Hashil School & College

Hashil School & College This is one of the best school in Jamalpur. Administrative authority of this school is really Hard working.

17/06/2018

আগামীকাল ১৮ই জুন ২০১৮
রোজ সোমবার... হাসিলিয়ান এক্স স্টুডেন্টসদের আয়োজনে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরো ছড়িয়ে দিতে আমাদের কিছু আয়োজন...
পতাকা মিছিলঃ বিকাল ৩.০০ ঘটিকায়
মটর সাইকেল শোভাযাত্রা ৪.০০ ঘটিকায় এবং
আর্জেন্টিনা সাপোর্টার্স বনাম ব্রাজিল সাপোর্টার্স প্রীতি ফুটবল ম্যাচ বিকাল ৫ টায়।
সকলেই সবান্ধব আমন্ত্রিত, সবাইকে মেনশন করে জানিয়ে দিন....

হাসিল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে এবারের সম্মিলিত ইফতার মাহফিল আগামী ১৪-০৬-২০১৮ ইং তারিখে অনুষ্টিত হবে.....
12/06/2018

হাসিল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে এবারের সম্মিলিত ইফতার মাহফিল
আগামী ১৪-০৬-২০১৮ ইং তারিখে অনুষ্টিত হবে...
এখনো ফি নির্ধারিত হয়নি, সকলে উপস্থিত হয়ে তাৎক্ষনিকভাবে ফি জমা দিয়ে ইফতারে অংশগ্রহন করতে পারবেন......
স্থানঃ হাজিপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ
সকলে সবান্ধব আমন্ত্রিত....
আপনার পরিচিতদের মেনশন করে জানিয়ে দিন.....

Foundation of Hashil
06/04/2018

Foundation of Hashil

26/07/2017

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ :-
ক ইউনিট ১৩/১০/২০১৭ শুক্র বার
খ ইউনিট ২২/০৯/২০১৭ শুক্রবার
গ ইউনিট ১৫/০৯/২০১৭ শুক্রবার
ঘ ইউনিট ২০/১০/২০১৭ শুক্রবার
চ ইউনিট ( সাধারণ জ্ঞান) ১৬/০৯/২০১৭ শনিবার
চ ইউনিট ( অঙ্কন ) ২৩/০৯/২০১৭ শনিবার

22/07/2017

আগামীকাল HSC পরীক্ষার রেজাল্ট... সকল পরীক্ষার্থী এবং আমার হাসিলিয়ান ছোট ভাই বোনদের জন্য কিছু কথা... (খাটি বাংলা বক্তৃতা). 😂

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা রোগ হচ্ছে বোর্ড পরীক্ষা. এই পরীক্ষা দ্বারা আসলে কোন স্টুডেন্ট এর মেধা যাচাই করা বোকামি. তোমাদের অনেকেরই এই সামান্য রেজাল্ট নিয়ে মন খারাপ হবে. হওয়াটাই স্বাভাবিক. কষ্ট করে অনেকেই যথার্থ মুল্য বা ফলাফল পাবে না. অনেক অযোগ্য ব্যক্তিও পেয়ে যাবে ভাগ্যের জোড়ে. এরকম হয়ে থাকে. কিন্তু একটা বিষয় তোমাদের সকলেরই মনে রাখা উচিত যে এই একটা সামান্য পরীক্ষা তোমার জীবনের কিছু বদলাতে পারবে না, (কিছুটা ব্যতিক্রম আছে তবে সামান্য), হয়তো কিছু কিছু ক্ষেত্রে সামান্য ভ্যালু এড করবে কিন্তু সেটা সামান্যই. তুমি নিজে জানো তুমি কি. তোমার কষ্ট কতটুকু. সামনে নিজেকে প্রমাণ করার সুযোগের অভাব থাকবে না. মানুষ কিছু কথা শুনাবে? শুনাতে দেও. তুমি জবাব দিবে তোমার সাফল্যে. মানুষের কথা শুনে বসে থাকলে তো চলবে না. তুমি সফল হবেই. হয় আজকে না হয় ২ দিন পর, যদি তোমার চেষ্টা থাকে. কোন সন্দেহ নেই এই ক্ষেত্রে. সুতরাং কালকের ফলাফলকে একটা সাধারণ ফলাফল এবং কালকের দিনটাকে সাধারণ হিসেবে নাও. এবং তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাও.. তুমি পারবে. তোমরা পারবে. কোন সন্দেহ নেই. দরকার শুধু তোমার আপ্রাণ চেষ্টার.

আগামীকাল যারা প্রত্যাশিত ফলাফল পাবে তোমাদের অভিনন্দন আমার পক্ষ থেকে। আর যারা পাবে না অনেক কষ্ট করেও, তাদের আরও বেশী অভিনন্দন। কারণ এই অপ্রাপ্তির ক্ষোভ, জিদ তোমাকে সামনে কি এনে দিবে তুমি কল্পনাও করতে পারবে না. একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকো।
সবার জন্য শুভকামনা✌

লিখেছেন
Md Rezaul Karim
Ex- Hashilian '10
University of Dhaka (BBA)

দৃষ্ট আকর্ষন!  অপেক্ষার পালা শেষ... আজ ২৫ জুন, মাঠে গড়াচ্ছে Ex Hashilian Football Championship 2017 দুটি ম্যাচই অনুষ্ঠিত...
24/06/2017

দৃষ্ট আকর্ষন!
অপেক্ষার পালা শেষ...
আজ ২৫ জুন, মাঠে গড়াচ্ছে
Ex Hashilian Football Championship 2017
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে..
১ম ম্যাচ -
২০০৯ ব্যাচ বনাম ২০১০ ব্যাচ
সময়- বিকাল ৩.৩০
২য় ম্যাচ
২০১১ ব্যাচ বনাম ২০১৩ ব্যাচ
সময় - বিকাল ৫ টা
সকলেই সবান্ধব আমন্ত্রিত....
এবং ম্যাচ পরবর্তি ইফতার মাহফিলে
২০১০ ব্যাচের আয়োজনে সকলের নিমন্ত্রন রইল....
💜

আসন্ন ঈদুল ফিতরে আবারো মাঠে গড়াচ্ছে Ex Hashilian Football Championship এর ২য় আসর, সাথে থাকুন... সব ব্যাচের অংশগ্রহনে আবা...
31/05/2017

আসন্ন ঈদুল ফিতরে আবারো মাঠে গড়াচ্ছে
Ex Hashilian Football Championship
এর ২য় আসর, সাথে থাকুন...
সব ব্যাচের অংশগ্রহনে আবারো জমজমাট আয়োজনের অপেক্ষায় হাসিলিয়াল ফুটবলপ্রেমিরা.. বিস্তারিত আসছে...... ✋👀

যখন শুনলাম হাসিল থেকে এবার  রেকর্ড পরিমান ফেল করেছ!! কেমন জানি হৃদয়টা মোচড় দিয়ে উঠছে, স্কুলটার প্রতি আবেগ একটু বেশি বল হ...
05/05/2017

যখন শুনলাম হাসিল থেকে এবার রেকর্ড পরিমান ফেল করেছ!! কেমন জানি হৃদয়টা মোচড় দিয়ে উঠছে, স্কুলটার প্রতি আবেগ একটু বেশি বল হয়তো নিজের অজান্তেই চোখ থেকে একটু জলও ঝরেছে! যে স্কুলটাতে পুরো একটা যুগ স্বপ্নের মতো কাটিয়েছি যে স্কুলে গত ১০ বছরে কোন ফেলের ইতিহাস নাই,সেই ক্যাম্পাসের এতটা অধঃপতন হবে মাত্র কয়েক বছরের ব্যবধানে তা স্বপ্নেও ভাবিনি কখনো! অনেক বেশি ভালোবাসি স্কুলটাকে, স্কুলটার প্রতিটি ইট কাঠ দালান কোঠা বাগান আর প্রাণের প্রিয় মহান শিক্ষক শিক্ষিকাদের যাদের অবদান ভালোবাসা আদর স্নেহ শাসন পড়ানোর কৌশল বিনোদন কখন ভুলার নয়। আর সেই সাথে তোরা তোদের বন্ধন প্রতিনিয়ত এখনো টানে। ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়ে সেই মানুষদের কাছে, খুব করে বলতে ইচ্ছে করে স্যার, ম্যাডাম,দিদি,বন্ধু আপনাকে তোমাকে তোকে খুব বেশি ভালোবাসি!
অধঃপতন তো হবেই!! এখন তো আর এক জন বারী স্যার নেই! আর একজন নফেল স্যার নেই! নেই মাসুদ স্যার,দেলোয়ার স্যার,সাইম স্যার,রিপন স্যার,সোমা দি, কাজল ম্যাডাম, আনু স্যার,বিকাশ স্যার, আসাদুল্লা বি এস সি স্যার, সেলিম স্যার,তামান্না ম্যাডাম,মনোয়ারা ম্যাডাম আরও সেই সময়ের অনেক মহান কারিগররা। যাদের প্রতিটি বিদায় ছিল মর্মান্তিক!! তাদের স্মৃতি স্মরণ করে হয়তো প্রতিনিয়ত কেঁদে মরে হোয়াইড বোর্ড, ম্যারগার,অফিসের চেয়ার টেবিল। বেঞ্চ গুলো হয়তো খুঁজে ফিরে জয় দা,মনজুরুল ভাই,নাহিন ভাই, জনি ভাই,উজ্জল ভাই,শ্যামলি আপু,সুইট ভাই, করিম ভাই,প্রতীক দা, আব্দুল আলিম ভাই,বায়েজিদ, আশরাফ,মৌটুসি, মৌসুমি, মিল্টন, মতিউর,খাদেমুল,রেজওয়ান,বাঁধন,স্বাধীন, প্রান্ত সোম দের।
লিখেছেন
Arif Hossen

26/04/2017

যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছো তারা নিশ্চয়ই আসন্ন এডমিশন টেস্ট নিয়ে অনেক টেনশনে আছো! ৩/৪ বছর আগে এরকম দিনে আমিও তোমাদের মতই পরীক্ষার্থী ছিলাম এবং যারপরনাই নার্ভাস ছিলাম। এইসময় সামান্য মোটিভেশন মন্ত্রের মতন কাজ করে..
তাই আজ তোমাদের কিছু কথা শোনাতে চাই ☺
হাসিলে যখন ছিলাম কখনোই প্রথম সারির ছাত্র ছিলাম না, রোল নং থাকতো ২০ এর দশকের শেষের দিকে কিংবা ৪০ এর নিচে কোন এক সংখ্যা যেখানে মোট ছাত্রছাত্রী ছিল প্রায় ৮৯ জন....
আমার ব্যাকগ্রাউন্ড ছিলো সায়েন্স (SSC+HSC),
এইচ এস সির পর যেখানে আমার বন্ধুদের সবাই কোচিং করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি (বিজ্ঞান 'ক') সেখানে আমি ছিলাম ব্যতিক্রম, কোচিং করি ডি ইউনিটের। ছোটবেলা থেকেই ঢাবিতে পড়ার খুব ইচ্ছা হতো, আমার গ্রামের একজন পড়তো উনাকে দেখে আরো অনুপ্রেরণা পেয়েছিলাম, গল্প শুনতাম, বিভিন্ন উদ্ভট প্রশ্নও করতাম, বিভোর থাকতাম কিভাবে সেই স্বপ্ন পূরণ হবে সেই চিন্তাই, কিন্তু ব্যাপারটা আসলে ততটা সহজ ছিলোনা।
আমার এসএসসি তে এ প্লাস ছিল, যদিও অপশনাল বাদে পেয়েছিলাম ৪.৬৩। এইচএসসি পরীক্ষা দেয়ার পর সায়েন্সের ছাত্র হয়েও ডি ইউনিটে ভর্তি হওয়ায় অনেকের অনেক কথা, টিটকারি নানান কিছু সহ্য করতে হয়েছ, পরিবারের অনেকেও ধরে নিয়েছিল কিচ্ছু হবেনা আমাকে দিয়ে, মাঝেমাঝে খুব হতাশ লাগতো, ভয় আশংকা সব ঝেকে বসতো মনের কোণে, তবু পড়তে থাকলাম। সবকিছুই ভালো যাচ্ছিলো। মাঝখানে এইচএসসির রেজাল্ট দিলো, পেলাম ৪.৫০, যারা বিজ্ঞান বিভাগে পড়েন তারা জানেন এই পয়েন্ট পাওয়া একটা স্টুডেন্টের কাছে কত হতাশাজনক। তখন চরম মাত্রায় ডিপ্রেশনে ভুগতাম, কিন্তু এই রেজাল্টই আমায় চরম মাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আস্তে আস্তে এডমিশন এগিয়ে এলো, আমি চারটা ফর্ম তুললাম। ঢাবি,জবি, রাবি ই ইউনিট, রাবি বি ইউনিট। প্রচণ্ড নার্ভাস লাগতো মাঝেমাঝে, মানুষ ডাবল গোল্ডেন নিয়ে এক্সাম দিচ্ছে আর আমার এই পয়েন্ট যেটা মানুষের সামনে বলতেই পারিনা।
এক্সাম দিলাম, নিজের সর্বোচ্চ টুকু দিলাম।
আলহামদুলিল্লাহ, #ঢাবি ডি ইউনিট ১৭১ তম, জবি ডি ইউনিট ২৭ তম, জবি বি ইউনিট ৮১ তম... আর কোথাও পরীক্ষাই দিতে হয়নি, দেইনিও...
এখন আমি ঢাবিতে বিবিএ পড়ছি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে, ঢাবির বিবিএ যেটা একজন ছাত্রের স্বপ্ন সেটা আমার জন্য আজ বাস্তব শুধুমাত্র একান্ত ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রম এবং একটা সঠিক সিদ্ধান্তের জন্যই আমার সেই স্বপ্ন আজ স্বার্থক.. যেখানে আমার অন্য বন্ধুরা বেশীরভাগই নিজেকে হারিয়ে খুজছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এর সংখ্যা খুবই নগন্য, (৪/৫ জন)
আমি বলবোনা জিপিএ এর কোন গুরুত্ব নাই, তবে যারা আমার মতো কম জিপিএ নিয়ে হতাশায় ভুগছো তাদের বলি হাল ছেড়ে দিওনা, দিনশেষে জয় তোমারই হবে। যারা আজকে তোমায় টিটকারি দিচ্ছে কাল তারাই তোমায় বাহবা দেবে, বেস্ট অফ লাক 🙂

লিখেছেন
Md Rezaul Karim
BBA
Dept of MIS
University of Dhaka
Ex Hashilian
SSC '2010

২১শে ফেব্রুয়ারি উদযাপন।
21/02/2017

২১শে ফেব্রুয়ারি উদযাপন।

20/02/2017

লিখতে গিয়ে হাত কাঁপছে, বুকের মধ্যে দুরুদুরু শব্দ করে চলছে টাইমমেশিন টা.....
খুব বেশী মনে পড়ছে আমার এলাকায় শৈশবের সেই ২১শে ফেব্রুয়ারির আগের রাতেই স্মৃতি.....
শহুরে ইট কাঠে ঘেরা যান্ত্রিকতার অমর একুশ ছোটবেলার সেই আবেগ কখনো ছোঁয়ে যেতে পারেনি, কখনো পারবেও না হয়তবা...
কলা গাছ দিয়ে বানানো শহীদ মিনার, আশে পাশের দুই চার এলাকার ফুল বাগান সাবাড় করে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি, পুরা এলাকায় একুশ আমার চেতনা, একুশ আমার বিশ্বাস, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, এই স্লোগানে প্রকম্পিত ৩০০/৪০০ ছাত্র ছাত্রীর মিছিল, মিছিল পরবর্তী সুইটি বিস্কুট বিররন, এলাকার স্কুল গুলোতে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক মঞ্চায়ন, আমার প্রিয় হাসিল উচ্চ বিদ্যালয়, আমার এলাকার শামসুন্নাহার জালাল উচ্চ বিদ্যালয়, পাশের এলাকার হাজিপুর উচ্চ বিদ্যালয়, কি সাজে সেজেছে খুব দেখতে ইচ্ছা করছে... বড্ড বেশী মনে পড়ছে...
"মাগো তোমায় ভালোবাসি"বাক্যটা বলার স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন ত্যাগ করেছেন সেই ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা....
বাংলা মা সত্যিই তোমায় খুব ভালোবাসি.....
© Md Rezaul Karim
Ex Hashilian (S.S.C 2010)
Dhaka University (BBA)

http://m.prothom-alo.com/pachmisheli/article/1083327/শিক্ষার-আলোয়-ভরা-হাসিল-গ্রাম
18/02/2017

http://m.prothom-alo.com/pachmisheli/article/1083327/শিক্ষার-আলোয়-ভরা-হাসিল-গ্রাম

24/7 news update, Be the first to know what is happening right now from Bangladesh and world wide. Read Prothom Alo, most popular bangla daily newspaper. সবার আগে ২৪/৭ বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে পড়ুন প্রথম আলো, সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক পত্রিকা।

Address

Hazipur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashil School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category