Bakshigonj - বকশীগঞ্জ

Bakshigonj - বকশীগঞ্জ বকশীগঞ্জ সংক্রান্ত খবরাখবরের আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে রাখুন।

04/02/2026
22/01/2026

জামালপুর জেলার বকশীগঞ্জে একটি বিস্ফোরক মামলার চার্জশিট থেকে উপজেলা আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাসহ ১১ জনকে বাদ দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

গত ৫ ডিসেম্বর পুলিশ আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। তবে মামলার প্রধান আসামিদের কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

২০২৪ সালের ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেছিলেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছিল, বকশীগঞ্জ উপজেলা পরিষদে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হাইওয়ে থানায় নাশকতামূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এতে ১৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জামালপুর জেলা প...
21/01/2026

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা শহর থেকে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে নঈম মিয়ার বিশাল হাট। গত ৮ নভেম্বর সরেজমিনে দেখা যায়, হাটের পূর্ব পাশে ঈদগাহ ম...
11/01/2026

উপজেলা শহর থেকে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে নঈম মিয়ার বিশাল হাট। গত ৮ নভেম্বর সরেজমিনে দেখা যায়, হাটের পূর্ব পাশে ঈদগাহ মাঠের বিশাল বটগাছ। গাছের নিচে দইয়ের হাঁড়ি নিয়ে বসে আছেন বিক্রেতারা। উপজেলা ও জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এই দই কিনতে আসছেন। দরদাম ও দই ঘনত্ব দেখে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত চলে এ দইয়ের হাট। সাধারণত প্রতি কেজি দই ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়।

বিস্তারিত পড়ুন : https://www.prothomalo.com/bangladesh/district/0j8bt1wec2

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের ...
11/01/2026

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন মিয়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি ওই এলাকার এবারুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে একটি মামলা করেন। নাশকতার অভিযোগে করা ওই মামলায় ৩৫৯ জনকে আসামি করা হয়েছিল। ওই মামলার আসামি হিসেবেই শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মকবুল হোসেন বলেন, নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যুবলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গহের পাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে মুড়ি পার্টির আয়োজন করেন জিহাদের সহপাঠী মুন্না মিয়া, সাইদ সহ কযেকজন । সেখানে জ...
09/01/2026

গহের পাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে মুড়ি পার্টির আয়োজন করেন জিহাদের সহপাঠী মুন্না মিয়া, সাইদ সহ কযেকজন । সেখানে জিহাদ মিয়াও যান। মুড়ি পার্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্না মিয়ার সাথে জিহাদের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে মুন্না মিয়া জিহাদের পিছন থেকে একটি ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বকশীগঞ্জে টিআর কাবিখা কাবিটার ৫ কোটি টাকার প্রকল্পে লুটপাট: কাগজে আছে, বাস্তবে নেই।। ছবি: আমার দেশ
09/01/2026

বকশীগঞ্জে টিআর কাবিখা কাবিটার ৫ কোটি টাকার প্রকল্পে লুটপাট: কাগজে আছে, বাস্তবে নেই।। ছবি: আমার দেশ

২০২৫–২৬ অর্থবছরের এডিপিতে প্রস্তাবিত একটি রেল প্রকল্পের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। আগে যে প্রকল্পটি “জামালপুর থ...
08/01/2026

২০২৫–২৬ অর্থবছরের এডিপিতে প্রস্তাবিত একটি রেল প্রকল্পের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। আগে যে প্রকল্পটি “জামালপুর থেকে শেরপুর হয়ে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত নতুন সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা” নামে প্রস্তাবিত ছিল, সেটির পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে “শেরপুর ও নালিতাবাড়ী রেলওয়ে কানেক্টিভিটির জন্য সম্ভাব্যতা সমীক্ষা”। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে দেখা করে দলটিতে যোগদান করেন বকশীগঞ্জ উপজেলা বিএন...
14/12/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে দেখা করে দলটিতে যোগদান করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার

Address

Bakshiganj
Jamalpur Sadar Upazila
2140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakshigonj - বকশীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bakshigonj - বকশীগঞ্জ:

Shortcuts

Share