06/11/2024
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
Binary Computer Education Center is a leading Computer Training Institute in Kendua Bazar, Jamalpur.
06/11/2024
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
21/04/2024
ব্যবসা নয়, সেবাই মূল লক্ষ!
31/07/2023
চ্যাটবট বহু মানুষকে কর্মহীন করবে: চ্যাটজিপিটি প্রধান
চ্যাটজিপিটির প্রধান ওপেন এআইর কর্ণধার স্যাম অল্টম্যান বলেছেন আগামীতে চ্যাটবটের মতো সেবাগুলো বহু মানুষকে কর্মহীন করবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উত্থানের ফলে কর্মক্ষেত্রে মানুষ তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়বে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা বলেছেন।
গত বছর নভেম্বরে ওপেন এআই তাদের চ্যাটবট সার্ভিস চ্যাটজিপিটি চালু করে। এরপর গুগলও আনে এই সেবা। এছাড়াও বহু তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান তাদের পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে।
প্রায় একদশক আগে বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার। কিংবদন্তি বিজ্ঞানী আর নেই। কিন্তু বর্তমান পৃথিবীতে ক্রমেই বাড়তে থাকা এআই-এর দাপটের মধ্যে যেন বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে তার সতর্কবার্তা।
মানুষকে পরাজিত করে আগামী পৃথিবীতে কৃত্রিম মেধাসম্পন্ন অ্যানড্রয়েডরা রাজত্ব করবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। কিন্তু এরই মধ্যে এআই চাকরির বাজারে যে বড় এক ‘থ্রেট’ হয়ে উঠেছে তা নিশ্চিত। আর সেই আশঙ্কা যে অমূলক নয়, তা বোঝা যায় খোদ অল্টম্যানের বক্তব্য থেকে।
সাক্ষাৎকারে চ্যাটজিপিটি প্রধান দাবি করেছেন, চ্যাটজিপিটির অনেক ভালো দিক থাকলেও এর সবটাই সদর্থক নয়। তিনি জানাচ্ছেন, এখনও বহু মানুষ মনে করেন সভ্যতার কল্যাণেই কাজ করবে এই চ্যাটবট। কোনভাবেই মানুষের ‘প্রতিদ্বন্দ্বী’ হবে না সে। কিন্তু বিষয়টা তা নয়। ‘চাকরি অবশ্যই যাবে’ একেবারে পূর্ণচ্ছেদের মতো বলছেন অল্টম্যান।
এখানেই শেষ নয়। চ্যাটজিপিটির চেয়েও শক্তিশালী চ্যাটবট যে শিগগিরি তৈরি হয়ে যেতে পারে, তাও জানিয়েছেন, ‘ওপেনএআই’-এর সিইও। আর সেটা নাকি রীতিমতো ‘চোয়াল ঝুলে যাওয়ার মতো’ কিছু হতে চলেছে।
তার মতে, সাধারণ মানুষ এই ধাক্কা সামলাতে প্রস্তুত নয়। সেই সব অত্যাধুনিক এআই-এর কল্পনাও নাকি ‘অস্বস্তিকর’। ভবিষ্যতের পৃথিবীতে গা ঘেঁষাঘেঁষি করেই বেঁচে থাকবে মানুষ ও এআই। পরিষ্কার ভবিষ্যদ্বাণী অল্টম্যানের। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এহেন আশঙ্কা বরাবরই ছিল। এবার সেটাই আরও উজ্জ্বল হয়ে উঠল অল্টম্যান
31/05/2023
Binary Tour 2021
31/05/2023
Batch 2018-2019
10/10/2021
Admissions going on
কম্পিউটার শিখতে চাচ্ছেন তবে বুঝে উঠতে পারছেন না, কিভাবে কম্পিউটারের কাজ শুরু করবেন?
তবে আপনার জন্য আমাদের আজকের এই পোস্টটি ।
অনেক সময় আমরা শুনে থাকি, কেউ একজন এসে বলছে আমি কম্পিউটার সব কাজ শিখতে চাই । বেশ ভালো কথা কেউ একজন কম্পিউটারের সব কাজ শিখতে চাচ্ছেন তাকে উৎসাহিৎ করাই উত্তম কাজ ।
তবে, জেনে রাখা ভালো কম্পিউটারের কাজের কোনো শেষ নেই । 😃
এজন্য কম্পিউটারের সব কাজ শিখতে চাওয়ার আগে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা অতি আবশ্যক । তবে, কারো যদি কম্পিউটার সম্পর্কিত টুকটাক ধারণা থাকে এই যেমনঃ কম্পিউটারের কী- বোর্ড, মাউস, মনিটর, সিপিউ, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, কম্পিউটার উইন্ডোজ সেটআপ, ইন্টারনেট ব্রাউজিং, এবং ই-মেইল সহ ইত্যাদি খুটিনাটি বিষয়ে যদি কারো মোটামোটি ধারণা থাকে তবে সে “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” অর্থাৎ অফিস কোর্সের কাজ শিখতে পারে ।
অফিস কোর্স শেখার প্রয়োজনীয়তা কী?
বর্তমান বিশ্ব এমনিতেই এখন ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকাটা এখন সকলের জন্য আবশ্যক হয়ে পড়েছে। এটা না থাকলে এখন ভালো ভালো ডিগ্রি নিয়েও চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে। বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। অটোমেশনের এই যুগে এসে তাই কম্পিউটারের ‘অ আ ক খ’ না জানলে চাকরি পেলেও তাতে কতদিন টিকে থাকতে পারবেন, তা বলা মুশকিল। সব ধরনের চাকরির ক্ষেত্রেই এখন এই কথা প্রযোজ্য। তাই নিজ ব্যাক্তিগত ও চাকরির ক্ষেত্রে যেকোনো কজের ক্ষেত্রেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা আবশ্যক ।
এছাড়া ইন্টারনেট মার্কেটপ্লেসেও ডাটা এন্টি টাইপিষ্ট, এক্সেল সীটে হিসাব-নিকাশ, ও প্রেজেন্টেশনের তৈরীর মতো কাজের খুব ভালো চাহিদা রয়েছে ।
সুতরাং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা থাকলে সকল দিক থেকেই লাভবান ও আয় করার সম্ভবনা থাকে । এজন্য সবার আগে অফিস কোর্সের কাজ জানা জরুরী।
আবার যদি এমন হয় কারো অফিস কোর্স সম্পর্কে টুকটাক ধারণা আছে কিন্তু সে অফিস কোর্সের কাজ তেমন করতে আগ্রহী নয় বরং আঁকাআঁকি করতে ভালো লাগে বা ফটো ডিজাইন, এডিটিং বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করতে ইচ্ছুক তবে, সে “গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারে ।
গ্রাফিক্স ডিজাইন শিখতে কী প্রয়োজন বা কেন শিখবেন গ্রাফিক্স ডিজাইন?
গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল কাজ এজন্য এ কাজটি শেখার পূর্বশর্ত হচ্ছে ইচ্ছাশক্তি ও নতুন কিছু করার মতো আগ্রহবোধ । গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে অনলাইন ও অফলাইনে ভালো আয় করা সম্ভব । Upwork, Fiverr, Peopleperhou গ্রাফিক্স ডিজাইন এর প্রচুর কাজ পাওয়া যায় । যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান তারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন । বাংলাদেশেও এর চাহিদা অনেক রয়েছে। অনেক নারীও অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় করছেন। তবে এ কাজ ভালো করে শিখতে হবে।
গ্রাফিক্স ডিজাইনের যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে…
১. লোগো ডিজাইন
২. বিজনেস কার্ড ডিজাইন
৩. ব্যানার/পোস্টার ডিজাইন
৪. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি
৫. স্টিকার ডিজাইন
৬. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন
৭. ইমেজ এডিটিংএন্ড রিসাইজ
৮. ফটো রিটাচিং
৯. স্কেচ তৈরি/ড্রয়িং করা
লোগো ডিজাইনঃ-
কোন দেশ, কোম্পানি বা ব্যাক্তিগত কোন কিছুর পরিচয় বহন করে সেই দেশ, কোম্পানি বা ব্যাক্তিগত বহনকারী কিছু ছবি। যেমন আপনি গ্রামীন মোবাইল কোম্পানির পাতার ছবি দেখেই আপনি বলে দিতে পারবেন এটা গ্রামীন মোবাইল কোম্পানি ঠিক এই ভাবেই একটি লোগো একটি কোম্পানির ব্যক্তিত্ব বহন করে। সবসময় Adobe Illustrator দিয়ে লোগো ডিজাইন করতে হবে তবে লোগো ডিজাইন শিখতে হলে আপনাকে আগে অবশ্যই বিভিন্ন কোম্পানির লোগো Google থেকে Search দিয়ে বের করে দেখতে হবে এবং সেখান থেকে ধারনা নিতে হবে। তবে সবসময় মনে রাখবেন আপনার ডিজাইন করা লোগো যেন কোম্পানির নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। লোগো ডিজাইন করার সময় সবার আগে আপনি ক্লাইন্ট এবং তার আইডিয়া এবং পছন্দ জেনে নিন। এতে করে সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত লোগো ডিজাইন করতে পারবেন।
লোগো ডিজাইন করতে গেলে দেখা যাবে, প্রথমবার সাবমিট করার পর ক্লাইন্ট আপনাকে কোন অংশ পরিবর্তন করতে বলতে পারে। আপনি এই জন্য প্রতিবার সাবমিট করার সময় অবশ্যই এই সময়ের আলাদা ব্যাকআপ রেখে দিবেন। আপনি যদি প্রতিবারের ওয়ার্কসাবমিট এর ব্যাকআপ না রাখেন তাহলে পরে অনেক ঝামেলায় পড়বেন। আর তাই সব সময় ফাইল ব্যাকআপ রাখতে ভুলবেন না।
গ্রাফিক্স ডিজাইনের অন্যান্য কাজঃ
গ্রাফিক্স ডিজাইন এর একটি অংশ হচ্ছে লোগো ডিজাইন । তবে এটি ছাড়াও আরও অনেক কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনে। যেমন বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার/পোস্টার ডিজাইন,ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি, স্টিকার ডিজাই, প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন, ইমেজ এডিটিং এন্ড রিসাইজ ইত্যাদি। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে ইন্টোরিয়র ডিজাইন এরও ব্যাপক চাহিদা রয়েছে ব্যানার, বিলবোর্ড থেকে শুরু করে বিভিন্ন কভার পেইজের ডিজাইন এর কাজও পাওয়া যায় অনলাইনে। । একটি ঘরের ভিতর বিভিন্ন অংশ কেমন হবে সেটা ডিজাইন করা। তাছাড়া বিভিন্ন দোকানের ডিজাইন এর কাজ পাওয়া যায়।
আপনাদের সুবিধার্থে কিছু অনলাইন মার্কেটপ্লেসের লিঙ্ক দিলাম দেখতে পারেনঃ
http://graphicriver.net/
http://99designs.com/
https://www.crowdspring.com/
https://www.fiverr.com/
https://www.project4hire.com/
http://aquent.com/
আমাদের রয়েছে ৫টি কোর্স
১। বেসিক কম্পিউটার (২ মাস)
২। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (৩ মাস)
৩। কম্পিউটার হার্ডওয়্যার (২ মাস)
৪। গ্রাফিক্স ডিজাইন (৩ মাস)
৫। ওয়েব ডিজাইন (৩ মাস)
এছাড়াও এইস.এস.সি ছাত্র ছাত্রীদের ICT কোচিং করানো হয়।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
===============================================
আমাদের ঠিকানাঃ সারিষাবাড়ী রোড, কেন্দুয়া কালিবাড়ি বাজার, জামালপুর।
মোবাইলঃ 01714419545
ই-মেইলঃ [email protected]
আমাদের অনুসরণ করতেঃ
=================================================
Facebook : www.facebook.com/BinaryCT
Twitter: www.twitter.com/BinaryCT
Instagram: www.instagram.com/BinaryCT
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময় ।
-সকলকে ধন্যবাদ
Binary Computer Education is a leading computer training institute in kendua bazar jamalpur.
agami 2 August 2021 thaka sokol training class sastho bidhi mayne jotharite suru kora hobe..tai sokol students der class a ashar onurodh kora holo.
22/02/2020
| Monday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 | |
| Tuesday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 | |
| Wednesday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 | |
| Thursday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 | |
| Saturday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 | |
| Sunday | 09:00 - 13:00 |
| 15:00 - 23:00 |