নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Jamalpur Sadar Upazila
  • নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়

নান্দিনা মহারানী হেমন্ত কুমারী  সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত জামালপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বহু জ্ঞানী গুণী মানুষের আগমন এ প্রতিষ্

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hridoy, Walid Arafat, Lkjhmn Owe, Sayem Abu, Nusrat Ah...
22/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hridoy, Walid Arafat, Lkjhmn Owe, Sayem Abu, Nusrat Ahmed

22/04/2026

জরুরি....
এসএসসি ২০২৬

প্রবেশপত্রের সেশন অনুযায়ী প্রশ্নপত্রও ভিন্ন ভিন্ন হবে।

সেশন: ২০২৪ রেজিস্ট্রেশনধারী নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিবে।

সেশন: ২০২৩ বা তার পূর্বে রেজিস্ট্রেশনধারী অনিয়মিত, জিপিএ উন্নয়ন (মানোন্নয়ন) এবং অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাসে পরীক্ষা দিবে। অর্থাৎ তাদের পুরো বই পড়তে হবে।
সম্মানিত কক্ষ প্রত্যবেক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলে বিষয়টি খেয়াল রাখলে পরীক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।

Mohammad Shafiqul Islam Shubho Sir

এসএসসি ২০২৬ ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল তোমাদের জন্য।
19/04/2026

এসএসসি ২০২৬
ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল তোমাদের জন্য।

স্কুলের সাবেক শিক্ষার্থী যখন মন্ত্রী হন........ অভিনন্দন
17/02/2026

স্কুলের সাবেক শিক্ষার্থী যখন মন্ত্রী হন........ অভিনন্দন

নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী টাংগাইল-১ মধুপুর -ধনবাড়ি আসনে ধানের শীষ প্রতীকে ন...
14/02/2026

নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী টাংগাইল-১ মধুপুর -ধনবাড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন। অত্যন্ত নম্র ও ভদ্র মানুষটি মধুপুর ধনবাড়ির উন্নয়নে কাজ করবেন এটাই প্রত্যাশা।

আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তথ্য ও ছবি কৃতজ্ঞতাঃ Mohammad Shafiqul Islam Shubho স্যার

যাদের জন্য প্রযোজ্য
15/12/2025

যাদের জন্য প্রযোজ্য

৬ষ্ঠ শ্রেণিতে যারা নির্বাচিত হলে.....
11/12/2025

৬ষ্ঠ শ্রেণিতে যারা নির্বাচিত হলে.....

09/04/2025

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ,

ভালো আছো নিশ্চয়ই।

কিছু বিষয় তোমাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন বলে মনে করছি.....

১. এখন নতুন করে কোন চ্যাপ্টার পড়বেনা। যা পড়েছ তাই রিভিশন দিবে। যা পড়ো নাই তা নিয়ে সময় নষ্ট করবেনা। মনে করবে এগুলো ছাড়াই উত্তর করতে পারবে।

২. গণিতের সূত্রগুলো ভালোভাবে দেখে যাবে। নতুন করে গণিত করতে গিয়ে মন খারাপ করবেনা। পরীক্ষার হলে ঠিকই কমন পরবে এবং করতে পারবে। বিজ্ঞানের বিষয়গুলোতেও তাই।

৩. ইংরেজি গ্রামার অংশ শুধু বোর্ড প্রশ্ন দেখবে এখন। লিখিত অংশের জন্য শুধু লেখার স্ট্রাকচার দেখে যাবে। লেটার এপ্লিকেশন ইমেইলে বামপাশের পেজ থেকে লেখার চেষ্টা করবে অবশ্যই। মার্জিন বরাবর লিখবে সব। পেসেজ থেকে এনসার করার ক্ষেত্রে আগে ঐ পেসেজের প্রশ্নগুলো পড়ে দেন পেসেজ পড়বে।

৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ অন্যান্য বিষয়ে এমসিকিউ ঠান্ডা মাথায় এনসার করবে। বেশি আলোচনা করতে গেলে সময় পাবেনা। সৃজনশীল প্রশ্নের জন্য মাত্র ২১ মিনিট সময় পাবে তাই প্রথম প্রশ্নের উত্তর ২৫-৩০ মিনিট লাগলেও পরেরগুলো যেন ঐ সময়েই শেষ করতে পারো।

৫. ভালো গাঢ় পেনসিল দিয়ে মার্জিন করবে। নং প্রশ্নের উত্তর আলাদা কালি দিয়ে লেখার দরকার নেই। শুধু নিচের দাগটা দিতে পারো।

৬. পরীক্ষার আগের রাতে স্বচ্ছ একটা ফাইলে প্রয়োজনীয় সব গুছিয়ে রাখবে। দুইয়ের অধিক কলম এবং অবশ্যই তা বলপেন। জেলপেন দিয়ে লিখবেনা। ইরেজার, কাটার, দু'টো পেনসিল, স্কেল আগের রাতে উঠিয়ে রাখবে। পরীক্ষার আগের রাতে অবশ্যই রাত ১০টার মধ্যে ঘুমাতে হবে। সব পরীক্ষার আগে ভালো ঘুম হওয়া প্রয়োজন।

৮. একটি পানির বোতল সাথে রাখবে। পারলে একটু গ্লুকোজ বা ওরস্যালাইন গুলে নিতে পারো। প্রচন্ড গরমে এনার্জি দিবে। খাবারের বিষয়ে পরীক্ষা চলাকালীন অবশ্যই সতর্ক থাকবে। বাইরের কোন খাবার খাবেনা যাতে পেটে সমস্যা হওয়ার আশংকা থাকে। আর বাড়ির খাবার যেন নরমাল হয়। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না। মনে রাখবে তোমার শরীর সামান্য দুর্বল থাকলে কিন্তু পরীক্ষায় লেখার ক্ষেত্রে প্রভাব পরবে৷

৯.. সকালে নামাজ/ প্রার্থনা করে ভালোভাবে নাস্তা করে, পরিপাটি স্কুল ড্রেস পরে বাবা মায়ের দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে। মোবাইল ফোন ব্যবহার ছেড়ে দিবে একদম। ফেসবুকে আসবেনা পরীক্ষার সময়।

১০. পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকের সাথে কোন প্রকার বেয়াদবি করবেনা। কোন অসদুপায় অবলম্বন করবেনা।
অন্য স্কুলের কোন শিক্ষার্থীর সাথে কোন তর্কে জড়াবে না।
সবসময় ভদ্রতার পরিচয় দিবে যাতে তোমাদের আচরণে প্রশংসা করে সবাই।

১১. এ সময়ে তোমার মনে বেশি ভয় কাজ করবে যে আমার কিছুই মনে নাই,কিছুই লিখতে পারবোনা। কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠিকই লিখতে পারবে।

তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আগামী দিনে তোমরা তোমাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। আমারাও যেন তোমাদের নিয়ে গর্ববোধ করতে পারি সেরকম অবস্থানে পৌছাবে ইনশাআল্লাহ।

মোঃ শফিকুল ইসলাম (শুভ)
বিএসএস( সম্মান) এমএমএস
রাষ্ট্রবিজ্ঞান
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিএড
সহকারি শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাংগাইল।

এসএসসি পরীক্ষার্থী ২০২৫ তোমাদের ওএমআর পূরণ আগে থেকে দেখে যেতে পারো। সঠিকভাবে পূরণ করবে। ভুল হলেও ঘাবড়ানোর কারণ নেই কক্ষ ...
09/04/2025

এসএসসি পরীক্ষার্থী ২০২৫
তোমাদের ওএমআর পূরণ আগে থেকে দেখে যেতে পারো। সঠিকভাবে পূরণ করবে। ভুল হলেও ঘাবড়ানোর কারণ নেই কক্ষ প্রত্যবেক্ষককে অবহিত করবে।
তোমাদের খাতায় কোন নাম বা ফোন নাম্বার লিখবেনা।
খাতা পেনসিল দিয়ে মার্জিন করবে, মূল খাতা ভাজ করবেনা। অতিরিক্ত খাতা মার্জিন করার সময় না থাকলে মার্জিনের মত করে ভাজ করে দিতে পারো।
খাতার ফাঁকা সব পৃষ্ঠায় লেখা যাবে।

শুভকামনা রইল...

মোঃ শফিকুল ইসলাম শুভ
সহকারি শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাংগাইল।

19/03/2025

শুভ স্যারের পেজ...
শীঘ্রই ক্লাস নেওয়া শুরু করবেন....
পেজ লাইক কমেন্ট এর আবেদন রইলো....
Stay with Mohammad Shafiqul Islam Shubho Sir

https://www.facebook.com/share/1BKxwqno5w/

You have two hands, one for helping yourself, the other for helping others

Address

Makhondash Road
Jamalpur Sadar Upazila

Telephone

01683814899

Website

Alerts

Be the first to know and let us send you an email when নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category