরে।পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি কবরের বিছানায় শুয়ে আছে সেটা আদৌ কোনো বড় ব্যাপার না। প্রতি রাতে নিজের বিছানায় শুয়ার আগে আমি কি করলাম -সেটাই আসল ব্যাপার। অন্ধকার রাতে জীবনরক্ষাকারী মেশিনের সবুজ বাতিগুলোর দিকে চেয়ে আমার বুকের গহীনে হাহাকার করে ওঠে। মেশিনের শব্দের ভিতরে আমি নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি। অনুধাবন করতে পারি-শুধু সম্পদ না, সম্পদের সাথে সম্পর্কহীন জিনিসেরও মানুষের অন্বেষণ করা উচিত।
বেকুবের মতো সম্পদ আহরণই সবকিছুই নয়- আরো অনেককিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে।আর তা হলো- মানুষের সাথে সুসম্পর্ক তৈরী করা,সৌন্দর্য্য উপলব্ধি করা আর তারুণ্যে একটি সুন্দর স্বপ্ন নিজের হৃদয়ে লালন করা। শুধু সম্পদের পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে। সৃষ্টিকর্তা আমাদের সবার হৃদয়ে ভালবাসা অনুভব করার জ্ঞান দিয়েছেন।কেবলমাত্র এই নশ্বর দুনিয়ায় সম্পদের মোহে জড়িয়ে পড়ার জন্য নয়। এই যে মৃত্যু শয্যায় শুয়ে আছি।কই, সব সম্পদতো এই বিছানায় নিয়ে আসতে পারিনি। শুধু আজ সাথে আছে ভালোবাসা, প্রেম, মায়া, মমতার স্ম্বতিগুলোই । এগুলোই শুধু সাথে থেকে সাহস যোগাবে , আলোর পথ দেখাবে। ভালোবাসা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে- সম্পদ না খুঁজে ভালোবাসাও খোঁজে নিতে হয়। সম্পদ কভু শান্তি আনেনা।মানুষের প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসাই শান্তি আনে।পৃথিবীটাকে দেখো। শুধু সম্পদের পেছনে ছুটে হাহাকার করলে জীবনটাকে উপভোগ করতে পারবে না…
পৃথিবীতে সবচেয়ে দামী বিছানা কি জানেন? তাহলো- হাসপাতালের মৃত্য শয্যা। আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন। আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকাই আয় করে দিবে।কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য গোটা পৃথিবী চষে, পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে।
বৈষয়িক যে কোনো জিনিস হারালে আপনি পাবেন। কিন্তু একটা জিনিসই হারালে আর পাওয়া যায়না তা হলো মানুষের জীবন। মানুষ যখন অপারেশান থিয়েটারে যায় তখন সে কেবলি অনুধাবন করে- কেন জীবনের মূল্যটা আগে বুঝিনি!! জীবনের যে স্টেজেই আপনি আজ থাকুন না কেন- ,মৃত্যু পর্দা আপনার জীবনের সামনে হাজির হবেই। সাঙ্গ হবে জীবন। তাই, এই নশ্বর জীবনের পরিসমাপ্তির আগে পরিবারের জন্য, আপনজনের জন্য, বন্ধুদের জন্য হৃদয়ে সবসময় ভালোবাসা রাখুন। নিজের জীবনটাকে ভালোবাসুন। ঠিক নিজের মতো করে অন্যকেও ভালোবাসুন।

18/03/2016

New EMGS(Education Malaysia Global Services) Procedure.

0% = IM14 KEY IN

10% = HARD COPY AND PAID BY INSTITUTION TO EMGS

15% = ADDITIONAL DOCUMENT NEEDED

20% = APPLICATION NOT SUPPORTED

25% = IN PROGRESS / APPLICATION SUPPORTED

30% = VAL SUBMITTED TO IMMIGRATION FOR APPROVAL (WIP)

35% = VAL WILL BE APPROVED BY IMMIGRATION VERY SOON (JIM)

60% = VAL APPROVED BY IMMIGRATION

70% = VAL COLLECTED BY INSTITUTION

75% = STUDENT ARRIVES IN MALAYSIA AND ATTENDS MEDICAL

80% = STUDENT MEDICAL APPROVED BY EMGS, PASSPORT SUBMITTED TO EMGS AND /OR IMMIGRATION

90% = PASSPORT COLLECTED BY INSTITUTION

100% = STUDENT PASS COMPLETED

Thanks~

Photos 31/12/2015

Happy New Year 2016.

Mobile uploads 24/09/2015

EID MUBARAK

Photos 24/09/2015

عيد مبارك

10/09/2015

্যাট_দিবোনা_গুলি_কর_

GRE 26/08/2015

GRE:
“গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (Graduate Record Examination)” –কে সংক্ষেপে বলা হয় “জি আর ই (GRE)”। এটি মূলতঃ এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS) –এর একটি রেজিস্টার্ড এডুকেশনাল ব্র্যান্ড, তাই একে লেখা হয় GRE®। আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে (ব্যাচেলর ডিগ্রির পর এমএস/ পিএইচডি প্রোগ্রাম) ভর্তির জন্য জি আর ই অত্যন্ত জরুরি একটি বিষয়।
জিআরই অফিসিয়াল সাইট:
http://www.ets.org/gre

বিষয় বিত্তিক জি আর ই ও সাধারণ জি আর ই
সাধারণত নিম্ন লিখিত আটটি বিষয়ের উপর বিষয়ভিত্তিক জি আর ই টেস্ট দেয়া যায়ঃ
১। প্রাণরসায়ন (Biochemistry), কোষ এবং আণবিক জীববিজ্ঞান (Cell and Molecular Biology)
২। জীববিজ্ঞান (Biology)
৩। রসায়ন (Chemistry)
৪। কম্পিউটার সাইন্স
৫। ইংরেজি সাহিত্য (Literature in English)
৬। গণিত (Mathematics)
৭। পদার্থ বিজ্ঞান (Physics)
৮। মনোবিজ্ঞান (Psychology)
যে কেউ চাইলে এর যেকোনো বিষয়ের উপর বিষয় ভিত্তিক জি আর ই টেস্ট দিতে পারবে। আর সাধারণ জি আর ই –এর অন্তর্ভূক্ত বিষয়গুলো হল, ভার্বাল রিজোনিং (Verbal Reasoning), কোয়ান্টিটেটিভ রিজোনিং (Quantitative Reasoning) এবং এনালাইটিক্যাল রাইটিং স্কিলস (Analytical Writing Skills)। সাধারণ জি আর ই টেস্টের জন্য নির্ধারিত এই বিষয়গুলো সকলের জন্য একই রকমের হবেঃ
ভার্বাল রিজোনিং (Verbal Reasoning): এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা কত। ইংরেজীতে আর্টিকেল লেখা থাকবে, সেই আর্টিকেলের বিষয়বস্তুগুলোকে (বাক্য) বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, এরপর প্রতিটি ভাগকে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে (শব্দগুলোর সাথে বিষয়বস্তুর সম্পর্ক বের করতে হবে)।
কোয়ান্টিটেটিভ রিজোনিং (Quantitative Reasoning): এই অংশকে ম্যাথ সেকশনও বলা হয়।এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর গাণিতিক মৌলিক ধারনা এবং পরিমাণগত বৈশিষ্ট্যের মাধ্যমে বীজগণিত, জ্যামিতি ও তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা।
এনালাইটিক্যাল রাইটিং স্কিলস (Analytical Writing Skills): এই টেস্টের মাধ্যমে দেখা হবে পরীক্ষার্থীর যে কোনো ধরনের জটিল সমস্যা স্পষ্টভাবে ও সকল বিষয়াদি বিবেচনাধীন রেখে সমাধান করা। এই সমাধান পরিষ্কার ইংরেজীতে লিখতেও হবে।

বাংলাদেশে জি আর ই পরীক্ষাকেন্দ্র
আমেরিকান অ্যালামনাই এ্যাসোসিয়েশন
বাসা নং- ১৪৫, রোড নং- ১৩বি, ব্লক- ই,
বনানী, ঢাকা-১২১৩।
টেলিফোনঃ (৮৮০-২) ৯৮৮১৬৬৯
ফ্যাক্সঃ (৮৮০-২) ৯৮৮১৬৬৯
ই-মেইলঃ [email protected]
সপ্তাহে তিন দিন এই পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকেঃ শুক্রবার, শনিবার ও রবিবার। বাকি চার দিন এখানে পরীক্ষা গ্রহন করা হয়।
দুইটি সেশনে পরীক্ষা নেয়া হয়ঃ সকাল ৯.০০ মিনিটে এবং দুপুর ১.৩০ মিনিটে।
নোটঃ দিনে দুইবার করে সপ্তাহে চার দিন পরীক্ষা দেয়ার সুযোগ থাকলেও একজন পরীক্ষার্থী মাসে শুধু একবার এবং বছরে মাত্র পাঁচবার পরীক্ষা দিতে পারবেন। এর বেশি তাকে পরীক্ষা দিতে দেয়ার সুযোগ দেয়া হয় না।

জি আর ই করে আমেরিকা যেতে খরচের বিস্তারিতঃ (আনুমানিক)
• জি আর ই রেজিস্ট্রেশন ফি = $ ১৮৫ (প্রায় ১৪,৮০০ টাকা)
• টোয়েফেল রেজিস্ট্রেশন ফি = $ ১৫০ (প্রায় ১২,০০০ টাকা)
• বিশ্ববিদ্যালয়ে (চারটিতে) আবেদন ফি = $ ২৫ X ৪ = $ ১০০ (প্রায় ৮,০০০ টাকা)
• আবেদন পাঠানোর খরচ (চারটি ঠিকানায়) = ২,০০০ টাকা X ৪ = ৮,০০০ টাকা
• সার্ভিস ফি = ১৬,০০০ টাকা
• ভিসা ইন্টারভিউ ফি = ৯,০০০ টাকা
• প্লেন ফেয়ার = ৭০,০০০ টাকা
• মোট = ১,৩৭,৮০০ টাকা
এখানে যে খরচের চিত্র দেখানো হলো, বাস্ততে তার সাথে কিছু পার্থক্য হতে পারে। যেমন, প্লেনের টিকেটের দাম নির্ভর করে কোন সময়ে টিকেট কাটা হচ্ছে এবং কোন এয়ারলাইন্সে কাটা হচ্ছে। ভিসা ইন্টারভিউ ফি বর্তমানে কিছু বাড়ানো হয়েছে। আর সব খরচ মোটামুটি একই রকম।

জি আর ই পেয়িং সিস্টেম (চেকের মাধ্যমে)
জি আর ই সেন্টারের ঢাকা অফিস থেকে চেক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থল-এ পাঠানো যায় অথবা অতিরিক্ত টাকার বিনিময়ে ইউএস অবস্থিত জি আর ই সেন্টারগুলোর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পেমেন্ট পোঁছিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
যদি ইউএস অফিস মাধ্যমে পেমেন্ট পৌঁছানোর দুটি উপায় রয়েছে-
• চেক সার্ভিসের ক্ষেত্রে ২০০০ টাকা অতিরিক্ত লাগবে।
• উদাহরনস্বরূপ, $৭৫ ডলারের চেকের জন্য ৭৫০০ টাকার সাথে আরো ২০০০ টাকার লাগবে।
• ইউএসএ অফিসে অনুরোধ অনুসারে $১২ ডলার অতিরিক্ত পে-এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চেক পাঠানো যাবে।
নোট: টেক্সাস অফিস থেকে ‘ব্যাংক অব আমেরিকা’ ইস্যু করা হয়।

জি আর ই পেয়িং সিস্টেম (টেলিফোনের মাধ্যমে)
উল্লে্খ্য যে, ফোনের মাধ্যমে ক্রেডিক কার্ড ইনফরমেশন সবসময় প্রতারণার ঝুঁকি থাকে। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি টেলিফোন ব্যতিত অন্য কোন মাধ্যমে পেমেন্ট করেননি। বাংলাদেশের একমাত্র জি আর ই সেন্টার এ সার্ভিস দিয়ে থাকে।
ফোনের মাধ্যমে জি আর ই এএসআর অর্ডার প্লেসিং-এর জন্য
এই সেবা পেতে লাগবে
• টোফেল একাউন্ট ইউজারনেম
• একাউন্ট পাসওর্য়াড
• আপনি যে তারিখের পরীক্ষার স্কোর পেতে চান সেই তারিখ (টোফেল ছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

এরপর…
• জি আর ই সেন্টার আপনার টোফেল কপির জন্য অনলাইনে পেমেন্ট করবে।
• ইটিএস সাধারণত ১৪ দিনের ভিতর টোফেল পেপার পাঠিয়ে থাকে। অর্ডারের দিন থেকে ৫ দিনের ভিতর এবং সর্বোচ্চ ১ মাসের অর্ডার এবং রিসিপ্ট কার্যক্রম সম্পাদন করা হয়।
• ইউএস অফিসে স্কোর কার্ড পোঁছানোর পর ৩ দিনের ভিতর ফেডেক্স কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠনো হয়।
• ঢাকা অফিস থেকে পেপার কপি সংগ্রহ করতে হবে।
নোট: জি আর ই স্কোর পেপার ইউএসএ অফিস থেকেও সংগ্রহ করা যাবে।

নিন্মলিখিত তথ্যগুলোর জন্য ইটিএস হেড কোয়াটার থেকে কল করা হয়-
• জি আর ই রেজিস্ট্রেশন অনলাইন কনফার্মেশন অথবা রেজিস্ট্রেশন নাম্বার
• নামের প্রথম, মধ্যম এবং শেষ অংশের জন্য
• জন্ম তারিখ
• লিঙ্গ
• ই-মেইল
• ঠিকানা লাইন-১
• ঠিকানা লাইন-২
• সিটি/শহর
• জিপ/পোষ্টাল কোড
• ফোন নং
• অতিরিক্ত ফোন নং
• জি আর ই-এর তারিখ
• ভার্বাল, কোয়ানটিটেটিভ এবং রাইটিং সেকশনের স্কোর
• ই-মেইল আইডি
• মাই জি আর ই ইউজার নেম
• মাই জি আর ই পাসওয়ার্ড

জি আর ই (GRE) –এর অনন্যতা
প্রচলিত পরীক্ষা পদ্ধতির সাথে জি আর ই, জিম্যাট এর কিছু পার্থক্য আছেঃ
• প্রচলিত পরীক্ষা হয় কাগজ কলমে, আর জি আর ই, জিম্যাট পরীক্ষা হয় কম্পিউটারে।
• আপনি একবারে মাত্র একটি প্রশ্ন দেখতে পাবেন। আগের জি আর ই (২০১১ এর অগাস্টের আগে) ছিল সিএটি বা Computer Adaptive Test (CAT) ধরণের, যার অর্থ হলো কম্পিউটার আপনার উত্তরের উপর নির্ধারণ করবে যে পরবর্তীতে আপনাকে কেমন প্রশ্ন দেবে। আপনি যদি কোন প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে পরেরটা সহজ এবং কোনটা সঠিক হলে পরেরটা একটু কঠিন হতো। কিন্তু বর্তমান জি আর ই তে CAT ব্যবহৃত হয় না। বরং এখানে যা হয় তাকে বলে MST, Multi-Stage Testing । বর্তমানে দুটি ভার্বাল ও দুটি ম্যাথ সেকশন থাকে। যদি প্রথম ভার্বাল অংশটায় আপনার পারফর্ম্যান্স ভালো হয় তাহলে পরেরটা কঠিন হবে, এবং বিপরীতক্রম। একই কথা সত্য ম্যাথ অংশের জন্যও।
• সনাতন পরীক্ষায় আপনি জানতে পারবেন যে কোন প্রশ্নের জন্য কত মার্কস। কিন্তু জি আর ই বা জিম্যাটে ঠিক এভাবে জানা যায় না। আপনার সামগ্রিক পারফর্ম্যান্স বিবেচনা করে কম্পিউটার একটি স্কোর দাঁড় করায়, যা নির্দিষ্ট সূত্র মেনে চলে।
• পরীক্ষার হলে কক্ষপরিদর্শক বা ইনভিজিলেটররা থাকেন। জি আর ই পরীক্ষার হলে একটি সাইবার ক্যাফের মতো রুমে সবাইকে আলাদা আলাদা কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হয়, এবং ইনভিজিলেটররা বাইরের রুমে থাকেন। প্রত্যেক পরীক্ষার্থীর কর্মকাণ্ড তারা ক্লোস সার্কিট ক্যামেরায় দেখতে পারেন।
• প্রচলিত পরীক্ষায় ভাবমূলক বা সাবজেকটিভ ধরণের প্রশ্ন থাকতে পারে, যার উত্তর এক এক রকম হলে মার্কস ও এক এক রকম হতে পারে। জি আর ই বা জিম্যাটের অ্যানালাইটিক্যাল রাইটিং অংশ ছাড়া ম্যাথ ও ভার্বাল অংশের সব প্রশ্নই অবজেকটিভ ধরণের হবে, অর্থাৎ এক বা একাধিক উত্তর থাকবে কিন্তু ঠিক ওগুলোই সঠিক উত্তর। এক এক জন একেক রকম উত্তর দিয়ে সঠিক মার্কস পেতে পারবে না।

জি আর ই পরীক্ষার অংশগুলোঃ
পরীক্ষাটি প্রধানত তিনটি অংশে বিভক্তঃ
• Analytical Writing
• Verbal
• Quantitative (math section নামেই বেশি পরিচিত)

১। রাইটিং অংশে ইস্যু ও আর্গুমেন্ট এই দুই ধরনের লেখা লিখতে হবে কম্পিউটার কী-বোর্ড দিয়ে।
২। ভার্বাল অংশে যা যা থাকবেঃ
• Reading comprehension from short, medium or long passages (জি আর ই’র মোট ভার্বাল প্রশ্নের অর্ধেকই হবে এরকম প্রশ্ন)
• Text Completion বা এক কথায় শূন্যস্থান পূরণ। তবে বাক্যের মধ্যে একটি, দুইটি এমনকি তিনটি পর্যন্ত শূন্যস্থান থাকতে পারে।
• Sentence Equivalence: একটা বাক্যের মধ্যে একটি শূন্যস্থান থাকবে, নীচে ছয়টি শব্দ অপশন দেওয়া থাকবে যার মধ্যে যে কোন দুটি হবে সঠিক এবং চারটি ভুল।
৩। ম্যাথ অংশে যা যা থাকবেঃ
• Quantitative comparison. পাশাপাশি দুটি কলাম (এ এবং বি) দিয়ে বলবে কোনটা বড় বের কর।
• Discrete mathematical problems: সরাসরি অংক কষে তার উত্তর বের করতে হবে।
• Data Interpretation: গ্রাফের মধ্যে ডাটা দিয়ে সেগুলো থেকে সংখ্যায় উত্তর বের করতে হবে।
• Numerical Input: অংক করে উত্তর একটি বক্সের মধ্যে বসাতে হয়। অর্থাৎ, কোন অপশন দেওয়া থাকবে না।

জি আর ই প্রস্তুতির জন্য বই
প্রয়োজনীয় বইগুলোকে চার ভাগে ভাগ করা হয়। গুরুত্ব অনুসারে এগুলো এরকম (প্রথমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ)
A) ইংরেজী শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি (vocabulary) সমৃদ্ধ করার বই
B) জি আর ই’র verbal অংশের জন্য বই
C) জি আর ই’র Quantitative বা math অংশের জন্য বই
D) জি আর ই’র Analytical writing অংশের জন্য বই

A) Vocabulary সমৃদ্ধ করার বই
বাজারে অসংখ্য বই পাওয়া যায় ওয়ার্ডলিস্ট বা ভোকাবুলারি সমৃদ্ধ করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ভোকাবুলারি’র বইয়ের দুটি হলো সাইফুর’স ভোকাবুলারি বই এবং প্রিন্সটন রিভিউ থেকে প্রকাশিত ওয়ার্ডমাস্টার বই। সাইফুরস এর বইটা একদম নবীনদের জন্য ভালো, যাদের হয়ত ইংরেজী শব্দ বানান করে করে পড়তে হয়। কিন্তু যারা GRE বা SAT’র মতো পরীক্ষায় বসতে চান, তাদের একটু সমৃদ্ধতর বইয়ের দিকে যাওয়াই উচিত।
১. শব্দগুলোকে গ্রুপ করে পড়ার জন্য সংগ্রহ করতে পারেন জি আর ই সেন্টার থেকে প্রকাশিত ওয়ার্ড পোস্টার (1B) , এবং ফরহাদ হোসেন মাসুম রচিত Vocabuilder বই (1A)। শব্দ মনে রাখার সবচেয়ে বৈজ্ঞানিক উপায় হলো শব্দের গঠন ভেঙ্গে ভেঙ্গে তার মূল বা রুট দিয়ে মনে রাখা, এবং সমজাতীয় শব্দগুলো এক সাথে পড়া। এই বই দুইটিতে শব্দের মূল (root) নিয়ে আলোচনা না করলেও সমজাতীয় ও পরষ্পর সম্পর্কযুক্ত শব্দগুলোকে এক সাথে আলোচনা করা হয়েছে বলে অল্প সময়ে অনেকগুলো শব্দ মনে রাখা যায়।
২. শব্দের উৎস ও suffix (শব্দের শেষে বসা অংশ), prefix (শব্দের শুরুতে বসা অংশ) ইত্যাদি দিয়ে বোঝা যায় একটি শব্দ কিভাবে গড়ে ওঠে এবং পরিবর্তিত হয়। এসব নিয়ে আলোচনা করা হয়েছে Word power made easy (by Norman Lewis) বইটিতে (1C), যা ভোকাবুলারির দখল বাড়ানোর জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি। বইটির শেষে কিন্তু বিশেষ একটা শব্দ তালিকা দেওয়া আছে, যা জি আর ই শিক্ষার্থীদের অবশ্যই জানা থাকা উচিৎ।
৩. বাংলাদেশী লেখক এস এম জাকির হোসেন খুব সুন্দর তিনটি বই লিখেছেন যেখানে শব্দগুলোকে তাদের root, suffix, prefix ইত্যাদির সাহায্যে আলোচনা করা হয়েছে। বইয়ের নাম Word Learning Magic, book 1, 2, 3 (1D)।

B) জি আর ই’র Verbal অংশের জন্য বই
Verbal অংশে ভালো করার জন্য আমাদের নির্বাচিত বইগুলো নীচে দেওয়া হলো।
১. যারা উচ্চ স্কোর (330+) করতে চান তাদের প্রথম থেকেই Manhattan সিরিজ ভালো করে পড়া উচিত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ Unofficial গাইড। (2A)
২. ETS থেকে প্রকাশিত Official Guide (2B)
৩. Princeton Review Cracking the new GRE (2C)
৪. Barron's New GRE (2D)
প্র্যাকটিসের জন্য সংগ্রহ করতে হবে:
৫. ETS GRE big book (2E)
৬. Princeton 1014 (2F)
কম গুরুত্বপূর্ণ:
৭. Peterson's GRE (2G)
৮. Kaplan GRE (2H)
৯. Grubber's GRE (2I)

C) জি আর ই’র Quantitative বা Math অংশের জন্য বই
১. ম্যাথের জন্য সবচেয়ে ভালো বই হবে জি আর ই সেন্টার থেকে প্রকাশিত Math for GRE/GMAT Tests
২. Manhattan GRE
৩. ETS official guide
এ ছাড়া, নবম শ্রেণীর বীজগণিত ও জ্যামিতি বইয়ের অংক ও সূত্রগুলো দেখে রাখতে হবে।
প্র্যাকটিসের জন্য:
৪. Leaked out GRE Maths (জি আর ই সেন্টার থেকে প্রকাশিতব্য)
৫. Princeton 1014
৬. Data Interpretation এর জন্য Big Book

D) জি আর ই’র Analytical Writing অংশের জন্য বই
১. Official Guide
২. Kaplan GRE

GRE Accepted by thousands of graduate and business schools worldwide, the GRE® revised General Test is the only graduate-level admissions test that lets you skip questions and go back, change your answers and have control to tackle the questions you want to answer first.

TOEFL: Home 07/08/2015

(TOEFL)
আমেরিকা বা কানাডার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষতা পরিমাপের একটি মাপকাঠির নাম হল TOEFL. এটি মোট ৩ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা।

TOEFL অফিসিয়াল সাইট
http://www.ets.org/toefl

বাংলাদেশে TOEFL
বাংলাদেশে TOEFL কনসালটেন্ট আছে, তারা এ বিষয়ক সকল সহযোগীতা করে থাকে। আপনার পরীক্ষা দেয়ার সকল ব্যবস্থা তারা করে দেবে এবং একই সাথে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় সহযোগীতাও তারা করে থাকে।

ঠিকানা ও যোগাযোগঃ

জিআরই সেন্টার

লালমাটিয়া ব্রাঞ্চ- বাসা ২/১, ব্লক এ, লালমাটিয়া। কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪১, ০১৯২১-০৮০-৮৪৮, ব্রাঞ্চ ই-মেইল:[email protected]

বানানী ব্রাঞ্চ- বাসা ১০৭, রোড ৪, ব্লক বি, বনানী। ল্যান্ড ফোন: ৯৮৯২০১৯, কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪০, ০১৬৭৭-৪৮১-৯৭৮, ব্রাঞ্চ ই-মেইল: [email protected]

কাটাবন ব্রাঞ্চ- বাসা ২৭১/গ, এলিফেন্ট রোড। কর্পোরেট নম্বর: ০১৭৬৮-৩৭৭-৬৪৩, ০১৭৬৮-৩৭৭-৬৪৪, ব্রাঞ্চ ই-মেইল:[email protected]

যে সমস্ত বিষয়ের পরীক্ষা এখানে নেয়া হয়ঃ
১। ইংরেজী শ্রবণ দক্ষতা (Listening Skill Test)
২। ইংরেজী পড়ার দক্ষতা (Reading Skill Test)
৩। ইংরেজী লেখার দক্ষতা (Writing Skill Test)
৪। ইংরেজী বলার দক্ষতা (Speaking Skill Test)

পরীক্ষা পদ্ধতিঃ
• রিডিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। তিন থেকে পাঁচটি প্যাসেজ থাকে, এগুলো পড়তে হয়।
• লিসেনিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। এখানে ২-৩ টি কনভারসেশন ও ৪-৬ টি লেকচার থাকে।
• স্পিকিং টেস্ট হয় ২০ মিনিটের এবং পয়েন্ট থাকে ৩০। এখানে ২ টি স্পিকিং টেস্ট দিতে হয় নিজের ইচ্ছা মত বিষয়ের উপর এবং ৪ টি টেস্ট হয় অনৈচ্ছিক।
• রাইটিং টেস্ট হয় ৬০ মিনিটের এবং পয়েন্ট ৩০। ১ টি ঐচ্ছিক ও ১টি অনৈচ্ছিক টেস্ট নেয়া হয়।
• মোট ১২০ পয়েন্টের টেস্ট নেয়া হয়।
• টেস্ট দিতে যাওয়ার সময় অবশ্যই কনফার্মেশন লেটার এবং পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।

TOEFL রেজিস্ট্রেশন ফিঃ
জুলাই, ২০১৩ ইং এর বিবরণী অনুযায়ী TOEFL রেজিস্ট্রেশনের জন্য খরচ হয় $ ১৫০ (প্রায় ১২,০০০ টাকা) । এই খরচের মধ্যে পরীক্ষার ফি এবং প্রাপ্ত স্কোর বিশ্ববিদ্যালয়ে (চারটিতে) পাঠানোর খরচ অন্তর্ভুক্ত আছে।

TOEFL রেজিস্ট্রেশন করার পদ্ধতিঃ
দুইভাবে রেজিস্ট্রেশন করা যায়-
১। *অনলাইন রেজিস্ট্রেশনঃ www.ets.org/toefl ঠিকানায় যেয়ে রেজিস্ট্রেশন করা যায়। প্রতিদিন ২৪ ঘন্টা সকলের জন্য রেজিস্ট্রেশন খোলা থাকে। রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয় বির্বাচন করার প্রয়োজন নেই।
২। ফোনে বা ই-মেইলে রেজিস্ট্রেশনঃ ফোন নম্বর= ১-৮০০-৪৬৮-৬৯৯৫ অথবা ১-৪৪৩-৭৫১-৪৮৬২।
* অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেয়া হল।

TOEFL: Home The TOEFL® test is the most widely respected English-language test in the world, recognized by more than 9,000 colleges, universities and agencies in more than 130 countries, including Australia, Canada, the U.K. and the United States. Wherever you want to study, the TOEFL test can help you get ther…

Photos 01/08/2015

Happy friendship day.

Mobile uploads 28/07/2015

হে জ্ঞানের বাতিঘর, আজ আমরা সত্যিই শোকাহত তোমার মতো জ্ঞান পিপাসুকে হারিয়ে.........

বিনম্রচিত্তে আমাদের শ্রদ্ধাঞ্জলি রইলো তোমার প্রতি।

Photos 17/07/2015

May all the joys of life be showered upon you. EID MUBARAK

Want your school to be the top-listed School/college in Jamalpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mirpur DOHS
Jamalpur
1216