কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর

কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর, Education, Bokultola, Jamalpur Sadar Upazila.

কাব্যকথা আবৃত্তি একাডেমি।
নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হচ্ছে—
🗓️ প্রতি শুক্রবার ও শনিবার
🕙 সকাল ব্যাচ: ১০:০০টা
🕓 বিকেল ব্যাচ: ৪:০০টা
নিয়মিত অনুশীলনই গড়ে তোলে আত্মবিশ্বাসী উপস্থাপক ও দক্ষ আবৃত্তিশিল্পী।

27/09/2026

সুবাহির সুন্দর আবৃত্তি।
ছোট্ট কণ্ঠে কবিতার এই পথচলা আরও সুন্দর হোক,
আবৃত্তির চর্চায় গড়ে উঠুক তার আত্মবিশ্বাস ও সাবলীলতা।
কাব্যকথার মঞ্চে প্রতিটি কণ্ঠই একটি নতুন স্বপ্নের গল্প।

27/09/2026

গতকাল ছিল কাব্যকথার ছোট্ট বন্ধু মারিয়ামের জন্মদিন।
শুভ জন্মদিন মারিয়াম ❤️
কবিতার সঙ্গে তার পথচলা খুব বেশি দিনের নয়, অথচ অল্প সময়েই তার আবৃত্তিতে এসেছে সুন্দর পরিবর্তন। আবৃত্তির প্রতি তার আগ্রহ ও শেখার আগ্রহ প্রতিদিনই তাকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে।
ছোট্ট কণ্ঠে কবিতার এই সুন্দর চর্চা অব্যাহত থাকুক। নিয়মিত অনুশীলন আর ভালোবাসায় মারিয়ামের আবৃত্তির পথচলা আরও সুন্দর হোক—এই আমাদের প্রত্যাশা।
ভালোবাসা ও শুভকামনা, ছোট্ট মারিয়াম। ❤️

🎂🌸 শুভ জন্মদিন, ছোট্ট মারিয়াম! 🌸🎂আজ কাব্যকথার ছোট্ট বন্ধু মারিয়ামের শুভ জন্মদিন। তোমার হাসি, তোমার প্রাণবন্ত উপস্থিতি আর...
26/09/2026

🎂🌸 শুভ জন্মদিন, ছোট্ট মারিয়াম! 🌸🎂
আজ কাব্যকথার ছোট্ট বন্ধু মারিয়ামের শুভ জন্মদিন।
তোমার হাসি, তোমার প্রাণবন্ত উপস্থিতি আর কবিতার প্রতি ভালোবাসায় কাব্যকথার আঙিনা আরও সুন্দর হয়ে ওঠে।
তোমার ছোট্ট কণ্ঠে কবিতার প্রতিটি শব্দ যেন নতুন এক আনন্দের গল্প বলে।
জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সুন্দর স্বপ্ন আর সাফল্যে ভরা।
কাব্যকথা পরিবারের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
শুভ জন্মদিন, প্রিয় মারিয়াম! 🎉🎈
তোমার আগামী দিনগুলো হোক আরও সুন্দর, আলোকিত ও আনন্দময়। 💐❤️

24/09/2026

ক্লাসে উপস্থাপনায় ফিহা, আর আবৃত্তিতে ওয়াকিয়া—এভাবেই ক্ষুদে উপস্থাপক ও আবৃত্তিশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে কাব্যকথার ক্লাস। ❤️
আবৃত্তির পাশাপাশি উপস্থাপনার চর্চা, জড়তা কাটিয়ে সাবলীলভাবে কথা বলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করা—এসবই আমাদের নিয়মিত অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ।
ছোট ছোট এই প্রয়াস ও অনুশীলনই একদিন তাদের নিয়ে যাবে আরও বড় মঞ্চে, আরও আত্মবিশ্বাসী করে তুলবে তাদের পথচলা।
ভালোবাসা ও শুভকামনা রইল প্রিয় ফিহা ও ওয়াকিয়ার জন্য।

24/09/2026

মঞ্চে আত্মবিশ্বাসী কণ্ঠ, সাবলীল উপস্থাপনা আর সুন্দর প্রকাশভঙ্গি—আদিলা ও আহনাফের উপস্থাপনায় ফুটে উঠেছে সেই চর্চারই প্রতিফলন। ❤️
কাব্যকথার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের উপস্থাপনার এই সুন্দর মুহূর্তটি।
শুধু কবিতা আবৃত্তি নয়, কাব্যকথা শেখায় মঞ্চে কথা বলার সাহস, আত্মবিশ্বাস ও সাবলীল প্রকাশ।
আদিলা ও আহনাফের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা।
#কাব্যকথা #আদিলা #আহনাফ #উপস্থাপনা #আত্মবিশ্বাসেরপ্রথমউচ্চারণ

পুরনো ছবির পাতায় ফিরে দেখা কাব্যকথার সেই দিনগুলো… ❤️ কাব্যকথা আবৃত্তি একাডেমি, বকুলতলা,জামালপুর। এখানেই আত্মবিশ্বাসের প্...
23/09/2026

পুরনো ছবির পাতায় ফিরে দেখা কাব্যকথার সেই দিনগুলো… ❤️
কাব্যকথা আবৃত্তি একাডেমি, বকুলতলা,জামালপুর।
এখানেই আত্মবিশ্বাসের প্রথম উচ্চারণ। ❤️


23/09/2026

অনুষ্ঠানে কাব্যকথার শিক্ষার্থীদের আবৃত্তি ও উপস্থাপনার অংশ....
মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, নিজেকে প্রকাশ করা, আবৃত্তির পাশাপাশি সুন্দরভাবে অনুষ্ঠান উপস্থাপনার দক্ষতাও গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থীর।
মঞ্চের প্রতিটি মুহূর্তই হোক আত্মবিশ্বাসের নতুন উচ্চারণ। ❤️
#কাব্যকথা_আবৃত্তি_একাডেমি #আবৃত্তি #উপস্থাপনা #আত্মবিশ্বাসের_প্রথম_উচ্চারণ

21/09/2026

রওজার কণ্ঠে কবিতার ছন্দ, চোখে শেখার আগ্রহ আর মনে নতুন কিছু করার প্রত্যয়।
আবৃত্তির প্রতি তার আগ্রহ যেমন সুন্দর, তেমনি শেখার ইচ্ছেটাও দারুণ। নিয়মিত অনুশীলন আর একটু একটু করে আত্মবিশ্বাস—এই দুটোই রওজাকে সামনে আরও অনেক দূর এগিয়ে নেবে।
আজকের এই ছোট্ট প্রয়াসই হোক আগামীর সুন্দর আবৃত্তির পথচলার শুরু।
রওজার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।
— কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর
এখানেই আত্মবিশ্বাসের প্রথম উচ্চারণ।



#কবিতা
#আবৃত্তি
#ছড়া
#উপস্থাপনা
#জামালপুর

21/09/2026

নতুন শিক্ষার্থী নিহালের কণ্ঠে ছড়া আবৃত্তি.... স্বাগতম নিহাল💙
কাব্যকথার আঙিনায় নতুন এই পথচলা হোক আনন্দের....
— কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর।
এখানেই আত্মবিশ্বাসের প্রথম উচ্চারণ

শুধু শ্রেণিকক্ষে নয়, শেখার আনন্দ ছড়িয়ে থাকুক প্রকৃতি আর পথের মাঝেও। ১ম ছবিতে এবছরের শিক্ষা সফরে কাব্যকথার ছোট্ট শিল্পীদে...
21/09/2026

শুধু শ্রেণিকক্ষে নয়, শেখার আনন্দ ছড়িয়ে থাকুক প্রকৃতি আর পথের মাঝেও।
১ম ছবিতে এবছরের শিক্ষা সফরে কাব্যকথার ছোট্ট শিল্পীদের সঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত—হাসি, গল্প, বন্ধুত্ব আর নতুন কিছু দেখার উচ্ছ্বাসে ভরা একটি সুন্দর দিন।
শিক্ষার পাশাপাশি এমন আনন্দঘন অভিজ্ঞতাই শিশুদের মনে তৈরি করে সুন্দর স্মৃতি, বাড়ায় আত্মবিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসা।
কাব্যকথার পথচলা—শেখার, সৃষ্টির, আনন্দের।
— কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর



#কাব্যকথা
#কবিতা
#ছড়া
#আবৃত্তি
#জামালপুর

Address

Bokultola
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যকথা আবৃত্তি একাডেমি, জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category