Teach For Today

Teach For Today

Share

"মানুষ যা চায়, তাই কি পায়?” (সুরা নাজম-২৪} "মানুষ তাই পায়, যা সে করে" (সুরা নাজম-৩৯}

20/03/2026

Taqabbalallahu minna wa minkum - May Allah accept good deeds from us and from you. Wishing you and your family a joyous Eid-Ul-Fitr filled with endless happiness, sparkle prosperity.
Eid Mubarak!

Keep me in your prayers 🖤

Photos from Teach For Today's post 02/01/2026

সাবজেক্ট রিভিউ
বিষয়: গণিত

ছোটবেলা থেকেই সবার পছন্দের অথবা অপছন্দের তালিকায় গণিত থাকবেই। আসলে ম্যাথ সর্বত্রই বিরাজমান। কেননা ম্যাথই ডিফাইন করে দেয় আমাদের ফোন কিভাবে কাজ করবে, উড়োজাহাজ কিভাবে আকাশে চলবে , কোন জীবাণু কত দ্রুত ছড়িয়ে যাচ্ছে, নির্বাচনে কে জয়ী হচ্ছে, গণিত হচ্ছে এই ইউনিভার্সের নিজস্ব তম ভাষা ।গণিত কারোর জন্য যেমন ইন্সপাইরিং ঠিক তেমনি আবার কারো জন্য 'ডার্ক' সিরিজ থেকেও জটিল।আসলে গনিত হচ্ছে মার্ভেল মুভি।যার ভাল লাগে তার কাছে গণিত নেশার মতো।চোখ বন্ধ করলে ফর্মূলাগুলো বাস্তব রুপে চোখের সামনে ভেসে উঠে, অন্যথায় গণিতকে বাজিমাত করা একটু কষ্টসাধ্যই বটে।তাই অনার্সে গণিত নিয়ে পড়তে হলে অবশ্যই গণিতের প্রতি তোমার ভালবাসা থাকতে হবে।গণিতকে থ্রিলার মুভির মতো এনজয় না করলে ৪ বছর গণিত খুবই কষ্টকর মনে হবে।৪ বছরে মেজর নন-মেজর মিলিয়ে টোটাল ৩১টি কোর্স রয়েছে যার প্রতিটিই গণিতকে কমপ্লেক্স ভাবা স্টুডেন্ট এর জন্য পাহাড় কেটে সোজা করার মতো।

ছোটবেলা থেকে ‘এইম-ইন-লাইফ’ এসে তে সবসময়ই আমরা লিখে এসেছি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হব কিন্তু কখনও কি আমরা ভেবেছি গণিতবিদ হব?কিংবা ম্যাথ টিচার হব কিংবা লেকচারার? কিংবা ডাটা সায়েন্টিস্ট? এই জিনিসটাই আমরা ভুল করি।গণিত যেমন ইন্টারেস্টিং তেমনই রিসার্চ এর জন্যও নিঃসন্দেহে খুবই ভাল।

কোর্স সাধারণত কত বছরের হয়?
সাধারণত গণিত এর অনার্স কোর্স ৪ বছরের।

- সাব্জেক্টটি বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়?
-এখানে দুইটা ভাগ-
১.ফলিত গণিত
২.গণিত
সনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়েই রয়েছে এই বিষয়ে অধ্যয়ন এর সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ানো হয়। এছাড়াও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিউর সাব্জেক্ট হিসেবে গণিত এর গুরুত্ব অনেক বেশি।

- কি কি বিষয়/কোর্স পড়ানো হয়?
মেজর মাইনর এবং প্র্যাক্টিকাল কিছু কোর্সসহ প্রায় ৩১টি কোর্স রয়েছে ৪ বছরের অনার্স কোর্সে।
মেজর কোর্স :
১.ফাণ্ডামেন্টাল ম্যাথেমেটিক্স
২.ডিফারেনশিয়াল ক্যালকুলাস
৩.ইণ্টিগ্রাল ক্যালকুলাস
৪.লিনিয়ার এলজেব্রা
৫.নাম্বার থিওরি
৬.এনালিটিক জিওমেট্রি
নন-মেজর কোর্স :
১.ওয়েভ এন্ড মেকানিক্স
২.ইলেক্ট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম
৩.ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি
৪.ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স
এঈ কোর্সগুলো আসলে বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ি পরিবর্তন হয়। কোর কোর্সগুলো সাধারণত হেরফের হয়না।

- একজন সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী কিভাবে বুঝবে তার এ বিষয়ে আগ্রহ আছে কিনা?
স্কুল কলেজের গণিত আর ভার্সিটির গণিত আকাশ পাতাল পার্থক্য। গণিত যদি বুঝে বুঝে পড়তে ভালো লাগে এবং পড়ার ধৈর্যও থাকতে হবে। ম্যাথ শুধু করতে পারো এরকম না, বুঝে বুঝে করতে পারো, কোন ফর্মুলা কেন হচ্ছে তা বুঝতে পারতে হবে তাহলেই তোমার ম্যাথ পড়তে আসা উচিত। আসলে ম্যাথ এর প্রতি খুব ভালবাসা না থাকলে পড়তে না আসাই ভাল।

- পড়াশোনার ধরন কেমন?তাত্ত্বিক,ব্যবহারিক নাকি উভয়ই?
সম্পূর্ণ তাত্ত্বিক পড়াশোনা। এখানে ব্যবহারিক আসলে কিছুই নেই। তবে প্রোগ্রামিং ব্যবহার করে ম্যাথগুলোর ভিজুয়ালাইজেশন দেখানো হয়। সব থেকে বড় ব্যপার হল তোমাকে চিন্তা করতে শিখতে হবে। কল্পনার রাজ্যে ম্যাথ এর সূত্রগুলোকে বাস্তব রুপ দিতে পারার মতো সাধনা কিংবা চেষ্টা এবং ক্ষমতা থাকতে হবে তা নাহ হলে গিভ আপ করার বাজে চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকবে।

- এই বিষয়ে পড়াকালীন কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা যায় যা পরবর্তীতে ক্যারিয়ার গঠনে হেল্প করবে?
নাহ তেমন উল্লেখযোগ্য কিছু নেই যেহেতু ম্যাথ খুবই রিসার্চ রিলেটেড সাব্জেক্ট। তবে ম্যাথ অলিম্পিয়ড এর সাথে যুক্ত থাকা ভালো।নিজেও অলিম্পিয়াড করার সুযোগ পাবে।

গণিতের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্র বলতে মূলত শিক্ষকতা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়), বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংক, প্রতিরক্ষা, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে (যেমন ISRO, DRDO) বিশ্লেষক বা কর্মকর্তা পদ বোঝানো হয়, যেখানে গণিতের ভালো জ্ঞান অপরিহার্য, বিশেষ করে বিসিএস, ব্যাংক ও শিক্ষকতা (NTRCA) এবং নন-ক্যাডার পদে প্রচুর সুযোগ রয়েছে।
শিক্ষকতা
সরকারি স্কুল ও কলেজ: গণিত শিক্ষক হিসেবে NTRCA (শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়: গণিতে উচ্চতর ডিগ্রি (মাস্টার্স, পিএইচডি) থাকলে বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার সুযোগ থাকে।
বিসিএস ও অন্যান্য প্রশাসন
BCS (বাংলাদেশ সিভিল সার্ভিস): প্রশাসন, পুলিশ, নিরীক্ষা ও হিসাব, পরিকল্পনা, কর ইত্যাদি ক্যাডারে গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নন-ক্যাডার: বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে জুনিয়র কর্মকর্তা পদেও গণিতের জ্ঞান প্রয়োজন হয়।
আর্থিক ও ব্যাংকিং
বাংলাদেশ ব্যাংক: অফিসার পদে গণিত, পরিসংখ্যান ও অর্থনীতি জ্ঞান লাগে, যা চ্যালেঞ্জিং হতে পারে।
অন্যান্য ব্যাংক: সরকারি ব্যাংকগুলোতেও গণিত ও অ্যানালিটিক্যাল দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ হয় (যেমন: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক)।
প্রতিরক্ষা ও নিরাপত্তা
প্রতিরক্ষা বাহিনী: সহকারী ল্যান্ডিং অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইত্যাদি পদে গণিত জানা থাকলে সুবিধা হয়।
অন্যান্য সংস্থা: বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠানে বিশ্লেষণধর্মী পদে নিয়োগের সুযোগ থাকে।
গবেষণা ও উন্নয়ন
ISRO, DRDO, BARC (ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা): এ ধরনের প্রতিষ্ঠানে গণিতবিদদের জন্য কাজের সুযোগ আছে, যা বাংলাদেশেও পরোক্ষভাবে প্রাসঙ্গিক।
অন্যান্য ক্ষেত্র
পরিসংখ্যান বিভাগ: পরিসংখ্যানবিদ ও ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ।
বিভিন্ন মন্ত্রণালয়: পরিকল্পনা, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পদে নিয়োগ।

- এ বিষয়ে পড়াশোনা শেষ করে প্রাইভেট চাকরির ক্ষেত্র কিরকম?
প্রাইভেট চাকরির ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করা সবচেয়ে সুবিধাজনক। এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোতেও চাকরির সুযোগ আছে।

চাকুরী ক্ষেত্রে স্যালারি রেঞ্জ কেমন?
স্যালারি আসলে স্পেসিফিকভাবে কিছু বলা যায়না তবে স্যালারি রেঞ্জ সময় এবং স্কিল এর সাথে সাথে ভালই পায়।বিদেশে উচ্চশিক্ষা অর্জন করেও স্যালারির পরিধি বাড়াতে পার।

- রিসার্চের কেমন সুযোগ রয়েছে?
বাংলাদেশে রিসার্চের তেমন কোনো সুযোগ নেই বললেই চলে তবে বিদেশে গণিতবিদদের ভাল স্যালারিতে রিসার্চ এর জন্য রিক্রুট করা হয়।

- বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কেমন?
ইউএসএ,ইউকে,কানাডা,জার্মানি এসব দেশে সব থেকে বেশি যায় শিক্ষার্থীরা। আসলে ম্যাথ এ ভাল হলে যে কোনো দেশেই যাওয়া সম্ভব। মাস্টার্স এবং পিএইচডি এর জন্য স্কলারশিপ পাওয়া সম্ভব। মাস্টার্স এর তুলনায় পিএইচডি তে স্কলারশিপ এর সুযোগ অনেক বেশি।এক্ষেত্রে সিজিপিএ ৩.৫+থাকা ভাল তবে ৩ এর নিচে হলেও খুব বেশি সমস্যা হয়না। বিদেশে পিএইচডি এর জন্য GRE/GMAT নামক একটা দক্ষতার পরীক্ষা দিতে হয়।আর এই পরীক্ষার ৫০%ই ম্যাথ রিলেটেড। গণিত বিভাগে পড়লে GRE এর Quantitative এবং Integrated reasoning part তুমি খুব দ্রুত নির্ভূলভাবে সমাধান করার দক্ষতা অর্জন করতে পারবে, এমনকি তোমার অন্য বন্ধুদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও হেল্প করতে পারবে। গনিতে অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স এর জন্য অনেক বিষয়কে বেছে নিতে পার। যেমন-

◑ Financial Mathematics /Financial Engineering: বর্তমান সময়ে Mathematician দের জন্য অন্যতম emerging একটা ক্ষেত্র। এই sector এ lead দেয়ার জন্য তোমার গাণিতিক দক্ষতা খুব সহায়তা করবে। তোমরা যারা 6 digit salary এর জবে যেতে চাও, তারা mathematics এ অনার্স শেষ করে এই field এ আসতে পার।
◑ Actuary: গণিতবিদদের জন্য এটাও খুব ভাল ক্ষেত্র।Mathematics graduate দের বিভিন্ন বীমা কোম্পানিতে actuarial scientist হিসেবে কাজের সুযোগ রয়েছে।

◑ Data Science /Business Analytics : বিভিন্ন foreign University তে এটা masters এ পড়ানো হয় এবং এখানে mathematics graduate দের অনেক চাহিদা। USA এর top 10 highest paid job এ Data Science একটা। অনার্সে পড়া বিভিন্ন ম্যাথ কোর্স এবং ল্যাবে যে programming skill তুমি আয়ত্ত্ব করেছ সেটা তোমাকে এখানে খুব help করবে।

◑ Operation Research : বড়সড় কোনো একটা বহুজাতিক কোম্পানি কিভাবে পণ্য উৎপাদন করলে, কিংবা কোন পণ্য বাজারে ছাড়লে সর্বোচ্চ লাভবান হবে এবং উৎপাদন খরচ কিভাবে সর্বনিম্ন রাখবে সেটা নিয়ে গাণিতিক বিশ্লেষণ করা হয় Operation Research এ। Mathematics Undergraduate এ তোমাকে Linear Programming, Non Linear Programming এসব শিখানো হবে। Undergraduate শেষ করে তুমি খুব সহজেই Operation Research এ আসতে পার এবং বহুজাতিক কোম্পানিগুলো তাদের উৎপাদন -খরচ-লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তোমার কাছে আসবে। Multinational Firm তোমার কাছে আসবে, তাই স্যালারির কথা নাইবা বললাম।

◑ Computational Mathematics : এটি মূলত Mathematics এবং Programming এর একটা সমন্বয়। Research এর জন্য খুব ভাল।

◑ Computer Science : আগেই বলেছি, Mathematics Dept এ programming lab করতে হয় প্রতিবছর। যাদের CSE/IT তে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন সেখানে ভর্তি হতে পারছ না, তারা Mathematics এ স্নাতক করতে পার। গণিতে
অনার্স করার পর তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Computer Science এবং এই related topic এ MS/Research করতে পারবে।

◑ Pure Mathematics : গণিত বিভাগে পড়ার সময় তোমাদের কারো হয়ত Pure Mathematics এর বিভিন্ন টপিক ভাল লেগে যেতে পারে। Fuzzy mathematics, Group Theory, Ring Theory, Lie Algebra এর মত বিশুদ্ধ গণিতের অনেক শাখায় তোমরা মজে যেতে পার। Top ranked University গুলো এসবে Research এর জন্য অনেক scholarship দেয়।

এছাড়াও Theoretical Physics, Astronomy, Quantum Mechanics, Computation Mechanics এসব field এও mathematics undergraduate রা Masters করতে পারে।

- তথ্য সহায়তায়
মোঃ হাসান কিবরিয়া
গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

*রি-রাইট
মোঃ আরাফাত হোসেন সিয়াম
গণিত বিভাগ, তিতুমীর কলেজ।

11/12/2025

Math means something different. One day all the equations will match.

Edit: Meherin Tabassum

Spherical -29

29/11/2025

চমকে ওঠার মানে?

Photos from Teach For Today's post 06/09/2025

এবার শরৎ-এর শুরুতেই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে হিমালয়ের ৩য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দিনের অন্য সময়েও দেখা যায়। এবার দেখা দিল আগেভাগেই।

Kangchenjunga is the third-highest mountain in the world. Its summit lies at 8,586 m (28,169 ft) in a section of the Himalayas, the Kangchenjunga Himal, which is bounded in the west by the Tamur River, in the north by the Lhonak River and Jongsang La, and in the east by the Teesta River. It lies in the border region between Koshi Province of Nepal and Sikkim state of India, with the West and Kangbachen peaks located in Nepal's Taplejung District and the Main, Central and South peaks directly on the border.

09/04/2025

প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা,তোমাদের জন্য রইলো অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শুভকামনা।আগামীকাল থেকে শুরু হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পথচলায় আমার প্রিয় শিক্ষার্থীরা সহ দেশের প্রতিটি পরীক্ষার্থীর জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।

তোমরা সৎভাবে, সাহস নিয়ে পরীক্ষা দাও। কঠোর পরিশ্রমের মূল্য কখনো বৃথা যায় না।
আল্লাহ যেন তোমাদের সহজ করে দেন, প্রত্যেককে কাঙ্ক্ষিত ফল দেন—এই প্রার্থনাই করছি।
তোমাদের সাফল্যই হবে আমাদের গর্ব। নিজের প্রতি ভরসা রেখো তুমিই পারবে।

14/03/2025

What a voice! At this age he can do the work of young people. He is doing many things.

14/03/2025

🎉 আজ ১৪ই মার্চ – বিশ্ব π (পাই) দিবস! 🎉 গণিতপ্রেমীদের জন্য এটি এক অনন্য দিন, যেখানে উদযাপিত হয় রহস্যময় ও অপরিহার্য সংখ্যা π ≈ 3.14159...! এটি সেই বিশেষ ধ্রুবক, যা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নির্দেশ করে, এবং যার দশমিক মান কখনো শেষ হয় না, কখনো পুনরাবৃত্ত হয় না! 🔢 মজার কিছু তথ্যঃ 🔹 π হলো এক অনন্ত দশমিক বিশিষ্ট অসীম সংখ্যা, যার মান কখনো পুনরাবৃত্ত হয় না! 🔹 প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস প্রথম π-এর আনুমানিক মান নির্ণয়ের প্রচেষ্টা চালান। 🔹 ১৯৮৮ সালে ল্যারি' শ প্রথমবারের মতো π দিবস উদযাপন শুরু ........

28/02/2025

আল্লাহ আপনার উপর এমন কিছু বর্তাবে না যা আপনি বহন করতে অক্ষম।
(সূরা বাকারা আয়াত -২৮৬)

20/02/2025

International mother language is a worldwide annual observance held on 21 February to promote awareness of linguistic and cultural diversity and to promote multilingualism . First announced by UNESCO on 17 November 1999 it was formally organized by the United Nations General Assembly with the adaption of UN resolution in 2002.

17/02/2025

পাহাড়ের শীর্ষে। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম।

Want your school to be the top-listed School/college in Jamalpur Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jamalpur Sadar Upazila
2020