Jamalpur Science Society

Jamalpur Science Society Enlighten your creativity,
Enlighten the Future. Jamalpur Science Society is a non-profitable educational organization from Jamalpur district.

জামালপুর সায়েন্স সোসাইটি'র পক্ষ হতে আপনাদের সহায়তায় প্রাপ্ত অর্থ থেকে অপরাজেয় বাংলা'র এতিম শিশুদের মাঝে ইদের খাদ্যসামগ্র...
24/05/2020

জামালপুর সায়েন্স সোসাইটি'র পক্ষ হতে আপনাদের সহায়তায় প্রাপ্ত অর্থ থেকে অপরাজেয় বাংলা'র এতিম শিশুদের মাঝে ইদের খাদ্যসামগ্রী সফলভাবে বিতরন সম্পন্ন করেছি🖤

আসুন না এই ক্রান্তিকালে এতিমদের পাশে দাঁড়ানোর জন্য সামনে পা বাড়াই!
20/05/2020

আসুন না এই ক্রান্তিকালে এতিমদের পাশে দাঁড়ানোর জন্য সামনে পা বাড়াই!

09/05/2020

জামালপুর জেলায় বিজ্ঞান নিয়ে কাজ করতে আগ্রহী থাকলে আমাদেরকে জানান🙂

19/06/2019

নাসা আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮-এ ‘বেস্ট ইউজ অব ডেটা’ ক্যাটাগরিতে শাবিপ্রবির টিম অলিক বিশ্বের ২ হাজ...

13/11/2018

পরামর্শ দাতা হিসেবে অভিজ্ঞ কাউকে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি

আয়াম সেমানি (Ayam cemani) নামক একপ্রকার ইন্দোনেশিয়ান মুরগীর প্রকরণ আছে যাদের সমগ্র দেহ কুচকুচে কালো। একটি প্রকট জিনের প্...
13/11/2018

আয়াম সেমানি (Ayam cemani) নামক একপ্রকার ইন্দোনেশিয়ান মুরগীর প্রকরণ আছে যাদের সমগ্র দেহ কুচকুচে কালো। একটি প্রকট জিনের প্রভাবে এদের শরীরে হাইপারপিগমেন্টেশন বা অতিবর্ণায়ন দেখা দেয় যার ফলে সমগ্র শরীর কালো বর্ণ ধারন করে। এর মধ্যে চামড়া, চঞ্চু এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহ অন্তর্ভুক্ত।
এদের হাড়, মাংস এবং অন্যান্য অঙ্গও কৃষ্ণবর্ণ। তবে রক্ত স্বাভাবিক লাল রংএর। এদের ডিম বাদামী বর্ণের। ফাইব্রোমেলানোসিস নাম জিনগত অবস্থার কারণে এদের শরীরে অতিরিক্ত রঞ্জক জমা হয় ফলে বর্ণ কালো হয়।

©বিজ্ঞান পত্রিকা

৮৬ বিলিয়ন নিউরোন(neuron) এবং ১০০ ট্রিলিয়ন সিন্যাপ্স(synapse) দিয়ে গঠিত আমাদের মস্তিষ্কটা হলো দেহের সবচেয়ে রহস্যময় অংশ। ম...
04/08/2017

৮৬ বিলিয়ন নিউরোন(neuron) এবং ১০০ ট্রিলিয়ন সিন্যাপ্স(synapse) দিয়ে গঠিত আমাদের মস্তিষ্কটা হলো দেহের সবচেয়ে রহস্যময় অংশ। মস্তিষ্কের কাজ-কর্মের শেষ নেই। চিন্তা-ভাবনা করা, সিদ্ধান্ত নেয়া, শরীরকে নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেয়া- সরল কথায় মানব দেহের সব কাজের কাজী এই মস্তিষ্কই। স্নায়ু এবং ইদ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্ক প্রতি মুহুর্তে প্রচুর পরিমাণে তথ্য পেয়ে থাকে। এসব তথ্যের উপর ভিত্তি করেই সে সিদ্ধান্ত নেয় কখন কী করতে হবে কিংবা এই মুহুর্তে কী করা প্রয়োজন।

http://bigganpotrika.com/2017/08/memory-development/
# বিজ্ঞান পত্রিকা

১ ৮৬ বিলিয়ন নিউরোন (neuron) এবং ১০০ ট্রিলিয়ন সিন্যাপ্স (synapse) দিয়ে গঠিত আমাদের মস্তিষ্কটা হলো দেহের সবচেয়ে রহস্যময় অংশ। মস্তিষ্কের কাজ-কর্মের শেষ নেই। চিন্তা-ভাবনা করা, সিদ্ধান্ত নেয়া, শরীরকে নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেয়া- সরল কথায় মানব দেহের সব কাজের কাজী এই মস্তিষ্কই। স্নায়ু এবং ইদ্রিয়ের মাধ্যমে…

বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্র...
02/06/2017

বিএফএফ-এসপিএসবি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথমেই খুদে বিজ্ঞানীদের মিলনমেলা হিসেবে পরিচিত দুইদিনের এই বিজ্ঞান কংগ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে। বরাবরের মত এবারও প্রাইমারি, জুনিয়র, সিনিয়র গ্রুপে বৈজ্ঞানিক পেপার, পোস্টার এবং প্রজেক্ট ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

খুব শীঘ্রই অনলাইন / অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন চালু করে দেওয়া হবে। এই বছরও রেজিস্ট্রেশনের সময় নিজ নিজ বিজ্ঞান গবেষণার ধারণাপত্র জমা দিতে হবে। ধারণাপত্র প্রাথমিকভাবে সিলেক্ট হলে তবেই কংগ্রেসে আসার টিকিট পাওয়া যাবে। বিজ্ঞানের আসরে অবিজ্ঞানের নাক ভোঁতা করতে এবার কংগ্রেসে বেশকিছু চমক থাকবে।

ইদের পর পরেই কংগ্রেসের প্রস্তুতি হিসেবে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ড. কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে হবে পাঁচদিনব্যাপী মেঘনাথ সাহা বিজ্ঞান কর্মশালা। আগ্রহী শিক্ষার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারে।

২০১৬ সালের কংগ্রেসের দুইদিনের কার্যক্রম কেমন ছিল জানতে এই ভিডিওটা দেখা যেতে পারবে। https://www.facebook.com/cscongressbd/videos/564254037105852/

29/05/2017

৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/২০১৭
স্থান: জামালপুর জিলা স্কুল
তারিখ: ৩,৪ ও ৫ জুন/২০১৭
৩ তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড( দুপুর ১২ টায়।)
৪ তারিখ : নির্ধারিত বক্তৃতা " পরিবেশ বান্ধব প্রযুক্তি"( সকাল ১০: ৩০টায়)
৫ তারিখ : বিতর্ক, বিষয়: 'একটি উন্নত পৃথিবী গড়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিই প্রধান নিয়ামক।'( সকাল ১০:০০ টায়)

মশাবাহিত জ্বর ডেঙ্গু আতঙ্ক কাটতে না কাটতেই আবার শুরু হয়েছে নতুন উপদ্রব। এটাও এক ধরনের জ্বর, যার বাহক সেই এডিস মশাই। এই জ...
20/05/2017

মশাবাহিত জ্বর ডেঙ্গু আতঙ্ক কাটতে না কাটতেই আবার শুরু হয়েছে নতুন উপদ্রব। এটাও এক ধরনের জ্বর, যার বাহক সেই এডিস মশাই। এই জ্বরের নাম চিকুনগুনিয়া। তবে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর মত চিকুনগুনিয়া প্রাণঘাতি নয়। কাজেই এ নিয়ে ভীতির চেয়ে বেশি দরকার সচেতনতা। আর জ্বর হলে তা তা যথাযথ সময়ে শনাক্ত এবং চিকিৎসা জরুরি। এর পাশাপাশি রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি এই রোগ হলে যেন রোগীকে কোনোভাবে এন্টিবায়োটিক না দেয়া হয়, তার ওপর জোর দিয়েছেন একজন প্রখ্যাত চিকিৎসক।
চিকুনগুনিয়া কী?
চিকুনগুনিয়া একটি মশা বাহিত ভাইরাস জ্বর। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশাই চিকুনগুনিয়া জ্বরের ভাইরাসের বাহক। চিকুনগুনিয়া প্রথম দেখা যায় আফ্রিকান দেশ তানজানিয়াতে। তানজানিয়াতে প্রথম এই রোগের উৎপত্তি হওয়ায় ওদের ভাষা থেকে এর নামকরণ করা হয়। যার অর্থ বেঁকে যাওয়া। ভাইরাসটি মূলত আফ্রিকান হলেও আমাদের দেশে চিকুনগুনিয়া আসে ভারতের কলকাতা থেকে।
চিকনগুনিযা রোগের লক্ষণ:
১. ভীষণ জ্বর হয়, যেটা ১০৪ ডিগ্রি হবে।
২. শরীরের প্রত্যেক জোড়ায় জোড়ায় অসহনীয় ব্যাথা। হাত ও পা বেঁকে যায়। ব্যাথার কারণে হাতের আঙুল, পায়ের আঙুল ও জোড়া ফুলে যায়।
৩. হাঁটু ও পায়ের পাতায় অসহ্য ব্যাথার কারণে হাঁটা খুব কষ্টকর হয়ে পড়ে। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়।
৫. সারা গায়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত লাল লাল দাগ দেখা যায়। এগুলো প্রথম দিকে খুব চুলকায়।
৬. অনেকের ক্ষেত্রে মেরুদণ্ডে ব্যথা হতে পারে। ব্যথার কারণে বিছানা থেকে উঠা খুব কঠিন হয়ে পড়ে।
ডা. মান্নান বলেন, ‘চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। এই ভাইরাস জ্বরে কোন মৃত্যু নেই, তবে সাফারিংটা খুব বেশি হয়। যেমন- হাত-পাঁ প্রচণ্ড ব্যথা করতে করতে ছয় ঘন্টার মধ্যে ভীষণ জ্বর আসে। এমন ব্যথা যে, রোগী বিছানা থেকে উঠতে পারে না, দাঁড়াতে পারে না। তারপর সারা শরীরও ব্যাথা করে অনেকের।’
চিকুনগুনিয়ার চিকিৎসা:
আক্রান্ত ব্যক্তির হাঁটা চলা একেবারেই নিষেধ। তবে বিশেষ প্রয়োজনে হাঁটতে হলেও সিঁড়ি বেয়ে উঠা-নামা সম্পূর্ণ নিষেধ। রিকশা বা গাড়িতে উঠতে হলে ফুটপাতের মতো উঁচু অংশ ব্যবহার করার পরামর্শ দিয়ে ডাক্তার এম এ মান্নান বলেন, ‘এই লক্ষণ গুলো আপনার মধ্যে দেখা গেলে বুঝে নিবেন যে আপনার চিকুনগুনিয়া হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার জন্য অস্থির হবেন না। সাফারিং এর পরেই আপনা আপনি জ্বর ভালো হয়ে যাবে।’
এই চিকিৎসা বিশেষজ্ঞ বলেন, ‘চিকুনগুনিয়া জ্বর সাত থেকে আট দিনের মধ্যে ভাল হলেও হতে পারে। তবে এই কয়েক দিন শরীরে জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা থাকবে। এর প্রকোপ প্রায় দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।’
ডা. মান্নান বলেন, ‘অনেক ডাক্তার প্যারাসিট্যামল ওষুধ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু জ্বর কমানোর জন্য এখনো পর্যন্ত কোন ওষুধ আবিষ্কার হয়নি। সে হিসেবে কোন ভাবেই এন্টিবায়োটিক সেবন করা যাবে না।’

18/05/2017

আগামী ২৩ - ২৪ দুই দিন বিজ্ঞান মেলা।
স্থান : জিলা স্কুল, জামালপুর।
তোমারা অবশ্যই অংশগ্রহণ করবে। আজ থেকেই চিন্তা কর কি প্রজেক্ট দিবে।
মেলার প্রথম দিন বিতর্ক, প্রজেক্ট উপস্থাপন।
দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ১০০ নম্বরের MCQ Test, বিষয়- রসায়ন,পদার্থ বিজ্ঞান,জীব বিজ্ঞান,গণিত ICT.
সবাই অংশগ্রহণ করবে আশা করি।।
ধন্যবাদ।

যারা বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখো, ভালো কিছু করে দেশটাকে পাল্টে ফেলতে চাও, তারা সামার ক্যাম্পে চলে আসতে পারো।রেজিস্...
30/04/2017

যারা বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখো, ভালো কিছু করে দেশটাকে পাল্টে ফেলতে চাও, তারা সামার ক্যাম্পে চলে আসতে পারো।
রেজিস্ট্রেশন লিংক: https://goo.gl/QETwjT

Address

Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801616440259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Science Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category