Nandina Sheikh Anwar Hossain College

Nandina Sheikh Anwar Hossain College Established in 1966 to boost education in the rural area in Jamalpur

তারিখ: ১৭.০৯.২০২৬ ইং।২০২৬-২০২৭ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি বিজ্ঞপ্তিএতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে ২...
17/09/2026

তারিখ: ১৭.০৯.২০২৬ ইং।

২০২৬-২০২৭ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি বিজ্ঞপ্তি

এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে ২০২৬-২০২৭ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ভর্তি কার্যক্রম ২০.০৯.২০২৬ হতে ২২.০৯.২০২৬ ইং তারিখ পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচিত এবং নিশ্চায়নকৃত ছাত্র-ছাত্রীদের জনতা ব্যাংক নান্দিনা শাখায় নিম্নোক্ত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক যার যার গ্রুপে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ভর্তি ফিঃ

বিজ্ঞান শাখা: ৪,০০০/- (চার হাজার) টাকা।

মানবিক শাখা: ৪,০০০/- (চার হাজার) টাকা।

ব্যবসায় শিক্ষা শাখা: ৪,০০০/- (চার হাজার) টাকা।

প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ

১। সদ্য তোলা পাসপোর্ট আকারের ফটো ০২ কপি।

২। এস, এস, সি পাশের ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের ফটোকটি।

৩। অত্র কলেজে ভর্তির সুযোগ পাওয়ার প্রামাণ্য কাগজ। (নিশ্চায়ন কপি)

তারিখঃ ১৪.০৯.২০২৬ ইং।দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচী: ২০২৬পরীক্ষা শুরু-১:৩০ হতে ৪:৩০ টা পর্যন্ত।
17/09/2026

তারিখঃ ১৪.০৯.২০২৬ ইং।

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচী: ২০২৬

পরীক্ষা শুরু-১:৩০ হতে ৪:৩০ টা পর্যন্ত।

📣   ব্যাচের শিক্ষার্থীদের জন্য! 📣🔥 এই পোস্টটি কেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? 🔥✅ সবকিছু এক নজরে: 2 ছবিতে দুইপত্রে...
16/09/2026

📣 ব্যাচের শিক্ষার্থীদের জন্য! 📣

🔥 এই পোস্টটি কেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? 🔥

✅ সবকিছু এক নজরে: 2 ছবিতে দুইপত্রের পূর্ণ সিলেবাস!
✅ মার্ক ডিস্ট্রিবিউশন: কোন টপিকে কত নম্বর, স্পষ্ট করে দেওয়া আছে।
✅ গুরুত্বপূর্ণ পাঠ্যসূচি: ইউনিট ১১ ও ১২ এর সকল গুরুত্বপূর্ণ লেসনের সচিত্র তালিকা।
✅ পরীক্ষার কৌশল: সিলেবাস বুঝে পরিকল্পনা করে পড়লে A+ নিশ্চিত!

তোমরা কি মনে করো এই সিলেবাসটি তোমাদের পরীক্ষার প্রস্তুতি সহজ করে দিবে? কমেন্টে জানিয়ে দাও 👇

👉 এই পোস্টটি এখনই তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো যাতে যেকোনো সময় চেক করতে পারো। আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও দ্রুত প্রস্তুতি শুরু করতে পারে!

তারিখ: ১০/০৯/২০২৬ খ্রিঃনোটিশএতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২৫ সালের ডিগ্রী (পাস) ১ম বর্ষ বিএ/বিবিএস/বিএসস...
10/09/2026

তারিখ: ১০/০৯/২০২৬ খ্রিঃ

নোটিশ

এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২৫ সালের ডিগ্রী (পাস) ১ম বর্ষ বিএ/বিবিএস/বিএসসি শাখার যে সকল ছাত্র/ছাত্রী ফরমপূরণ করেছো তাদের আগামী ১৩/০৯/২০২৬ ইং তারিখ হতে প্রবেশপত্র প্রদান করা হবে। অফিস চলাকালিন সময়ের মধ্যে কলেজে এসে প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

তারিখঃ ১০/০৯/২০২৬ খ্রিঃনোটিশএতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) ১ম বর্ষ বিএ/বিব...
10/09/2026

তারিখঃ ১০/০৯/২০২৬ খ্রিঃ

নোটিশ

এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) ১ম বর্ষ বিএ/বিবিএস/বিএসসি শাখার যে সকল ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন ফরম উত্তোলন করেছো বা করতে ইচ্ছুক তারা আগামী ১৫/০৯/২০২৬ ইং তারিখ মধ্যে আবেদন ফরম এবং ১০০০/- টাকা কলেজে এসে জমা দেওয়ার জন্য বলা হলো। উক্ত তারিখের মধ্যে আবেদন ফরম জমা না দিলে তারা ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবেনা।

তারিখঃ ০৮/০৯/২০২৬অনার্স ৩য় বর্ষ ফরম পূরনের নোটিশএতদ্বারা নান্দ্রিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২২-২৩ইং সেশনের অনার্স বিভ...
09/09/2026

তারিখঃ ০৮/০৯/২০২৬

অনার্স ৩য় বর্ষ ফরম পূরনের নোটিশ

এতদ্বারা নান্দ্রিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২২-২৩ইং সেশনের অনার্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাদের ফরম ফিলাপ কার্যক্রম আগামী আগামী ২০/০৯/২০২৬ থেকে ২৪/০৯/২০২৬ইং তারিখ পর্যন্ত চলবে। অনিয়মিত ছাত্রদের ফরম ফিলাপ কার্যক্রম চলমান। ছাত্র ছাত্রীদের নিদ্দিষ্ট সময়ে ফরম ফিলাপ করার জন্য নির্দেশ প্রদান করা হল।

টাকার পরিমান:

নিয়মিত:

প্রাণিবিদ্যা বিভাগ = ৩৭০০/-

অন্যান্য বিভাগ= ৩৫০০/-

অনিয়মিত: এক বিষয় ১৫৫০/- একের অধিক প্রতি বিষয়ের জন্য ৩০০/-যোগ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদী:

১। রেজি: কার্ডের ফটোকপি।

২। কম্পিউটার থেকে উত্তোলিত ফরম।

৩। কলেজের পাওনাদী।

বিঃ দ্রঃ ২০১৮-১৯ বর্ষের F গ্রেড প্রাপ্তদের ৫০০০/- ও C গ্রেড প্রাপ্তদের ১৫০০/-যোগ করতে হবে।

তারিখ: ০৮/০৯/২০২৬পরিক্ষার রুটিনএতদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২১-২০২২ইং সেশনের বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞা...
08/09/2026

তারিখ: ০৮/০৯/২০২৬

পরিক্ষার রুটিন

এতদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ২০২১-২০২২ইং সেশনের বিএসএস অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ২য় ইনকোর্স পরিক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হল।

তারিখঃ ০৮-০৯-২০২৬ ইংনোটিশএতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ডিগ্রী (পাস) ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য ...
08/09/2026

তারিখঃ ০৮-০৯-২০২৬ ইং

নোটিশ

এতদদ্বারা নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ডিগ্রী (পাস) ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ১ম ইনকোর্স পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদেরকে ৩য় বর্ষ ভর্তি বাবদ ১,০০০/-, ৩ মাসের বেতন বাবদ ১০৫০/- ও ইনকোর্স পরীক্ষার ফি বাবদ ৩৫০/- জমাদানপূর্বক ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ ব্যতিত কেউ ৩য় বর্ষে ফরমপূরণের সুযোগ পাবে না।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি বিজ্ঞপ্তি-
03/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি বিজ্ঞপ্তি-

**🔥 একাদশ শ্রেণিতে (HSC 1st Year) ভর্তি হবেন? ঘরে বসেই আবেদন করার A-to-Z গাইড! 🎯**টেনশন নেই! কোনো কম্পিউটারের দোকানে না ...
02/09/2026

**🔥 একাদশ শ্রেণিতে (HSC 1st Year) ভর্তি হবেন? ঘরে বসেই আবেদন করার A-to-Z গাইড! 🎯**

টেনশন নেই! কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে নিজের স্মার্টফোন থেকেই নির্ভুলভাবে আবেদন করুন। নিচে ৭টি সহজ ধাপে পুরো প্রক্রিয়া পানির মতো বুঝিয়ে দেওয়া হলো: 👇

💸 **ধাপ ১: আগে টাকা, পরে আবেদন!**
সবার আগে ২২০ টাকা ফি জমা দিন (বিকাশ/নগদ/রকেট-এর Education Fee অপশন থেকে)। ফি দেওয়ার পর পাওয়া ট্রানজেকশন আইডি (TxnID) যত্ন করে স্ক্রিনশট দিয়ে রাখুন!

🌐 **ধাপ ২: ওয়েবসাইটের দুনিয়ায় প্রবেশ**
ফি দেওয়ার পর চলে যান একমাত্র অফিসিয়াল সাইটে: [xiclassadmission.gov.bd](https://xiclassadmission.gov.bd/)
*(বিঃদ্রঃ প্রতিদিন রাত ১০টা-১১টা সাইট মেইনটেন্যান্সের জন্য বন্ধ থাকে, তাই ওই সময়টা এড়িয়ে চলবেন!)*

🆔 **ধাপ ৩: নিজের তথ্য যাচাই (Sign Up)**
আপনার SSC রোল, বোর্ড আর পাসের সাল দিয়ে Verify করুন। একটি **সচল মোবাইল নম্বর** দিন—কারণ এখানেই সব মেসেজ আর পিন আসবে!

🏫 **ধাপ ৪: কলেজ চয়েস (সবচেয়ে গুরুত্বপূর্ণ! ⚠️)**
ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। **ট্রিকস:** আপনার স্বপ্নের বা সবচেয়ে পছন্দের কলেজটি অবশ্যই ১ নম্বরে রাখবেন! এরপর ক্রমানুসারে বাকিগুলো সাজান।

🔒 **ধাপ ৫: সাবমিট ও ম্যাজিক পিন!**
Preview দেখে সব ঠিক থাকলে "Submit" বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার ফোনে ৬ ডিজিটের একটি **Security PIN** আসবে। এটি কারো সাথে শেয়ার করবেন না, সিন্দুকের মতো লুকিয়ে রাখুন! 🤫

🎉 **ধাপ ৬: রেজাল্ট ও সিট কনফার্মেশন**
১৭ সেপ্টেম্বর (রাত ৮টা) প্রথম মেরিট লিস্ট! চান্স পেলে ৩৪০ টাকা দিয়ে সিট কনফার্ম (Lock) করতে হবে ১৯ সেপ্টেম্বরের মধ্যে।
*(সতর্কতা: কনফার্ম না করলে সিট ও আবেদন দুটোই বাতিল হয়ে যাবে!)* 😱

🎒 **ধাপ ৭: চূড়ান্ত ভর্তি ও প্রথম ক্লাস!**
২০-২২ সেপ্টেম্বরের মধ্যে মূল কাগজপত্র নিয়ে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হয়ে যান। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে কলেজ জীবনের প্রথম ক্লাস! 🤩

---

আপনার স্বপ্নের কলেজ কোনটি? কমেন্টে জানান! 👇
বন্ধুদের সাহায্য করতে পোস্টটি দ্রুত **শেয়ার (Share)** করে নিজের টাইমলাইনে রেখে দিন, নাহলে পরে হারিয়ে যাবে! 🚀

#একাদশশ্রেণিতেভর্তি

Address

Nandina Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801714516078

Alerts

Be the first to know and let us send you an email when Nandina Sheikh Anwar Hossain College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nandina Sheikh Anwar Hossain College:

Shortcuts

Share